রামপালে মাদরাসার জমির বিরোধে মারপিট, আহত ৪ মুসুল্লি

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালের মানিকনগরে মাদরাসার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন মুসুল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার মানিকনগর গ্রামের মনিরুজ্জামানের ছেলে ডালিম শেখ (৩৮), একই গ্রামের আরফুজ শেখের ছেলে কুতুব শেখ (২৬), ফখরুল মোড়লের ছেলে জিয়া মোড়ল ও ইব্রাহিম শেখের ছেলে হেলাল শেখ (৪২)। এ ঘটনায় রামপাল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার মানিকনগর গ্রামের একটি মাদরাসার নামে ভিভি ২৪ শতাংশ জমি রেকর্ড হয়েছে। ওই জমি ছাড়াও ২৫ শতাংশ ব্যাক্তি মালিকার জমি রয়েছে। জমিতে থাকা মৎস্য ঘেরটি মসজিদ কমিটির সদস্যরা দীর্ঘ ৩০ বছর ধরে মাছ ছেড়ে তা বিক্রি করে সেই টাকা মসজিদের কাজে ব্যয় করেন। বুধবার (২০ মার্চ) সকাল ৯ টায় টায় প্রতিপক্ষ একই গ্রামের জাকির শেখ, মোতালেব মোড়ল, মোজাহিদ মোড়ল, শাকিব শেখ ও সালাউদ্দিন মোড়লসহ অন্যান্যরা ওই ঘেরের মাছ ধরতে যান। এ সময় মুসুল্লীরা বাঁধা দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে মারপিট করলে তারা আহত হন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলও তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, মানিকনগর গ্রামের মাদরাসার জায়গায় নিয়ে বিরোধের জেরে মারপিটের ঘটনা ঘটেছে। পূর্বেও একবার ঘেরের সমস্যা নিয়ে সমাধান করা হয়েছে। তারপরেও বিরোধ বাঁধিয়ে মুসুল্লীদের মারপিট করা হয়েছে যা দুঃখজনক। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

রামপালে মোটরসাইকেল ও অটোভ‍্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১  

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছে।

নিহত মো. রাব্বি শেখ (২০) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ঝিনাইখালী গ্রামের মো. কবির শেখের ছেলে ও আহত সাকিব শেখ (১৭) একই উপজেলার কুলটিয়া গ্রামের মৃত ফারুক শেখের ছেলে।

গৌরম্ভা ফাঁড়ির এএসআই দুলাল চন্দ্র কর্মকার জানান, মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১ টায় গৌরম্ভা ইউনিয়ন পরিষদের পাশে মালোপাড়া নামক স্থানে মোটরসাইকেল ও অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা রাব্বি ও সাকিব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাব্বি মারা যায়। আহত সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। কি কারে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে সেটি স্পষ্ট করে কেউ বলতে পারেনি। তরে অটোভ্যানে থাকা চালক ও আরোহীরা সামান্য আহত হয়েছেন বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।

তিনি আরও জানান, কালো রঙ্গের সুজুকি জিকসার যার নম্বর খুলনা- ল, ১২-৩২০২ মোটরসাইকেল টি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনায় ইদুর মারার তারে জড়িয়ে বউ শাশুড়ির মৃত্যু

//খুলনা ব্যুরো//

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মৃত‍্যু হয়েছে। সম্পর্কে তারা বউ ও শাশুড়ি।
মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে দাকোপ উপজেলার হরিণটানা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন (৬৫) ও তার ছেলের বউ টুম্পা গাইন (৩৬)।

স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুতের সংযোগ দিয়ে ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ রাখা ছিল। মঙ্গলবার সকালে লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন ধানখেতের বেড়িতে সবজি তুলে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে তাকে রক্ষার জন্য পুত্রবধূ বউ টুম্পা গাইন এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপালের মর্গে পাঠানো হয়েছে।’

গোপালগঞ্জের যুবক বালু বহনকারী ট্রলী চাপায় রূপসায় নিহত

আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো:

