আজ শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা

//পলাশ চন্দ্র দাস//

ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার আরাধনা করা হয়। এই বিশ্বাকর্মা আসলে কে? পুরাণ মতে ব্রহ্মার নাভিমূল থেকে জন্ম নিয়েছিলেন বিশ্বকর্মা। দেবকূলের এই গুরুত্বপূর্ণ দেবতার চারটি হাত, এক হাতে দাঁড়িপাল্লা, অন্যহাতে থাকে হাতুড়ি।

বিশ্বকর্মা মানেই ঘুড়ির মেলা, ভোকাট্টা আর হার-জিতের পালা। সঙ্গে সমান তালে চলে রান্নাপুজোও। পঞ্জিকা  অনুসারে, প্রতি বছরের মতো এ বছরও ১৮ সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজো। হিন্দু পুরাণ, বেদ, রামায়ণ ও মহাভারতে বিশ্বকর্মার মাহাত্ম্য ও বর্ণনা রয়েছে। হিন্দুধর্মে, বিশ্বকর্মাকে সমস্ত নির্মাণ শিল্পের দেবতা হিসেবে বলা হয়।

হিন্দু ধর্ম মতে, বৃহস্পতির ভগিনী যোগ সিদ্ধা হলেন বিশ্বকর্মার মাতা ও অষ্টম বসু প্রভাস হলেন তাঁর পিতা। কথিত আছে, বিশ্বকর্মা হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থপতি ও ভাস্কর। কারিগরি ও নির্মাণ শিল্পের পুরোধা বলা যেতে পারে। ভাদ্র মাসের সংক্রান্তির দিন  বিশ্বকর্মার আরাধনা করা হয়। এই বিশ্বাকর্মা আসলে কে? পুরাণ মতে আবার বলা হয়, ব্রহ্মার নাভিমূল থেকে জন্ম নিয়েছিলেন বিশ্বকর্মা। দেবকূলের এই গুরুত্বপূর্ণ দেবতার চারটি হাত, এক হাতে দাঁড়িপাল্লা, অন্যহাতে থাকে হাতুড়ি। ধর্ম মতে, দাড়িপাল্লা হল জ্ঞান ও কর্মের প্রতীক, অন্যদিকে, হাতুড়ি হল শিল্পনির্মাণের প্রতীক। এছাড়া বিশ্বকর্মার বাহন হল হাতি।

বিশ্বকর্মার কৃতিত্ব

রামায়ণে একাধিক জায়গায় বিশ্বকর্মার কীর্তির কথা উল্লেখ রয়েছে। আদিকাণ্ডে বলা হয়েছে, বিশ্বকর্মা দুটি ধনুক বানিয়েছিলেন, তার মধ্যে একটি দিয়েছিলেন শিবকে। শিবের পরম ভক্ত ছিলেন শ্রীরাম। সীতাকে বিবাহ করার সময় শিবের ধনুক ভেঙে ফেলেছিলেন রামচন্দ্র।

এছাড়া ঋষি অগস্ত্যের ভবন, কুবেরের অলকাপুরী, রাবণের লঙ্কাপুরী, ব্রহ্মার সুসজ্জিত পুষ্পক রথ নির্মাণ করেছিলেন তিনি। এছাড়া বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের অস্ত্র নির্মাণ করেছিলেন। কথিত আছে, পুরীর বিখ্যাত জগন্নাথমূর্তিও তিনিই নির্মাণ করেছিলেন। তাই তাঁকে, স্বর্গীয় সূত্রধরও বলা হয়। প্রতিবছর ভাদ্রমাসের সংক্রান্তির দিন ধুমধাম করে বিশ্বকর্মার আরাধনা করা হয়। বিশেষ করে সুতোর, মিস্ত্রিরা বিশ্বকর্মা পুজোর প্রচলন রয়েছে।

পঞ্জিকা মতে, সাধারণত প্রতি বছর ১৭ সেপ্টম্বর বিশ্বকর্মার পুজো করা হয়ে থাকে। প্রতি বছর একই দিন এই বিশেষ পুজো করা হয়। এখনও পর্যন্ত তারিখের কোনও হেরফের হয়নি। বদলও করা হয় না। তবে এবছর বিশ্বকর্মা পুজো ১৮ সেপ্টেম্বর। কারণ, সনাতন ধর্ম অনুসারে, হিন্দুদের দেব-দেবী পুজো করার কোনও বাঁধাধরা তারিখ নেই।

