ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ মারা গেছেন

 

ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মারা গেছেন

০৯ই এপ্রিল শুক্রবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাকিংহ্যাম প্যালেস।

 

দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

স্থানীয় সময় শুক্রবার সকালে ৯৯ বছর বয়সে মারা যান ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ। স্বামীর মৃত্যুর ঘোষণা দিয়েছেন রাণী নিজেই।

 

বাকিংহ্যাম প্যালেস থেকে জানানো হয়েছে স্বাভাবিকভাবেই মারা যান ফিলিপ।

 

তার মৃত্যুর পরপরই অর্ধনমিত করা হয় ব্রিটেনের জাতীয় পতাকা। ডিউক অব এডিনবরার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারাও।

 

১৯৪৭  সালে রাণী এলিজাবেথের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিন্স ফিলিপ। এর পাঁচ বছর পর ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। ১৯৫২ থেকে এ পর্যন্ত ২২ হাজারের বেশি একক সরকারি কর্মসূচিতে অংশ নেন নৌবাহিনীর সাবেক এই কর্মকর্তা। ২০১৭ সালে সব ধরনের দায়িত্ব থেকে অবসরে যান তিনি।

 

বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন প্রিন্স ফিলিপ। সবশেষ গত ফেব্রুয়ারিতে অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দীর্ঘ একমাস হাসপাতালে থাকার পর গেল ১৫ মার্চ বাকিংহ্যাম প্যালেসে ফেরেন তিনি।

 

১৯২১ সালের ১০ জুন গ্রিক আইল্যান্ডে জন্মগ্রহণ করেন প্রিন্স ফিলিপ। তার বাবা এন্ড্রো ছিলেন গ্রিস এবং ডেনমার্কের প্রিন্স। আর তার মা ছিলেন কুইন ভিক্টোরিয়ার বংশধর। মৃত্যুর সময় চার সন্তান রেখে গেছেন প্রিন্স ফিলিপ।

//  নিউজ ডেস্ক //

চট্টগ্রামে সিএনজি অটোরিক্সার ধাক্কায় ৬ বছরের শিশু নিহত

 

চট্টগ্রামে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম আরাকান (৬)। সে নগরীর তুলাতলী এলাকার মোস্তফা কামালের ছেলে। মহানগরীর কোতোয়ালী এলাকার অভিজাত হোটেল রেডিসন ব­ু’র সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার কোতোয়ালী এলাকার হোটেল রেডিসন ব­ু’র সামনে সিএনজি চালিত একটি অটোরিক্সা ছয় বছরের শিশু আরাকানকে চাপা দিলে সে মারত্মক ভাবে আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২ টা দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাড়ির এ এস আই শীলব্রত বড়ুয়া  জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সড়ক দূর্ঘটনায় আহত এক শিশুকে চমেক হাসপাতালের ২৮ নং ওয়াডে ভর্তি করা হয়। কয়েকঘণ্টা চিকিৎসাধীন থাকার পর রাত ১২ টার দিকে শিশুটি মারা যায়।

// আবুল হাসেম, চট্টগ্রাম //

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলোনা আশরাফি জান্নাত ইশি‌’র (১৩)

 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাইভেট পড়ে ফেরার পথে আশরাফি জান্নাত (ইশি) (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ৮ এপ্রিল সকাল ৯টা ২০ মিনিটে তেঁতুলিয়া উপজেলার ৬ নং ভজনপুর ইউনিয়নে বগুলাহাটি চার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফি জান্নাত (ইশি) তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মধ্য হারাদিঘী গ্রামের ২নং ওয়ার্ডের ইউপি বিএনপি’র সাধারন সম্পাদক মো:আতিয়ার রহমানের ভাতিজি, মো:আইবুলের একমাত্র মেয়ে।

আশরাফি জান্নাত ইশি হারাদিঘী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী ছিল। ঘটনার পর থেকে ড্রাইভার পালাতক রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়,বগুলাহাটি গ্রামের জাকির হোসেন নামে এক ছেলের কাছে ইংরেজী প্রাইভেট পড়তো, প্রাইভেট পড়ার ফেরার পথে সাইকেল নিয়ে বাড়িতে আসতেছিল। এমতাবস্থায় পিছন থেকে একটি ট্রাক্টর ধাক্কা দিলে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাৎক্ষনিক পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিল, রাস্তায়ই মৃত্যু বরণ করেন।