খুলনার রূপসায় চলন্ত বালু বহনকারী ট্রলীর চাপায় নিহত হয়েছেন আবির মোল্লা(৩৩) নামে এক যুবক। সে গোপালগঞ্জ উপজেলার বড়ফা গ্রামের গ্রামের কিসমত আলী মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ১৩ মার্চ সকাল ৯টার দিকে নিহত আবির নিজ বাড়ি থেকে মোটরসাইকেল করে জাবুসা আত্মীয় বাড়িতে যাবার পথে রূপসা বাগেরহাট পুরাতন সড়কের থানার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ফকিরহাটের উদ্দেশ্যে আসা বালু বোঝায়কৃত ট্রলি মোটরসাইকেলকে চাপা দেয়।

পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালক আবির কে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পিকিং সিকদার জানান, ট্রলির চাপায় জখম আবির মোল্লা নামে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা যান।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবীর জানান, ট্রলির চাপায় মোটরসাইকেল চালক আবির মোল্লা নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ময়না তদন্তের জন‍্য প্রেরণ করা হয়েছে।

নিহত আবির ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

বাগেরহাটের হোগলাপাশায় আঃলীগ নেতা উপর হামলার অভিযোগে  ইউপি সদস্য আটক

 //শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের হোগলাপাশায় আওয়ামীলীগনেতা গোলাম রসুল মাস্টার হত্যা মামলার স্বাক্ষী বেলায়েত হোসেন কে হত্যার চেষ্টার ঘটনায় আহত দুই জন। আটক ইউপি সদস্য জাহিদ মাঝি।

বৌলপুর গ্রামের কুদ্দুস শেখের পুত্র রহিম শেখ জানায়, হোগলাপাশা ইউনিয়নেরে প্রবিন আওয়ামীলীগনেতা বৌলপুর গ্রামের বেলায়েত হোসেন ও তার ভাইপো রহিম শেখ শুক্রবার সন্ধায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে মীরবর বাড়ির পুলের নিকট পৌছালে পূর্ব পরিকল্পিত ভাবে ইউপি সদস্য জাহিদ মাঝি  ও তার সন্ত্রাসী  বাহিনী তাদের উপর হামলা করে মারধর করে মৃত ভেবে ফেলে যায়।এলাকাবাসী বেলায়েত হোসেন ও রহিম শেখকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠায়।

তিনি আরো জানান, ২০১২ সালে হোগলাপাশা ইউনিয়ন আওয়ামীলীগনেতা গোলাম রসুল মাস্টার হত্যা মামলার ২ নং আসামি বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ)। সে হত্যা মামলা থেকে নিজেকে রক্ষাকরতে স্বাক্ষী আওয়ামীলীগনেতা বেলায়েত হোসেন কে হত্যার উদ্যেশ্যে তারই পরিষদের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ মাঝি ও তার  সন্ত্রাসী  বাহিনি সোহাগ শেখ, শিমুল তালুকদার, জসিম শেখ, জান্নাতুল শেখ, ইব্রাইিম শেখ, ফেরদাউস সহ ১৪/১৫ জন কেদিয়ে তাদের উপর হামলা করে।

মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, বেলায়েত হোসেন  নামে এক ব্যক্তিকে  মারধর  করায় জড়িত থাকার সন্দেহে  ও এলাকার শান্তি শৃঙ্খলা  রক্ষার জন্য হোগলাপাশা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ মাঝিকে আটক করে ৫৪ ধারায়  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুরে ত্রিমুখি সড়ক দুর্ঘটনায় ৭ যাত্রী নিহত

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

পিরোজপুরের সদর উপজেলায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে পিরোজপুরের পাড়েরহাট বন্দর সড়কের বেলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মো আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন কয়েকজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও চারজন মারা যান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি

ফরিদপুরের ভাঙ্গায় বাস উল্টে নিহত ৩

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবনাতলা নামক স্থানে বাস উল্টে তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে রাস্তার ওপর ইমরান পরিবহণ নামে একটি বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে শফিকুল ইসলাম সুরুজ (৪৫) ও অজ্ঞাত দুই যুবক, তাদের বয়স আনুমানিক (৪৮) ও (৩০)।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমরান ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১২-৩০২০) নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। যার ফলে বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়ে ঘটনাস্থলে দুজন নিহত এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহত ৩০ জনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়।

আহত এক যাত্রী জানান, মনে হয় গাড়ির ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল। যে কারণে হঠাৎ বাউলি দিয়ে রাস্তার ওপর গাড়িটি উল্টে যায়।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ বলেন, সড়কের ওপর ইমরান পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুজন ও ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেলে নেওয়ার পথে আরেকজন মারা যায়।

