বেপরোয়া মাদক ব্যাবসায়ীরা।। বিজিবির উপড় হামলা ও গাড়ী ভাঙচুর

//কুমিল্লা সংবাদদাতা//

কুমিল্লা শাসনগাছা রেলগেট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে এক দল মাদককারবারীর বিরুদ্ধে।

মঙ্গলবার রাত ৮ টায় এ হামলার ঘটনা ঘটেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়,  বিজিবির সদস্যদের ধাওয়া করে তাদের উপর পাথর নিক্ষেপ করে মাদক কারবারীরা। আত্মরক্ষায় বিজিবির সদস্যরা পাশে অবস্থিত রেলওয়ে মাক্স কোম্পানি অফিস ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয়। মাদক কারবারীরা মাক্স কোম্পানি অফিসে ভেতরে প্রবেশ করে বিজিবির গাড়ি ভাঙচুর করে। এছাড়া ক্যাম্পের ভেতরে পাথর নিক্ষেপ করে তারা।

সংবাদ পয়ে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

মাক্স কোম্পানি সিকিউরিটি নিরাপত্তার অফিসার আব্দুল মালেক ভুঁইয়া বলেন,আমাদের ক্যাম্পের ভেতরে বিজিবির গাড়ি প্রবেশ করলে বাইরে থেকে বৃষ্টির মত পাথর নিক্ষেপ করা হয়। কিছু লোক ভেতরে প্রবেশ করে বিজিবির গাড়ি ভাঙচুর করেছে – এতটুকু আমরা দেখেছি। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসেন, কোতয়ালী মডেল থানা ওসি আসেন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

 

 

সেনবাগে রান্না করার চুলার আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু

//দৈনিক বিশ্ব ডেস্ক//

নোয়াখালীর সেনবাগে রান্না করার চুলার আগুনে দগ্ধ হয়ে আবদুল্লাহ আল নোমান (৬) ও লামিয়া সুলতানা মাহি (৩) নামে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সেনবাগ উপজেলার বীর নারায়ণপুর গ্রামের আহমদ আলী বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। তারা দুইজন ওই বাড়ির হোটেল কর্মচারী ইকবাল হোসেনের ছেলে মেয়ে।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল।

নিহতের পরিবার সূত্র জানায়, দুপুরে রান্নবান্না শেষে দুই সন্তান নোমান ও মাহিকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে তিনি গোসল ও বাচ্ছাদের কাপড় ধোয়ার জন্য পুকুরে যান। এর মধ্যে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহূর্তেই বসতঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমিয়ে থাকা তার দুই সন্তান দগ্ধ হয়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ওই দুই শিশু পুড়ে মারা যায়।

স্থানীয় চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল দুই শিশুর দাফন কাফনের জন্য শিশুর বাবা ইকবাল হোসেনের হাতে ৫ হাজার টাকা তুলে দেন।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

English Dainikbiswa

যদি এক গোডাউনে ৪০হাজার লিটার সয়াবিন তেল মজুদ থাকে তাহলে..

ডুমুরিয়ায় মৎস‍্য ঘেরে বিষ প্রয়োগ করার অপরাধে ভ্রাম‍্যমান আদালতে এক মাসের কারাদন্ড

১৬ শিক্ষার্থীকে পাইপ দিয়ে পিটিয়ে আটক অধ্যক্ষ

//অনলাইন নিউজ ডেস্ক//

নরসিংদীর পলাশে ১৬ শিক্ষার্থীকে পাইপ দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজীকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৯ মে) রাত ৮টার দিকে তাকে উপজেলার পণ্ডিতপাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়।

এদিকে উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা শিক্ষা অফিস। এর আগে সোমবার বেলা ১১টায় কলেজের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাইপ দিয়ে পেটানোর ঘটনা ঘটে।

এ ঘটনার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ৬টি বিষয়ে পাঠদান হয়।

রোববার ৬ষ্ঠ ক্লাসের শিক্ষক পাঠদান করবে না এমন খবরে ক্লাসের অধিকাংশ শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে পড়ে। তবে শিক্ষক ক্লাসে এলে কয়েকজন ছাত্র এসে পাঠদানে যুক্ত হয়।