প্রাইভেট শিক্ষক জাকির হোসেন এর সাথে মুঠোফোনেকথা বলা হয়েছে, তিনি বলেন, আমার কাছে ৪ জন শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট সংশোধন করার জন্য এসেছিল, কোন প্রাইভেট পড়তে আসেনি। সড়ক দুর্ঘটনা বিষয়টি তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো:আবু ছায়েম মিয়া নিশ্চিত করেন।

।। নিতিশ চন্দ্র বর্মন, পঞ্চগড় জেলা।।

শ্বশুড়বাড়ী জামাইয়ের রহস্যজনক মৃত্যু।। ঠাকুরগাঁও রাণীশংকৈলে এ ঘটনা ঘটে

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে এক ব্যক্তির রহস্য জনক মৃত্যুর খবর পাওয়া গেছে । মৃত ব্যক্তি দোশিয়া ভাটাপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল ইবনে মিজান মুকুল (৫০)।

হঠাতই তার মৃত্যু হয়েছে ।

তিনি রাণীশংকৈল পৌর শহরের ৯ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা  মৃত মুকুল ইয়াকুব আলীর বড় ছেলে মিজান মুকুল ।

মৃত মুকুলের পারিবারিক সূত্রে জানা গেছে, মুকুল ও তার স্ত্রী গতকাল বুধবার রাত সাড়ে ৮ টার দিকে দোশিয়া ভাটাপাড়া গ্রামের আমিরুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। এরপর আনুমানিক সাড়ে ১০টার দিকে পরিবারের অন্যান্য লোকজনকে জানানো হয় মুকুল অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করে। হঠাৎ মৃত্যুর ঘটনাকে মুকুলের ভাই-বোন ও চাচারা রহস্যজনক বলে মনে করছেন।

পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, মুকুলকে তার শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে মেরে ফেলেছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত সঠিক রহস্য উদঘাটন করতে পারেননি।

৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে লাশ দাফনের জন্য সকল প্রস্তুতি ও মাইকিং সম্পন্ন হলেও পরিবারের লোকজনের অভিযোগে দাফন কার্যক্রম স্থগিত হয়ে যায়।

পরে মৃতের বাড়িতে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ও রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সঠিক রহস্য উদঘাটন করতে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

এদিকে রানীশনকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল ডাক্তার হেলাল জানিয়েছেন, গতকাল রাতে হাসপাতলে মুকুল নামের একজন রোগীকে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

রাণীশংকৈল থানার থানার (ওসি তদন্ত) আব্দুল লতিফ সেখ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হচ্ছে।

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

ঝালকাঠির কাঠালিয়ায় করোনায় স্কুল শিক্ষকের মৃত্যু।।পরিবারের ৩ জন করোনা পজিটিভ

 

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার নিয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক ছিলেন তন্ময় বেপারী । তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করার ছয় দিন পরে তার পরিবারের তিন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

মৃত তন্ময় ব্যাপারির পরিবারের করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, স্ত্রী -শ্রাবনী রানী, পিতা – দিলীপ বেপারী ও ভাইয়ের  স্ত্রী সম্পা রানী।

করোনা আক্রান্ত ব্যক্তিরা পার্শ্ববর্তী ভান্ডারিয়া হাসপাতালের আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ থাকে যে, তন্ময় বেপারী চেচরীরামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিলীপ ব্যাপারীর ছেলে। সে নিয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহকারি শিক্ষক হিসাবে  কর্মরত ছিলেন।

তন্ময় বেপারী  গত ০৩/০৪/২০২১ইং তারিখ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

//সৈয়দ রুবেল, ঝালকাঠি//

কলমিলতা ফেরীতে ৯ ট্রাক পুড়ে ক্ষতির পরিমান প্রায় ৫ কোটি টাকা

 

আজ ০৮ এপ্রিল -২০২১ রোজ বৃহস্পতিবার ভোর ০৪:০০ ঘটিকায় মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আাসা ভোলা- লক্ষ্মীপুর নৌরুটের কলমীলতা ফেরিতে ভয়াবহ আগুন লেগে যায়।

ধারণা করা হচ্ছে ফেরিতে থাকা একটি গাড়ি থেকে আগুন লাগার পর এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুড়ে গেছে ছয়টি পণ্যবাহী ট্রাক।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও পূর্ব ইলিশা সদর নৌ থানা, ভোলার নৌ-পুলিশ। ২ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রনে আসে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় একটি ট্রাকের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা।

জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টায় লক্ষ্মীপুর থেকে ভোলাগামী ফেরি কলমিলতা’ ছেড়ে আসে।

ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ওই ফেরিতে আগুন লাগে। এতে ছয়টি ট্রাক পুড়ে যায়। এসময় ওই ফেরিতে ১১টি ট্রাক ছিল।

আলম সিকদার ফেরীর স্টাফের নিকট থেকে জানা যায়, ফেরিটি লক্ষ্মীপুর মজুচৌধুরীঘাট থেকে বুধবার দিবাগত রাত ৩টায় ছাড়ে। এটি মতিরহাট এলাকা পৌঁছার কিছুক্ষণ পড়ই আগুন লাগে

ধারণা করা হচ্ছে, ফেরিতে থাকা ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে।

// নিজস্ব প্রতিবেদক //

মাঝ মেঘনায় কলমীলতা ফেরিতে ভয়াবহ আগুন: পুড়ে গেল ৬ ট্রাক

 

আজ ০৮ এপ্রিল -২০২১ রোজ বৃহস্পতিবার ভোর ০৪:০০ ঘটিকায় মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আাসা ভোলা- লক্ষ্মীপুর নৌরুটের কলমীলতা ফেরিতে ভয়াবহ আগুন লেগে যায়।

 

ধারণা করা হচ্ছে ফেরিতে থাকা একটি গাড়ি থেকে আগুন লাগার পর এ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুড়ে গেছে ছয়টি পণ্যবাহী ট্রাক।

 

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও পূর্ব ইলিশা সদর নৌ থানা, ভোলার নৌ-পুলিশ। ২ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রনে আসে।

 

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় একটি ট্রাকের ভেতর থেকে আগুনের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা।

 

জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টায় লক্ষ্মীপুর থেকে ভোলাগামী ফেরি

কলমিলতা’ ছেড়ে আসে।

ভোর সাড়ে ৪টার দিকে হঠাৎ ওই ফেরিতে আগুন লাগে। এতে ছয়টি ট্রাক পুড়ে যায়। এসময় ওই ফেরিতে ১১টি ট্রাক ছিল।

 

আলম সিকদার ফেরীর স্টাফের নিকট থেকে জানা যায়, ফেরিটি লক্ষ্মীপুর মজুচৌধুরীঘাট থেকে বুধবার দিবাগত রাত ৩টায় ছাড়ে। এটি মতিরহাট এলাকা পৌঁছার কিছুক্ষণ পড়ই আগুন লাগে।

 

ধারণা করা হচ্ছে, ফেরিতে থাকা ট্রাকের স্টাফদের মশার কয়েল অথবা সিগারেটের আগুন থেকে এমন ঘটনা ঘটেছে।

// নিজস্ব প্রতিবেদক //

কুয়াকাটায় ইউএনও কর্তৃক গণমাধ্যম কর্মীকে শারীরিক নির্যাতন…

 

ইউ এন ও কর্তৃক গণমাধ্যম কর্মীকে শারীরিক নির্যাতনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ইউটিউব ও নিউজ পোর্টালে তোলপাড় চলছে কুয়াকাটা সহ সারাদেশে । যাচাই করা হচ্ছে সত্য মিথ্যার। কলাপাড়া উপজেলার বেশ কিছু গণমাধ্যম কর্মী ইউ এন ও’র পক্ষ নিয়ে বাস্তব ঘটনাকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে। যা জনসাধারণের মাঝে স্পষ্ট হয়ে উঠেছে।

গত ৫ এপ্রিল রাত ৮টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টের পুলিশ বক্সের সামনে মাস্ক না পড়ার অপরাধে স্থানীয় সাংবাদিক ইলিয়াসকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক ও ট্যুরিষ্ট পুলিশ বেধরক মারধর করেছে।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শী জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার কুয়াকাটা প্রতিনিধি ও কুয়াকাটা প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু জানিয়েছেন, মাস্ক না থাকার অপরাধে যে ভাবে চারজন পুলিশ দুহাত ধরে রেখেছে আর একজন পুলিশ ও ইউ এন ও ওই স্থানীয় গণমাধ্যমকর্মী ইলিয়াস শেখকে বেধরক লাঠি পেটা করে যা একে বারেই অমানবিক।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ইউ এন ও যে ভাবে মারমুখী অবস্থায় ছিলো এবং অশ্লীল আচারণ করছে, তাতে তার কাছে যেতে তিনি সাহস করেননি।