চীনা সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুগলের প্রযুক্তি চুরির অভিযোগে গ্রেফতার

//দৈনিক বিশ্ব আন্তর্জাতিক ডেস্ক//

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চুরির অভিযোগে চীনের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে বুধবার তাকে গ্রেফতার করা হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গ্রেফতার ওই ব্যক্তির নাম লিনউই ডিং। ৩৮ বছর বয়সি ওই ব্যক্তি লিও ডিং নামেও পরিচিত।

ফরাসি বার্তা সংস্থাটি জানিয়েছে, লিনউই ডিং গুগলে চাকরি করতেন। গত বছরের ডিসেম্বরে তিনি গুগলের চাকরি ছেড়ে দেন। এর আগে প্রায় এক বছর ধরে তিনি চীনের দুটি প্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি পাচার করেছেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

মেরিক গারল্যান্ড আরও বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য আধুনিক প্রযুক্তি চুরি বরদাশত করবে না বিচার বিভাগ। কারণ এটি আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার ওয়ারে বলেছেন, চীনের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি আমেরিকার উদ্ভাবন চুরি করতে চেয়েছিল।

লিনউই ডিংয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ বলা হয়েছে, ২০১৯ সালে তিনি গুগলে যোগ দিয়েছিলেন। গুগলের সুপারকম্পিউটিং ডেটা সেন্টারগুলোতে সফটওয়্যারের উন্নয়নের সঙ্গে জড়িত তিনি।

আমতলীতে পৌর নির্বাচনে মেয়র প্রার্থীর উপর সশস্ত্র হামলা

//বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী মতিয়ার রহমান এর উপরে সশস্ত্র হামলা হয়েছে।

আজ রাত সারে এগারোটায় পৌর সভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মিজান এর মুমূর্ষু মাকে দেখে ফিরে আসার পথে এ সশস্ত্র হামলা হয়েছে।

এ বিষয়ে মেয়র প্রার্থী মতিয়ার রহমান বলেন,পৌর শহরের ৭নং  ওয়ার্ডের বাসিন্দা আমার এক কর্মীর মুমূর্ষু মাকে দেখে ফিরে আসার সময়ে আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজমুল আহসান নান্নুর ক্যাডার সোহেল গাজী ও নয়ন মৃধার নেতৃত্বে শতাধিক সশস্ত্র ক্যাডার নিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্য এ হামলা চালায়। ঘটনা জানতে পেরে আমতলী থানা পুলিশ ও ডিবি পুলিশ গিয়ে উদ্ধার করে। এ সনয় নয়ন মৃধা নামের এক সশস্ত্র ক্যাডারকে গ্রেফতার করে।

এ রিপোর্ট লেখার সময়ে ঘটনা শুনে ৪,৫ নং ওয়ার্ডের নারীরা মেয়রকে দেখার উদ্দেশ্য তার বাসায় আসার পথে নারীদের উপর কামাল আকনের নেতৃত্বে হামলা চালানো হয়।

হামলার স্বীকার ভুক্তভোগী নারীরা বলেন আমরা পৌরসভভায় বসবাস করতে পারবোনা।

বাগেরহাট কারাগারে মাদক মামলার হাজতির মৃত‍্যু

জেনিভা প্রিয়ানা,বিশেষ প্রতিনিধি||

বাগেরহাট কারাগারে থাকা এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে। নিহত সেলিম শেখ (৪৫) মোরেলগঞ্জ উপজেলার কাঠালতলা এলাকার হাসেম শেখের ছেলে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে মাদক মামলায় বাগেরহাট কারাগারে ছিলেন তিনি। মঙ্গলবার (০৫ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল আমিন সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিম শেখের মেয়ে লাকি আক্তার বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে ছিলেন। কারাগার থেকে আমাদের জানিয়েছে, হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে। আমরা বাবার মরদেহ নিতে এসেছি।
বাগেরহাটের জেলার মো. আব্দুল্লাহেল আল আমিন জানান, কারাগারে সেলিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তার স্বজনদের জানানো হয়েছে। তারা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম এম ফয়সাল ইসলাম স্বর্ণ জানান, রাতে মো. সেলিম শেখ নামে এক হাজতীকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন কিন্তু সেলিম শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।