পরদিন (গতকাল) সোমবার যথারীতি সব শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে পাঠগ্রহণ শুরু করে। বেলা ১১টার দিকে কলেজের অধ্যক্ষ আমির হোসেন গাজী অ্যালুমিনিয়ামের পাইপ নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করে ৬ষ্ঠ ক্লাস না করা শিক্ষার্থীদের দাঁড় করান। পরে একে একে শাকিব, সিজান, আদনান, সোহেল, শিফাত, নয়ন, তাহসিন, আশরাফুল, আমিরুল, তাসফিকসহ ১৬ শিক্ষার্থীকে পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।

এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আবার অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে আহতের ছবি পোস্ট করে অধ্যক্ষের বিচার দাবি করেন। যা অল্প সময়ের মধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গৌতম মিত্র বলেন, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদারকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস মিয়া বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ আমির হোসেন গাজীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

English Dainikbiswa

গান্ধীজীর চশমা-খড়ম নিলামে।। দাম মিলতে পারে ৫ কোটি

ইউএনও’র সরকারী গাড়ীর সাথে সংঘর্ষে সাংবাদিক নিহত

//দৈনিক বিশ্ব ডেস্ক//

নাটোরের সিংড়ায় নলডাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকারের সরকারি গাড়িচাপায় সোহেল আহমেদ ওরফে জীবন (৩৭) নামের এক স্থানীয় সাংবাদিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় সরকারি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত সাংবাদিক সিংড়া প্রেস ক্লাবের সদস্য, শেরকোল আগপাড়া বন্দর উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক ও সিংড়া বাজারের ফ্রেন্ডস কম্পিউটার অ্যান্ড স্টেশনারির স্বত্বাধিকারী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সরকারি গাড়ি নিয়ে পার্শ্ববর্তী নলডাঙার ইউএনও সুখময় সরকারের স্ত্রী সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক মানষী দত্ত মৌমিতা কলেজে আসছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে সাংবাদিক সোহেল আহমেদ ওরফে জীবন সিংড়া থেকে তার কর্মস্থল শেরকোল আগপাড়া বন্দর উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে সিংড়া পৌরসভার সীমানা প্রাচীর নিংগইন এলাকায় মুখোমুখি সংঘর্ষে সাংবাদিক সোহেল আহমেদ ওরফে জীবন গুরুত্ব আহত হন।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নলডাঙার ইউএনও সুখময় সরকার, সিংড়ার ইউএনও এমএম সামিরুল ইসলাম, এসিল্যান্ড আল ইমরান ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী কৃষক আফজাল হোসেন ও স্থানীয় হোটেল ব্যবসায়ী সোলায়মান বলেন, সরকারি গাড়িতে একজন মহিলা ও গাড়ির ড্রাইভারসহ মোট তিনজন ছিলেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের শিক্ষার্থীরা এই প্রতিবেদকের ক্যামেরায় সরকারি গাড়ির ছবি দেখে বলেন, তাদের (ম্যাডাম) শিক্ষক এই গাড়ি নিয়েই কলেজে আসেন।

তবে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন বলেন, কলেজে বিভিন্নজন গাড়ি নিয়ে আসেন। কোনটা ইউএনও বা সরকারি গাড়ি সেটা তার জানা নেই।

এ বিষয়ে নলডাঙার ইউএনও সুখময় সরকার গাড়িতে তার স্ত্রী ছিলেন না দাবি করে বলেন, নলডাঙায় তেল সংকট থাকায় তার সরকারি গাড়িটি এখানে তেল নিতে পাঠিয়েছিলেন।

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

English Dainikbiswa

খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে

মাশরাফি গুরুতর আহত, ২৭টি সেলাইয়ের পর শঙ্কামুক্ত

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দুর্ঘটনার শিকার হয়েছেন। কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লেগে বাঁ পায়ে গুরুতর আঘাত পেয়েছেন সাবেক অধিনায়ক। সেখানে ২৭টি সেলাই দেয়া হয়েছে।

শনিবার নিজ বাসায় অবস্থান করছিলেন মাশরাফি। সেখানে কাচের টেবিলের সঙ্গে ধাক্কা লাগে তার। টেবিলে ধাক্কা লাগায় ওপর থেকে তার পায়ের পেছন দিকে কাচ পড়ে। এতে বেশ খানিকটা অংশ কেটে যায়।

দুর্ঘটনার পর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসার পর শঙ্কা কেটে যায় তার। এখন তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে মাশরাফির পারিবারিক সূত্র।