তবে সব দেবদেবী আরাধনার তিথি স্থির করা হয় চন্দ্রের গতিপ্রকৃতির উপর নির্ভর করে। তবে প্রথা অনুসারে, বিশ্বকর্মার পুজোর তারিখ কখনও পরিবর্তন করা হয়। প্রতি বছর একই তারিখে পালন করা হয়। হিন্দু দেবদেবীদের পুজোর তিথি চন্দ্র মতে করা হলেও, বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতিপ্রকৃতির উপর। ব্যতিক্রমী ঘটনা হিসেবে এবছরেই দেখা যাবে। বিশ্বকর্মা পুজো সাধারণত ভাদ্র মাসের শেষ দিন পুজো করা হয়। এদিন আকাশে রঙ বেরঙের ঘুড়ি ওড়ানোর চলে।

Daily World News

নজিপুরে ভূমিদস্যু মোস্তফা ও নুরুলের জালিয়াতিঃ চৌধুরীপাড়ার জোলেখার মৃত্যু

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এলাকায় অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ

কচুয়ায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে জন্মাষ্টমী উদ্যাপিত

//বাচ্চু দাস, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের  ধর্মীয় অনুষ্ঠান ভগবান শ্রীকৃষ্ণের  জন্মতিথি শুভ জন্মাষ্টমী উদ্যাপন করেছে।

এ উপলক্ষ্যে বুধাবার সকালে উপজেলার কেন্দ্রীয় সর্বজনীন শ্রীশ্রী রাধা মাধব মন্দিরে থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্র বিভিন্ন প্রদক্ষিন করে। এরপর মন্দির কমপ্লেক্সে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম,এডভোকেট দিলীপ কুমার মল্লিক, কচুয়া প্রেসক্লাবের সহ সভাপতি সমীর বরণ পাইক, ব্যবসায়ী বিমল কৃষ্ণ দত্ত, অনিমেষ কান্তি সাহা, পুলিন বিহারী সাহা, কমল কৃষ্ণা বৈদ্য।

এছাড়া বাধাল বাজার সর্বজনীন শ্রীশ্রী রাধা মাধব মন্দিরে সভাপতি মৃনাল কান্তি দেবনাথ, সাধারন সম্পাদক লিটন কুমার দাস (আশীষ), মসনী সর্বজনীন মন্দিরের সাধারন সম্পাদক বিমল কৃষ্ণ দাস, ইউপ সদস্য বনলতা রানী দাস, বাধাল মন্দিরে মহিলা সম্পাদিকা শিপ্রা রানী দাস সহ দুর দুরান্ত থেকে আগত হাজার ভক্তবৃন্দদের নিয়ে বাধাল বাজারের সর্বজনীন শ্রীশ্রী রাধা মাধব ও দূর্গা মন্দিরে থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্র মসনী ও বলভদ্রপুর মন্দির প্রদক্ষিন করে।

ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উৎসব অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, নিজস্ব সংবাদদাতা//

খুলনার ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় ৬ সেপ্টেম্বর  বুধবার সকালে  শ্রীকৃষ্ণের  জন্মবার্ষিকী উৎসব উদযাপিত হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কালীবাড়ি মঠ আশ্রম মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদ ডুমুরিয়া শাখা সভাপতি বিশিষ্ঠ শিল্পপতি নির্মল চন্দ্র বৈরাগীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানের শুভ উদ্বোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাশ, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক বিমান সাহা।

সভায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম, শিল্পপতি প্রফুল্ল্য রায়, জিয়ালতলা আশ্রমের নারায়ণ চন্দ্র গোস্বামী, মতুয়া সংঘের হরিপদ ধর প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু, মাগুরখালীর চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, ভান্ডারপাড়ার ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডল, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি, ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্ত রায় চৌধুরী,বিষ্ণ প্রসাদ মল্লিক, প্রকৌলশী তিমির মন্ডল, অধ্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, ছাত্র যুব পরিষদের ভবতোষ মন্ডল, কার্তিক দাস, উত্তম বিশ্বাস, কবি তুষার বিশ্বাস, ।

সভা শেষে মঠ মন্দির থেকে একটি বিশাল বর্ণাঢ্য ধমীয় শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ুশেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। সকালে উপজেলার ১৪ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের ব্যানারে বাদ্যযন্ত্র সহকারে শত শত নারী পুরুষ ুজম্মাষ্টমীতে অংশ নেয়।