ঘটনাটি মুহুর্তেই ছড়িয়ে পড়লে জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও মহিপুর প্রেসকাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী, দৈনিক আজকের তালাশ ও জাতীয় দৈনিক নবকন্ঠ পত্রিকার রির্পোটার শামীম ওসমান হীরা, দৈনিক দক্ষিনের কাগজ পত্রিকা ও আমাদের কুয়াকাটা পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ রুমি শরীফ সরেজমিনে গেলে দুজন ট্যুরিস্ট পুলিশ কর্তৃক ইলিয়াসকে আটক অবস্থায় দেখতে পায়।

পার্শ্বেই ইউ এন ও দাড়ানো ছিলো।

শামীম ওসমান ইউ এন ও’র কাছে জানতে চাইলে ইউ এন ও বলেন, ভূয়া সাংবাদিক ওর সুপারিশে কেউ এখানে আসতে পারবেনা। তখন শামীম তার আজকের তালাশ পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় দিতেই কার্ড দেখতে চায়, শামীম পকেট থেকে কার্ড বেড় করতে না করতেই হাতের উপর ইউ এন ও থাবা দিয়ে কার্ড কেরে নেয়ার চেষ্টা করে।

ইউ এন ও’র ভূমিকা ছিলো সন্ত্রাসী কার্যকলাপের মতো। করো কোনো কথাই শুনতে চায়নি ইউ এন ও ।

পরবর্তীতে সাংবাদিক হাবিবুল্লাহ খান রাব্বী প্রশ্ন করেন ইউ এন ওকে মাস্ক না থাকার অপরাধে মারধরের বিষয়টি আইনত কিনা?  প্রশ্নে কোনো উত্তর না দিয়ে হুট হাট ঘোরাঘুরি করছে চৌরাস্তায়। ইলিয়াস কুয়াকাটার স্থানীয় বিধায় বেধরক মারধরের ঘটনাটি সহজভাবে স্থানীয়রা মেনে নিতে না পেরে সকলেই দলবদ্ধ হয়ে চড়াও হয় ইউ এনও’র দিকে। উপস্থিত গণমাধ্যমকর্মীরা, পৌরসভার মেয়র, কাউন্সিলর ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চালায়।

সাধারণ জনগনের তোপের মুখে পরে ইউ এন ও ঘটনাস্থল থেকে চলে যায়। ঘন্টা খানেক পরে মহিপুর থানা পুলিশ আসে এবং মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান হ্যান্ড মাইকে ঘোষনা করেন, ইউ এন ও এবং সাংবাদিকদের মধ্যে মিসবিহ্যাব হয়েছে এটা তদন্ত সাপেক্ষে বিচার হবে। পুলিশ কলেন,  আপনাদের সকলকে স্বাস্থ্য বিধি মেনে যার যার বাসায় চলে যাওয়ার আহবান জানাচ্ছি। এভাবে পরিস্থিতি নিয়ন্ত্রন হয়।

কিন্তু ইউ এন ও কর্তৃক সুবিধাবাদী কিছু সংখ্যক গণমাধ্যমকর্মী সত্য ঘটনাটি ধামাচাপা দিয়ে একতরফা ইউ এন ও’র পক্ষে রিপোর্ট করায় জনমনে প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে গণমাধ্যম কর্মীদের উপর সাধারণ মানুষের আস্থা মাটির গর্ভে বিলিন হতে চলছে।

অপর দিকে নির্যাতিত সাংবাদিক ইলিয়াস শেখ অভিযোগ করে বলেন, প্রশাসন তাকে নানা ভয়ভীতি দেখিয়ে বসতে বাধ্য করেন শালিস বৈঠকে। এ সময় মিমাংসার কথা বলে রাখা হয় মুচলেকা। পরে জানতে পারেন, তার বিরুদ্ধে মহিপুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। এতে ইলিয়াসসহ তার পরিবার পুলিশি হয়রানীর ভীতির মধ্যে রয়েছেন।

বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে ওই রাতেই সংবাদ কর্মীকে মারধরের ঘটনা ছিলো অনাকাঙ্খিত। এ জন্য অনুতপ্ত বলে জানালেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক। সোমবার গভীর রাতে কুয়াকাটার চৌ-রাস্তা পুলিশ বক্সে  শালিস বৈঠকে ঘটনা মিমাংসার পর তিনি অনুতপ্ত বলে জানান।

এ সময় বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: হুমায়ুন কবির. কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক. কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী, কুয়াকাটা পৌর মেয়র মো: আনোয়ার হাওলাদারসহ স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন. মারধরের ঘটনাকে কেন্দ্র করে প্রশসন ও স্থানীয়দের মাঝে সৃষ্ঠ ঘটনার মিমাংসা হয়েছে। এনিয়ে আর কোন ঝামেলার সূযোগ নেই।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী জানান. ঘটনার পর সাংবাদিক ইলিয়াস শেখ ও ইউএনও অতিরিক্ত জেলা প্রশাসকের সম্মুখে এ ঘটনার বর্ননা দিয়েছেন। পরে জেলা প্রশাসন ও স্থানীয় জন প্রতিনিধিদের উপস্থিতিতে উভয় পই সৌহার্দপূর্ন পরিবেশে বিষয়টি মিমাংসা হয়েছে।

// মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী //

বাগেরহাটের রামপালে সড়ক দূর্ঘটনায় নিহত- ১

 

খুলনা- মোংলা মহাসড়কে মাইক্রোবাস চাপায় মিকাইল হোসেন (৬৮) নামের একব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার গোবিন্দপুর পুর্বপাড়া এলাকায়। তিনি পেশায় একজন নলকূপ মেকানিক ছিলেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৮ টায় সড়কের সোনাতুনিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে  জানা গেছে মিকাইল হোসেন  সকাল ৮টার দিকে বাইসাইকেল চালিয়ে খুলনা-মোংলা মহাসড়ক দিয়ে চুলকাঠি বাজারের দিকে যাচ্ছিলেন। সোনাতুনিয়া বাস স্ট্যান্ডের কাছে এলে মোংলা অভিমুখি একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফয়লাহাট সুন্দরবন ক্লিনিকে নিয়ে আসেন।

সকাল সাড়ে ৯টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার বিকাল ৩ টায় গোবিন্দপুর ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে তার জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক  কবর স্থানে দাফন করা হয়।

// এ এইচ নান্টু, বাগেরহাট জেলা প্রতিনিধি //

খুলনার দীঘলিয়ায় নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

 

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি পুলিশ ফাঁড়ি সংলগ্ন ভৈরব নদ থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত নারীর মৃত দেহ । এখনো পর্যন্ত যুবতীর পরিচয় মেলেনি ।

বুধবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে, লাশটির ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভৈরব নদের তীর থেকে অজ্ঞাত এ যুবতীর মরদেহ উদ্ধার করা হ য়। তার পরনে বোরকা, মুখ খোলা। শরীরের কোথাও আঘাতের চিহৃ আছে কি না, ময়না তদন্তের রিপোর্ট না পেলে বোঝা মুশকিল।

মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে দীঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ চৌধুরী সময়ের খবরকে বলেন, এখনো পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।

লাল রঙের সালোয়ার ও বোরখা পরিহিতা যুবতীর বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে হতে পারে। দেখে সচ্ছল্য পরিবারের সদস্য মনে হচ্ছে। পরিচয় উদঘাটনের জন্যে দেশের সবগুলো থানায় ছবি প্রেরণের প্রস্তুতি চলছে।

অজ্ঞাত মৃত মহিলার উচ্চতা অনুমান ৫ ফুট ২ ইঞ্চির মতো, গায়ের রং-শ্যামলা বর্ণের, শারিরিক গড়ন মধ্যম, মৃত দেহের পড়নে কালো বোরকা, লাল কালো রংয়ের জামা, লাল রংয়ের পাজামা এবং বেগুনী রংয়ের ওড়না।

কেহ অজ্ঞাত মহিলাকে চিনতে পারলে দিঘলিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে;

যোগাযোগ : অফিসার ইনচার্জ ০১৩২০১৪০২৩৩, ডিউটি অফিসার ০১৩২০১৪০২৩৮

//আ: রাজ্জাক সেখ, খুলনা ব্যুরো//