এমনিতেই ইনজুরিতে জর্জর মাশরাফির ক্যারিয়ার। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর আগেও চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। যার জন্য টুর্নামেন্টটির প্রথম ম্যাচ খেলতে পারেননি। ঝুঁকি আছে জেনেও খেলা চালিয়ে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বরগুনার আমতলীতে রাতের খাবার খেয়ে ৩ পরিবারের ১১জন অজ্ঞান

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে শুক্রবার রাতে উপজেলার উত্তর খেকুয়ানী গ্রামে রাতের খাবার খেয়ে অজ্ঞান হয়ে পরে ৩ পরিবারের ১১জন এখন আমতলী হাসপাতালে।

জানাগেছে, খেকুয়ানী গ্রামে ঈদ করতে আসে আয়জদ্দিন খালিফা,ছেলে ফজলু খলিফা ও পার্শ্ববর্তী বাড়ী আলতাফ হাওলাদারের তাদের আত্মীয় স্বজনরা।পরিবারবর্গ রাতে ভাত খাবার পর অজ্ঞান হয়ে পরে।

রাত সাড়ে ১১টায় তাদের পুকুর সেচ দিতে থাকা আবুল বাশার তাদের ডাকার জন্য আসে।এসে দেখে তাদের কোন সাড়াশব্দ নেই। তিনি প্রতিবেশীদের খবর দিলে ফারুক খান ও অন্যান্যরা তাদের আমতলী হাসপাতালে নিয়ে আসে।অজ্ঞান ব্যক্তিরা হলেন,আয়জদ্দিন খালিফা (৭০), ছেলে ফজলু খলিফা (৫০), স্ত্রী ফাতেমা বেগম (৬০), পুত্রবধু মাজেদা বেগম (৪০), প্রতিবেশী কুলসুম বেগম (৬৫), আলতাফ হাওলাদার (৬১), স্ত্রী শেফালী বেগম (৫০), কন্যা কল্পনা বেগম (৩৫), জামাতা সুজন মিয়া (৪৫), নাতি ইমরান (১২), নাতনী সানজানা (৯)।

কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমন বিশ্বাস বলেন, রাতে আমতলী হাসপাতালে ১১জন অজ্ঞান রোগী নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আমতলী থানার ওসি (তদন্ত) রনজীৎ কুমার সরকার বলেন, খবর পেয়েছি, আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

English Dainikbiswa

বিনা টিকিটে ট্রেনে চড়া/ যাত্রীদের জরিমানা/ টিটি বরখাস্ত: রেলমন্ত্রীর বক্তব্য

নাটোরে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবাহী বাস, ভাইবোনসহ নিহত ৭

//দৈনিক বিশ্ব ডেস্ক//

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভাইবোনসহ অন্তত ৭ জন নিহত ও আরও ৩০ জন আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া-ঢাকা মহাসড়কের উপজেলার মহিষভাঙা এলাকায় গাজী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন— নাটোর সদরের পাইকের দোল গ্রামের শাহজাহান আলীর ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কাওসার আহমেদ (২০) ও তার ছোট বোন সাদিয়া খাতুন (১৫)।

নিহতের চাচা আলমগীর হোসেন দুর্ঘটনাস্থলে এসে তাদের পরিচয় নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল পরিবহণের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিয়াম পরিবহণের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ সময় ন্যাশনাল পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে গাজী অটো রাইস মিলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিও উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই ছয়জন ও পাশের ক্লিনিকে নেওয়ার পর আরও এক যাত্রী নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বনপাড়া ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেন। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত বাকি ৫ জনের পরিচয় পাওয়া যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মশিউর রহমান জানান, বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে,  এ ছাড়া হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান।

English Dainikbiswa

ইউক্রেনে রাশিয়া অধিকৃত অঞ্চলে সরকার গঠনের প্রস্তুতি মস্কোর

জেলেনস্কি শান্তি চুক্তি নিয়ে যা বললেন তা কিসের ঈঙ্গিত….?