প্রায় ৬ কোটি টাকা পাওয়া গেল পাগলা মসজিদের দানবাক্সে

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

কিশোরগঞ্জের পাগলা মসজিদের আটটি দানবাক্স থেকে এবার পাওয়া গেল পাঁচ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা। এটিই মসজিদের ইতিহাসে দানবাক্স থেকে পাওয়া সর্বোচ্চ পরিমাণ টাকা।

তিন মাস ১৪ দিন পর শনিবার (১৯ আগস্ট) সকালে খোলা হয় এই দানবাক্স। সারা দিন গণনা শেষে সন্ধ্যায় জানানো হয় টাকার অঙ্ক।

টাকা ছাড়াও দানবাক্সে বিদেশি মুদ্রা ও সোনা-রুপার অলংকারও ছিল।

রাত সোয়া ৯টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এর আগে ৬ মে খোলা হয়েছিল মসজিদের দানবাক্স। তখন সেখানে পাওয়া যায় পাঁচ কোটি ৫৯ লাখ সাত হাজার ৬৮৯ টাকা।

সকাল সাড়ে ৮টার দিকে কঠোর নিরাপত্তায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে বেশ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে খোলা হয় মসজিদের সব বাক্স। এরপর বস্তাবন্দি টাকা নিয়ে যাওয়া হয় মসজিদের দোতলায়। টাকাগুলো ভরতে ২৩টি বস্তার প্রয়োজন হয়। টাকা গণনার দায়িত্বে ছিলেন রূপালী ব্যাংকের ৬০ জন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মাদরাসার ১৩৮ জনসহ মোট ১৯৮ জন।

মসজিদ পরিচালনা, এর অর্থ-সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ২৯ সদস্যের একটি কমিটি রয়েছে। এর সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে জেলা প্রশাসক ও কিশোরগঞ্জ পৌর মেয়র।

পাগলা মসজিদের দানবাক্স খোলা উপকমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাজী মহুয়া মমতাজ জানিয়েছেন, চলতি বছরের ৭ জানুয়ারি খোলা হয়েছিল সিন্দুক। তখন পাওয়া যায় চার কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা। এর আগে গত বছরের ১ অক্টোবর পাওয়া যায় তিন কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা।

২ জুলাই বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার বাদে পাওয়া যায় তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা।

মসজিদের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, দানের টাকায় মসজিদের বড়সড় উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মসজিদ ঘিরে এখানে আন্তর্জাতিক মানের একটি দৃষ্টিনন্দন বহুতল কমপ্লেক্স নির্মাণ হবে। যেখানে ৩০ হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবে। থাকবে সমৃদ্ধ লাইব্রেরিসহ আরো নানা আয়োজন। কমপ্লেক্সের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। দ্রুত সময়ের মধ্যে শুরু হবে প্রকল্পের কাজ।

Daily World News

শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার : আমেরিকাকে নয়াদিল্লির বার্তা

রামপালে জাতীয় পর্যায়ে ইসলামাবাদ মাদরাসা শ্রেষ্ঠ হওয়ায় সিটি মেয়রকে সংবর্ধনা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা দেশ সেরা হওয়ায় এবং মাদরাসা সভাপতি তালুকদার আ. খালেক ৩য় বারের মত খুলনা সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১ টায় ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা মাঠে এ সংবর্ধনা ও সুধী এ সমাবেশে অনুষ্ঠিত হয়। মাদরাসার সহসভাপতি মো. নুরুজ্জামান মন্জুর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. বজলুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, ওই মাদরাসার সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আ. খালেক।

বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক শেখ হারুন অর-রশিদ, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, ওসি এস, এম আশরাফুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, স্বাগত বক্তব্য দেন মাদরাসার অধ্যক্ষ মো. মকবুল হোসেন খান, আওয়ামীলীগের উপজেলা সভাপতি শেখ আ. ওহাব, অধ্যাপক মোতাহার রহমান, বাশতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পদক কুদরতি এনামুল বাসার বাচ্চু, জেলা পরিষদ সদস্য ও রামপাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পদক মনির আহমেদ প্রিন্স, এস, এম নুরুল হক কচি, এস, এম নাজমুল হুদা রুহিত, শেখ সাইফুজ্জামান প্রমুখ।

সংবর্ধনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মাদরাসা শিক্ষক, সুধী,  এলাকাবাসী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অভয়নগরে রাজঘাট হুসাইন (রাঃ) মাদ্রাসার ৫ তলা ভবনের উদ্বোধন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

