গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৯।। বিস্তারিত….

//নিজস্ব প্রতিবেদক//

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার ও মোটরসাইকেলে মধ্যে সংঘর্ষে দুই পরিবারের পাঁচজনসহ ৯ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২৪ জন।

শ‌নিবার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামের ফিরোজ মোল্লা, তার স্ত্রী রুমা বেগম, অনিক মিয়া, জেসমিন আক্তার, গোপালগঞ্জ শহরের ডা. বাসুদেব সাহা তার স্ত্রী শিবানী সাহা, ছেলে স্বপ্নীল সাহা ও প্রাইভেট চালক ঢাকার আদাবর থানার দোয়ারী এলাকার আ. রশিদ মিয়ার ছেলে মো. আজিজ মিয়া ও অজ্ঞাত (৪০)।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ সুপার আয়েশা সিদ্দীকা দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহত ও আহতদের খোঁজ খবর নিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেটকারে করে ডাক্তার বাসুদেব সাহা স্ত্রী ও সন্তানকে নিয়ে গোপালগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় পেছন দিক থেকে আসা বরগুনার পাথরঘাটা থেকে ঢাকাগামী রা‌জিব প‌রিবহনের বাসের সাথে মোটরসাইকেল ও প্রাইভেটকার এবং ধান মাড়াইকলের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে ধান মাড়াইরত মে‌শিনের ওপর ছিটকে পড়ে এবং যাত্রীবাহী বাসটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে ডাক্তার বাসুদবে সাহা, তার স্ত্রী ও সন্তানসহ ৭ জন ঘটনাস্থলে নিহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল ও কাশিয়ানী হাসপাতালে পাঠায়। এ সময় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আরো একজন মারা যান। গুরুতর আহত কলি খানম, দিদার শরীফ, বদর মিয়া, সোবাহান, বায়েজীদ, আর্জু বেগম, কালাম মিয়া, মাহফুজ, কামরুল, ফারুক, মাসুম মোল্লা, হীরা, হাওয়া বেগম, হোসাইন, আঃ রহমান, জোহরা, এসমোতারা, আলিফ, সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খবর শুনে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানসহ জেলা ও পু‌লিশ প্রশসনের উর্দ্ধতন কর্মকর্তা ঘটনাস্থল প‌রিদর্শন করেন। এ সড়ক দুর্ঘটনার পর ঢাকা-খুলনা সহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, মহাসড়কে ধান মাড়াই ও দ্রুতগতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার-সার্ভিস, পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয়রা দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। আমি দুর্ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে নিহত ও আহতদের খোঁজখবর নিয়েছি। আহতদের সঠিক চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসকদের নির্দেশ দিয়েছি।

তিনি আরও বলেন, নিহতদের পরিবার প্রতি ১০ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে চিকিৎসার জন্য ৫ হাজার টাকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হবে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

English Dainikbiswa

উত্তর কোরিয়ায় করোনায় আরও ২১ মৃত্যু

কাশিয়ানীতে ত্রিমুখি সংঘর্ষে ৮ জন নিহত

//দৈনিক বিশ্ব ডেস্ক//

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শনিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মুফাজ্জেল হক।

তিনি জানান, রাজিব পরিবহন নামে একটি বাস মাওয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি বাহনই দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়।

এরপর হাসপাতালে নেওয়ার পর সেখানে একজন মারা যায় বলে জানান কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান।

মুফাজ্জেল হক আরও জানান, দুর্ঘটনাস্থলে সড়কের পাশেই ধান মাড়াই করছিল স্থানীয়রা। নিহতদের মধ্যে তাদেরও দু-একজন থাকতে পারে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যুবকের মৃত্যু