সাতক্ষীরায় নববিবাহিতার গায়ে পেট্রল ঢেলে আগুণে পুড়িয়ে মারার চেষ্টা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সাতক্ষীরার তালা উপজেলায় নববিবাহিত তামান্না খাতুন (১৮) নামে এক মাদ্রাসাছাত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার কাশিপুর গ্রামে কপোতাক্ষ নদের তীরে তার স্বামী ফারহাদ হোসেন (২৫) সহ বেড়াতে গেলে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী এখন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। দুই মাস আগে তাদের বিয়ে হয়। তামান্নার ভাই কলেজছাত্র নাইমুর রহমানের বরাতে জানা যায়, তার বোনের সঙ্গে পারিবারিকভাবে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়ার ফারহাদ হোসেনের বিয়ে হয়। ঈদের পরদিন বুধবার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন তামান্না।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে কপোতাক্ষ নদের ধারে বেড়াতে যান। রাত আটটার দিকে একজন হঠাৎ এসে তামান্নাকে জাপটে ধরে মুখ চেপে ধরে। এরপর কয়েকজন তার শরীরে পেট্রল ঠেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্বামী ফরহাদ এসে তামান্নাকে নিয়ে কপোতাক্ষ নদে ঝাঁপ দেন। চিৎকার শুনে আশপাশের মানুষ এসে তাদের উদ্ধার করে খুলনা হাসপাতালে নিয়ে যান। তামান্নার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তামান্নার ভাই আরও বলেন, কলারোয়া পৌরসভার সাদ্দাম হোসেন নামের মালয়েশিয়াপ্রবাসী এক ছেলের সঙ্গে তার বোনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু গত আড়াই বছরেও দেশে না ফেরায় ভালো পাত্র পাওয়ায় তামান্নাকে দুই মাস আগে বিয়ে দেন মা–বাবা। এর মধ্যে সাদ্দাম দেশে ফিরেছেন। এ ছাড়া আবদুর রউফ নামের এক প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে তামান্নাদের। দুই পক্ষ মিলে তার বোন ও ভগ্নিপতিকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটাতে পারে।

তামান্নার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া তামান্নার স্বামীর ডান হাত পুড়ে গেছে। তিনি এখন খুলনায় চিকিৎসাধীন।

এ ঘটনায় শুক্রবার বিকেলে তালা উপজেলার পাটকেলঘাটা থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করেছেন তামান্নার বাবা আবদুল হক। যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন মালয়েশিয়াপ্রবাসী সাদ্দাম হোসেন এবং প্রতিবেশী রউফের ছেলে ফিরোজ, আবদুল হামিদ, সালাউদ্দিন, রাজু আহমেদ ও তুহিন। ঘটনার পর থেকেই তারা পলাতক।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, আবদুল হক বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলার আবেদন করেছেন। তারা অভিযানে নেমেছেন।

English Dainikbiswa

ডুমুরিয়ায় যুবলীগের উদ‍্যেগে দোয়া মাহফিল ও প্রার্থণা সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় যুবলীগের উদ‍্যেগে দোয়া মাহফিল ও প্রার্থণা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার বটতলে মা-ছেলের প্রাণ নিল ড্রামট্রাক

//দৈনিক বিশ্ব ডেস্ক//

মা ও ছোট ভাইকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে বেড়াতে নিয়ে যাচ্ছিলেন ২০ বছর বয়সি ইফতিয়াজ।

আর পথেই মা ও এক ছেলের প্রাণ কেড়ে নিল এক ঘাতক ড্রামট্রাক।

কুষ্টিয়ার বটতল এলাকার বাইপাস সড়কে বেলা সাড়ে ১২ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন –  ইফতিয়াজ ও তার মা অঞ্জনা খাতুন। কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকার বাসিন্দা তারা। সেখানের নাজমুল হোসেনের স্ত্রী নিহত অঞ্জনা খাতুন। ইফতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় ইফতিয়াজের ৮ বছর বয়সি ভাই রিফাত গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, মোটরসাইকেল আরোহী তিনজন কুষ্টিয়ার দিকে আসছিলেন। বটতল এলাকার বাইপাস সড়কে একটি ড্রামট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক তরুণ মারা যান। তার মাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। অপর ভাই গুরুতর আহত হয়েছে।

চীনে ৮তলা ভবন ধ্বসে ৫৩ জন মারা গেছে

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

চীনের চাংশা নগরীতে একটি বহুতল ভবন ধসে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন।  গত সপ্তাহে ভবন ধসের এ ঘটনা ঘটে।  তারপর থেকে কয়েকদিন ধরে চলা উদ্ধারকাজ শেষে শুক্রবার চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি নিহতের এ সংখ্যার কথা জানায়।

সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২৯ এপ্রিল হুনান প্রদেশের আট তলা ওই ভবনটি ধসে পড়ে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১০ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হন। এদের মধ্যে একজনকে ঘটনার ৫ দিন ১১ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

ভবনটি কী কারণে ধসে পড়ল স্থানীয় কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

চীনে আগেও ভবন ধসের এমন অনেক ঘটনা ঘটেছে।