অভয়নগর উপজেলার রাজঘাট হুসাইন (রাঃ) মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং এর ৫ম তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুলাাই) দুপুরে উপজেলার রাজঘাট পশ্চিমপাড়ায় হুসাইন মাদ্রাসা ও এতিমখানার ৫ম তলা ভবনের উদ্বোধন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাজী হুসাইন আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের, সহ সভাপতি ফারাজী মাসুদুর রহমান টিটো, সহ সভাপতি ফারাজী আকরাম হোসেন, উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাদীউজ্জামান মল্লিক, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম মিলন। আরো উপস্থিত ছিলেন, ইব্রাহিম হোসেন, আতিয়ার রহমান, মোস্তফা কামাল, উপদেষ্টা কামরুজ্জামান, মিজানুর রহমান প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য গাজী রেজাউল করিম, জাকির হোসেন হৃদয়, মোঃ শফিকুল ইসলাম পিকুল, মোঃ কামাল হোসেন।

সার্বিক পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের যুগ্ম সম্পাদক ও বাংলা বিভাগের সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল মাজেদ। রাজঘাট হুসাইন (রাঃ) মাদ্রাসার ৫ম তলা ভবনের জন্য আকিজ গ্রুপের চেয়ারম্যান

সেখ নাসির উদ্দিন (সিআইপি) ২০ লাখ নগদ অর্থ প্রদান করেন। ব্যারিষ্টার ওমর শাহাদাত ও নগদ অর্থ প্রদান করেন। উদ্বোধন দোয়া পরিচালনা করেন, নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার মোহাদ্দেস আবু তালহা।

খুলনার ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নে ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //

ডুমুুরিয়া উপজেলার খর্নিয়া  ইউনিয়ন পরিষদের উদ্যোগে আসন্ন ঈদুল আযহা  উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে ।

২৫ জুন রবিবার সকালে  ইউনিয়নের ১৭৫০ জন দুস্থ মানুষের  মাঝে  ১০ কেজি  চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  ইউপি  চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,  ট্যাগ অফিসার  মোঃ শাহ আলম মাতুব্বর , ইউপি সচিব হেকমত আলী সরদার, ইউপি সদস্য শেখ হজরত আলী, আবুল কাশেম মোল্যা, মুজাফ্ফার হোসেন মোল্যা, আঃ হালিম সরদার,শেখ মহাসিন হোসেন,সন্জয় মল্লিক,মুক্তার হোসেন, লুৎফর রহমান, শেখ রবিউল ইসলাম, আলেয়া বেগম, শিউলি বেগম,রাশিদা বেগম,  সহ গ্রাম পুলিশ সদস্যরা।

 

 

রামপালে জমে উঠেছে পশুর হাট ১১ হাজার ৫৫২ টি পশু প্রস্তুত

এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে একমাত্র ফয়লাহাট পশুরহাট জমে উঠেছে। এ বছর উপজেলায় মোট ১১ হাজার ৫৫২ টি পশু প্রস্তুত রয়েছে। এবার উপজেলায় পশুর চাহিদা মোট ১১ হাজার ২২০ টি। সেখানে উদ্বৃত্ত রয়েছে ২৩২ টি পশু।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার জয়দেব কুমার সিংহ জানান, আমাদের এ উপজেলায় পশু কেনাবেচার হাট একমাত্র ফয়লাহাট। সকল মানুষ কুরবানীর জন্য এই ফয়লাহাটেই আসেন। আমরা মেডিকাল টিম নিয়ে সার্বক্ষণিক নজরদারী করছি। যাতে ক্রেতাসাধারণ ভালো মানের পশু ক্রয় করতে পারেন। কেউ যাতে কোন রোগাক্রান্ত পশু বিক্রি করতে না পারে তার জন্য আমরা নজরদারী বৃদ্ধি করেছি। তিনি আরো জানান, এবার ষাড় ১ হাজার ৬৭২ টি, বলদ ৪৫৬ টি, গাভী ১ হাজার ৯ টিসহ মোট ৩ হাজার ৩৫৫ টি গরু। ছাগল ৭ হাজার ৭৮৬ টি, ভেড়া ৪১১ টিসহ মোট ৮ হাজার ১৯৭ টি ছাগল ও ভেড়া বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে।