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়  (শুক্রবার ১৩ মে) বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপিন রায়(৩০) নামে এক যুবকের  মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত সপিন বাচোর ইউনিয়নের বাজে বকসা গ্রামের হাকিম রায়ের ছেলে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, মৃত সপিন কাঠ মিস্ত্রির কাজ করতেন প্রতিদিনের মতো ঘটনার দিন সে একই গ্রামের সম্পর্কিত মামার অন্যের বাড়িতে কাজ করতে যায়। কাজ করাকালে হঠাৎ ওই বাড়ির বিদ্যুতের তারে শক লেগে ঘটনাস্থলেই সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন, সঙ্গীয় ফোর্সসহ আমি  ঘটনা স্থল পরিদর্শন করেছি। পরিবারের কোন অভিযোগ নাই মর্মেও তিনি জানান।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

সন্ত্রাসীদের ছোড়া গুলিতে মো: রকিবুল ইসলাম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রীজের ওপর এ ঘটনাটি ঘটে। নিহত রকিবুল ফুলতলা উপজেলা এম এম কলেজ পাড়ার বাসিন্দা মাহবুব মিস্ত্রীর ছেলে।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ফুলতলা বনিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক মো: রকিবুল ইসলাম সন্ধ্যায় মোটরসাইকেলযোগে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফুলতলা ও অভয়নগর উপজেলার সংযোগস্থল কপালিয়া ব্রীজের ওপর গেলে দু’জন যুবক তাদের উদ্দেশ্যে করে ডাকতে থাকে। ওই যুবকদের কাছে যাওয়া মাত্রই পরপর তাকে লক্ষ্য করে দু’টি গুলি করে সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈলে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

মাহাবুব আলম,  রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু খবর পাওয়া গেছে । উপজেলার নেকমরদ টু কাতিহার মহা সড়কে ফাটানি টাউনের পচ্ছিম পাশে গোগরা ব্রীজে বাই সাইকেল আরোহী বাচোর ইউনিয়নের ঢাং ঢাং পাড়া গ্রামের হরেনের রায়ের ছেলে বিশাল রায় (১০) নামে এক শিশির মৃত্যু হয়েছে।

থানা ও পারিবারিক সুত্রে জানা গেছে,(১২ মে বৃহস্পতিবার) দুপুর আনুমানিক সাড়ে এগারোটা সময় বিশাল ব্রীজের পশ্চিম দিক থেকে বাইসাইকেলে আসছিল এতে পিছন থেকে আসা ইট বোঝাই মহিন্দ্রা ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে বিশাল। তাৎক্ষণিকভাবে নেকমরদে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে মধ্যে মৃত্যু হয় তাঁর।

অপরদিকে নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম গ্রামের গোলাম মোস্তফার ছেলে সাকিব(২২) নামে সড়ক দুর্ঘটনায় মারা যায়। পারিবারিক সুত্রে জানা গেছে, সাকিব গত কাল আনুমানিক রাত ১০ টার দিকে রাণীশংকৈল থেকে বাসায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। পথচারিরা তাকে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে তাঁর বাসায় খবর দেয়। খবর পেয়ে  তাৎক্ষণিক পরিবারের লোকজন  তাকে উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।রুগির শারীরিক অবস্থায় আশঙ্কাজনক দেখে তাকে কর্মরত ডাক্তার দিনাজপুর জিয়া হার্ড ফাউন্ডেশন রেফার্ড করেন।পরদিন ১২ মে বিকাল ৪ ঘটিকায় সেখানে সে মৃত্যু বরন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি এস এম জাহিদ ইকবাল বলেন,বাচোর ইউনিয়নের সড়ক দুর্ঘটনার খবরটি পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে।পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের জন্য বলা হয়েছে।অপর সড়ক দুর্ঘটনায় বিষয় টি শুনেছি। এ পর্যন্ত কোন অভিযোগ নেই যদি পেয়ে থাকি আইন আনুক ব্যাবস্থা নেওয়া হবে।

English Dainikbiswa

ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক মাহবুব সালাম নিহত

//সুজন মাহমুদ//

সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর কুষ্টিয়া প্রতিনিধি মাহবুব সেলিম সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে। বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর কুষ্টিয়া প্রতিনিধি

ও জাতীয় যুব জোট  এর সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম এর উপর গতরাতে কিছু নরপশু  হামলা করে।

