//ডুমুরিয়া সংবাদদাতা, খুলনা//
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান,মানবিক যুবলীগের প্রবক্তা অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও তাঁর সহধর্মিণী,বিশিষ্ট আইনজীবী অ্যাড.নাহিদ সুলতানা যূথীর আশু শারীরিক সুস্থতা কামনায় ৫ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবলীগের উদ্যােগে দলীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল এবং উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ি ও মঠ প্রাঙ্গণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয।
উপজেলা যুবলীগের আহবাযক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক এ্যাড আরশাফুল আলম রাজুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মৃনাল জোদ্দার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগ নেতা জামিল খান জেলা যুবলীগ নেতা সরদর জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোযাদার, শেখ ইকবাল হোসেন, মোল্ল্যা জাহিদুল ইসলাম ইসলাম, রাজিউল বারী সৈকত, রবিউল ইসলাম আন্টু, মেহেদী মাসুদ, দেলোয়ার হোসেন, বিশ্ব নাথ দে, বিকাশ মন্ডল, প্রসূন বিশ্বাস পম্পী, আব্দুল হামিদ সরদার, ইউপি সদস্য সঞ্জয মন্ডল, মনোজ সরকার ছাত্রলীগের সভাপতি খান আবুল বাশার, সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা, প্রমুখ।
দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