ফয়লাহাটের ইজারদার ও উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড সাংবাদিকদের জানান, রোববারের হাটে প্রচুর পশু আমদানি হয়েছে, ক্রেতার ও বেশ সমাগম ঘটেছে। আশা করছি বেচা-বিক্রি ভালো হবে।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম জানান, কুরবানীর পশু ক্রয় বিক্রয়ে যাতে কেউ প্রতারিত না হন, বিক্রেতারা তাদের বিক্রয়লব্ধ টাকাপয়সা নিরাপদে নিয়ে যাতে গন্তব্যে ফিরে যেতে পারেন এ জন্যে আমাদের একাধীক টিম কাজ সার্বক্ষণিক নজরদারী করছে। পুরো পশুর হাটটি ও এর আশপাশেও ফোর্স মোতায়েন রাখা হয়েছে। পশু বিক্রির টাকা নিয়ে গন্তব্যে যেতে কারো কোন সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আমাদের জানানোর জন্য বলা হয়েছে।

খুলনা বিভাগের প্রথম মডেল মহাশ্মশান নির্মাণ হচ্ছে মাগুরায়

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

২ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয় মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বিনোদপুরে স্থাপিত হচ্ছে মহাশ্মশান। আজ শনিবার মহাশ্মশানের চলমান কাজ পরিদর্শন করলেন মাগুরার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জনাব আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হক, সহকারি কমিশনার (ভূমি) জনাব বাসুদেব কুমার মালো, উপজেলা প্রকৌশলী জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন, বিনোদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শিকদার মিজানুর রহমান, সহ মহাশ্মশান কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আগামী কাল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

//পলাশ চন্দ্র দাস//

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা আগামী ২০ জুন ২০২৩, ৪ আষাঢ়১৪৩০, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সাধারণত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা আয়োজিত হয়।

রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির ইসকন আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি। উদ্বোধন করবেন এ্যাড,বলরাম পোদ্দার সদস্য জাতীয় কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। বিশেষ অতিথি:এ্যাড: মানবন্দ্র বটবাল সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গাজী নঈমুল হোসেন লিটু প্যানেল মেয়র ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর বিসিসি বরিশাল। সালমা আক্তার শিলা কাউন্সিলর ১৯,২০,২১ বিসিসি বরিশাল।

আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন যুগ্ন-আহবায়ক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর। ধীরেন্দ্র নাথ সমদ্দার বিভাগীয় সভাপতি সাংবাদিক সংস্থা বরিশাল।

হিরন কুমার দাস মিঠু সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বরিশাল মহানগর। সুরঞ্জিত দত্ত লিটু সাবেক প্রাপ্তি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয়। কিশোর কুমার দে সাধারণ সম্পাদক বাস মালিক গ্রুপ বরিশাল। বাসুদেব কর্মকার সাধারণ সম্পাদক শংকর মঠ পূজা কমিটি। সভাপতিত্ব করবেন বিজয় কৃষ্ণ দেয় বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক বিকাল ৪ ঘটিকায় শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য শোভাযাত্রা শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দির থেকে শুরু।

রথযাত্রা হিন্দু বাঙালিদের একটি পবিত্র উৎসব। বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর আষাঢ় মাসে পালিত হয়। প্রতিবছর জগন্নাথদেবের স্মরণে এই উৎসব পালিত হয়। রথের রশিতে টান পড়ে প্রচু্র ভক্ত রথের দড়ি টেনে রথটিকে পরিবহন করেন। রথযাত্রা উপলক্ষ্যে প্রত্যেক বছর বরিশাল নগরীতে জনসমুদ্র হয়ে ওঠে। বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি তিনটি রথ-জগন্নাথদেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ আর সুভদ্রার রথ দর্পদলন৷

আষাঢ় মাসে তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় ইস্কন মন্দিরে। এবং যে সব মন্দিরে বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছে, সেখানেও বড় করে পালন করা হয় রথযাত্রা উৎসব। বাচ্চাদের হাতেও দেখা যায় ছোট ছোট রথ। জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বরিশালের ব্যাপক অনুষ্ঠানমালা আয়োজন শুরু করেছেন।প্রতিবছর আষাঢ় মাসে শুক্লপক্ষের তীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়।

এর সাতদিনের মাথায় অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এবারের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে আগামী ২৭ জুন। রথযাত্রার মতো উল্টো রথযাত্রাও উদযাপিত হবে।জগন্নাথের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয়। এই মূর্তির চোখদুটি বড়ো ও গোলাকার । হাত অসম্পূর্ণ মূর্তিতে কোনো পা দেখা যায় না। জগন্নাথের পূজাপদ্ধতিও অন্যান্য হিন্দু দেবতাদের পূজাপদ্ধতির চেয়ে আলাদা। ওড়িশা রাজ্যের পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দিরটি অবস্থিত। এই মন্দির হিন্দুধর্মের চারধামের অন্যতম।

English Dainikbiswa

বাগেরহাটের রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত