খুলনা জেলার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নে ট্রলি-ইজিবাইক সংঘর্ষে সালাম সরদার (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। তিনি উপজেলা সদরের দক্ষিনপাড়া এলাকার মৃত জিতু সরদারের ছেলে। ১২ এপ্রিল দুপুরে তেরখাদা-খুলনা সড়কের বিরি আজগড়া গাউস বাড়ীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, খুলনা থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল সালাম সরদার। এ সময় বিরি আজগড়া এলাকার গাউসবাড়ী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় মুক্তিযোদ্ধা সালাম সরদার। তেরখাদা থানার এস আই মাজরিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