হামলাকারীরা হলো- টোকন মন্ডল, সেলিম মন্ডল, আলি রাজ আরও অনেকে।

জানা যায়, গত রাতে এক দল সংঘবদ্ধ  সন্ত্রাসী মাহবুব খান সালামের উপ হামলা চালিয়ে  হাত পায়ের রগ কেটে দেয়। মুমূর্ষু অবস্থাশ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থা মারা যায়।৷

প্রত্যক্ষদর্শীদের মতে   টোকন চৌধুরী ও সেলিম চৌধুরীর নেতৃত্বে সালামের উপর হামলা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: সুমন সরদার,শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব মোঃ সুজন মাহমুদ সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর কুষ্টিয়া প্রতিনিধি সন্ত্রাসীদের হাতে নিহত

//নিজস্ব প্রতিবেদক//

সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর কুষ্টিয়া প্রতিনিধি ও জাতীয় যুব জোট  এর সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম এর উপর গতরাতে কিছু নরপশু হামলা করে।

হামলাকারীরা হল, টোকন মন্ডল সেলিম মন্ডল আলি রাজ আরও অনেকে। জানা যায় গত রাতে এক দল সংঘবদ্ধ  সন্ত্রাসী মাহবব খান সালামের উপ হামলা চালিয়ে হাত পায়ের রগ কেটে দেয়।

মুমূর্ষু অবস্থা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থা মারা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে  টোকন চৌধুরী ও সেলিম চৌধুরীর নেতৃত্বে সালামের উপর হামলা হয়েছে। বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর পক্ষ হতে এই নিষ্ঠুর হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

দুর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হলো ফেন্সিডিল

//অনলাইন নিউজ ডেস্ক//

কুমিল্লায় অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আঞ্জুমান খাদেমুল ইনসানের একটি অ্যাম্বুলেন্স। পরে ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

বুধবার (১১ মে) রাত ১০ টায় জেলা সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবালের কাছে জানতে চাইলে তিনি বাংলাদেশ জার্নালকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দুর্ঘটনা কবলিত ওই অ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কোড়েরপার এলাকায় ওই ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন জানান, বিকাল ৪টার থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে কোড়েরপাড় ব্রিকস ফিল্ড সংলগ্ন খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন ছুটে এসে এ্যাম্বুলেন্সে থাকা চালকসহ অন্যদের উদ্ধার করতে এগিয়ে গেলে অ্যাম্বুলেন্সের ভিতরে কোন মানুষ পাওয়া যায়নি।পরে অ্যাম্বুলেন্স ভর্তি অনেকগুলো কার্টুন দেখতে পাওয়া যায়। এর মধ্যে একটি ছেঁড়া কার্টুনের ভিতরে ফেন্সিডিল দেখে পুলিশের জরুরী নম্বর ৯৯৯ ফোন করে তারা। পরে চান্দিনা থানা পুলিশ ও ইলিটগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।

খুলনার রূপসায় আগুনে পুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীর লক্ষ টাকার ক্ষতি

//নিজস্ব প্রতিনিধি, খুলনা//

খুলনার রূপসায় এক লেপ তোষকের ব্যবসায়ীর বাড়িতে ও তুলার গোডাউনে আগুন লেগে ভষ্মিভূত হয়েছে প্রায় ১২/15 লক্ষাধিক টাকার মালামাল।

ভূক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে মোঃ আজম খানের বসত ঘর ও সোহানা ডেকেরটর এবং তুলার গোডাউনে গত ১১ মে দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আকষ্মিকভাবে আগুন লেগে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনতে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করেও ব্যার্থ হয়।

খুলনার রূপসায় আগুনে পুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীর লক্ষ টাকার ক্ষতি

আগুন নিয়ন্ত্রনে আনার আগেই বসতঘর ও ঘরের সকল আসবাবপত্র পুড়ে সম্পূর্ন ভষ্মিভূত হয়ে যায়। এতে তার বাড়িতে থাকা নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ঘরে থাকা স্বর্ণালঙ্কার প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ব্যবসায়ীর আসবাবপত্র ও লেপ তোষক তৈরির সরঞ্জামাদি ও ডেকোরেটরের মালামাল  পুড়ে একেবারে ছাই হয়ে যায়। জায়গা জমির দলিল, পর্চা সহ ছেলে মেয়েদের লেখাপড়ার সকল বই পুস্তক পুড়ে যায়।  এব্যাপারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি মোঃ আজম খান বলেন আমার প্রায় ১২/১5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। পরনে একটি মাত্র লুঙ্গি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

পরিবারের সকল সদস্যদের একই অবস্থা। আজ সকাল পর্যন্ত আমি একজন মধ্যবিত্ত থাকলেও দুপুর না হতেই সর্বস্ব হারিয়েছি বলেই কেদে ফেলেন। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ বাড়ি দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরিফ হোসেন ও ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, পুটিমারী ক্যাম্প ইনচার্জ বাবলা দাস, ইউপি সদস্য মো: শফিকুল ইসলাম ফকির, আবু সালেহ লস্কার প্রমুখ।

English Dainikbiswa

মহম্মদপুরের কৃতি সন্তান নুসরাত জাহান শৈলী’র কৃতিত্ব

খুলনার অমিত জাবির ছাত্র , হলের ছাদ থেকে লাফদিয়ে আত্মহত্যা

//নিজস্ব প্রতিবেদক//

চিরকুট লিখে হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্র। অমিত কুমার বিশ্বাস নামের ওই ছাত্র জাবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শহীদ রফিক জব্বার হলের ৩১৫ নম্বর কক্ষের আবাসিক বাসিন্দা।

মঙ্গলবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে জাবির শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন অমিত। অমিতের বাবা অজয় কুমার বিশ্বাস বাংলাদেশ নৌ বাহিনীতে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি খুলনায়।

মৃত্যুর আগে চিরকুটে অমিত লিখেছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মস্তিষ্কই মৃত্যুর জন্য দায়ী। আমি নিজেই নিজের শত্রু হয়ে পড়েছি অজান্তেই। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আর না। এবার মুক্তি চাই।

প্রিয় মা, বাবা, ছোটবোন, সবাই পারলে আমাকে ক্ষমা করে দিও।’

মঙ্গলবার দুপুরে জাবির শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে লাফ দেন অমিত। গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অমিতের রুমমেট রবিন ঘোষ জানান, অমিত খুবই ভালো ছেলে ছিল। জানামতে, তার ভেতর কোনো ধরনের হতাশা ছিল না। সে নিয়মিত মেডিটেশন করত। তবে ইদানিং কিছুটা অসুস্থ ব্যতীত অন্য কোনো ধরনের সমস্যা ছিল না অমিতের। আজকে (মঙ্গলবার) দুপুরেও আমরা বন্ধুরা মিলে একসঙ্গে খাবার খেয়েছি। খাওয়ার পরে সে হলে চলে আসে। কিছুক্ষণ পর শুনি সে ছাদ থেকে পড়ে গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার খান হৃদয় বলেন, আমি তিন তলায় থাকা অবস্থায় ভারি কিছু ছাদ থেকে পড়ার শব্দ শুনি। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অমিতকে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গেই হলের অন্যান্য ছাত্রদের সহায়তায় তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে আসি। সেখান থেকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শহীদ রফিক জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ঘটনা শুনে আমি তাৎক্ষণিকভাবে আহত অমিতকে এনাম মেডেকেলের ইমার্জেন্সিতে নিয়ে যাই। আমরা সকল ধরনের সহযোগিতা দিয়েও তাকে বাঁচাতে পারিনি। তার মৃতদেহ আমরা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করেই খুলনায় গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবো।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) দায়িত্বরত চিকিৎসক ইফরান বলেন, ‘চিকিৎসাধীন অবস্থায় তার (অমিতের) মৃত্যু হয়েছে। ইন্টারনাল ব্লিডিং ও মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়।’

English Dainikbiswa

সুতপার সাথে কি সম্পর্ক ছিল সুশান্তর, খতিয়ে দেখছে তন্তকারীরা

বেপরোয়া মাদক ব্যাবসায়ীরা।। বিজিবির উপড় হামলা ও গাড়ী ভাঙচুর