যশোরের অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের জামতলা নামক স্থানে এক রাতে শিক্ষা প্রতিষ্ঠান ও স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে একই স্থানে এই চুরির ঘটনা ঘটে।
স্বপ্ন সমাজকল্যাণ সংস্থার পরিচালক মনিরুল ইসলাম জানান, চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ‘চুরি আতঙ্ক’ বিরাজ করছে ৷ একরাতে‘ ’ স্বপ্ন কল্যাণ সংস্থার অফিসের দরজার তালা ভেঙ্গে চোরচক্র ভিতরে প্রবেশ করে ৷ তারপর আলমারীর তালা ভেঙ্গে ২৪,৪০০/- (চব্বিশ হাজার চারশত) টাকা নিয়ে যায়’ বলে তিনি জানান।
অপরদিকে শিক্ষা প্রতিষ্ঠান- স্বপ্ন কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক শাম্মী আক্তার জানান, দিবাগত রাতে একই স্থানে দুই জায়গায় চুরি সংঘটিত হয়েছে এটা আতংকের বিষয় ৷ স্বপ্ন কিন্ডার গার্টেন স্কুলের জানালা কেটে চোরেরা ৫টি সিলিং ফ্যানসহ ছাত্র-ছাত্রীদের বহনকারী ইঞ্জিন চালিত গাড়ীর লোহালক্কর, যন্ত্রপাতি বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়েছে ৷ এটা খুব দুঃখজনক ঘটনা যে, শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হয়েছে !এমন কি যারা এমন ন্যাক্করজনক ঘটনা ঘটিয়েছে তাদের ছেলে -মেয়েও হয়তো কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহন করছে ৷
এমন দুঃসাহসিক চুরির ঘটনার নিন্দা জানিয়ে তিনি দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে ৬ নভেম্বর(শনিবার) অভয়নগর থানায় একটি অভিযোগ করা হয়েছে ৷
//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
অভয়নগরের ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশের হাতে এক মাদক ব্যবসায়ী আটক




