নতুন ক্ষমতা পেলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল ৫ আসনের এমপি জাহিদ ফারুক শামিম

//নিজস্ব প্রতিনিধি, বরিশাল//

প্রধানমন্ত্রী যেসব মন্ত্রণালয় বা বিভাগের মন্ত্রীর দায়িত্বে, সে সব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে সরাসরি প্রস্তাব পাঠাতে পারবেন। প্রতিমন্ত্রীর এই ক্ষমতা দিয়ে আজ ( বৃহস্পতিবার) পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকারের যে সব মন্ত্রণালয়-বিভাগে প্রতিমন্ত্রী নিয়োজিত আছেন এবং প্রধানমন্ত্রী ওই মন্ত্রণালয়-বিভাগের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন সে সব মন্ত্রণালয়-বিভাগের সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত প্রস্তাব সরাসরি প্রতিমন্ত্রীর অনুমোদনে বিষয়োল্লিখিত কমিটিতে উপস্থাপনের ক্ষমতা অর্পন করা হলো। সে হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর প্রতিমন্ত্রী হিসেবে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম ‍‍উল্লেখিত এই ক্ষমতা পাওয়ার কথা রয়েছে।

অনিবন্ধিত সব অনলাইন একসঙ্গে বন্ধ করে দেওয়া সমীচীন হবে না : তথ্যমন্ত্রী

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাতদিনের মধ্যে অনিবন্ধিত সবগুলো অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। এ বিষয়ে আদালতকে অবহিত করা হবে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আদালতকে আমরা জানাবো সাতদিনের মধ্যে সবগুলো বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। অনেকগুলো বন্ধ করবো, আদালতকে জানাবো, আসলে কি প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে।

কিছু গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। বাকিগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে-জানতে তিনি বলেন, আবেদনের পর যাচাই-বাছাই করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো তদন্তকারী সংস্থাকে দেয়। সেটি শেষ করে না আসা পর্যন্ত আমরা দিতে পারি না। এ কারণেই সময় লাগছে।

তথ্যমন্ত্রী বলেন, এখন যেগুলো রেজিস্ট্রেশনপ্রাপ্ত, সেগুলো ছাড়া আর কোনো অনলাইন ভবিষ্যতে বের হবে না, তেমন নিয়মতো নেই। যেসব অনলাইন সত্যিকার অর্থে গণমাধ্যম হিসেবে কাজ করে না বরং নিজস্ব বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং ব্যাঙের ছাতার মতো এত অনলাইন দেশে প্রয়োজন নেই।

তিনি বলেন, যার যেমন ইচ্ছে একটি অনলাইন খুলে বসবে এবং সেটি নিয়ে যেমন ইচ্ছে তেমন সংবাদ পরিবেশন করবে, মিথ্যা সংবাদ পরিবেশন করবে, গুজব রটানোর কাজে ব্যস্ত হবে, অন্যের চরিত্র হনন করবে, ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত হবে, কোন ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণের জন্য সেখানে লেখালেখি হবে, এটি কখনোই সমীচীন নয়। সেক্ষেত্রে এ আদেশ অবশ্যই একটি সহায়ক আদেশ।

হাছান মাহমুদ বলেন, আমরা আদালতের লিখিত কপি পাওয়ার পর যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে, সে সময়সীমার মধ্যে অবশ্যই কিছু অনলাইন বন্ধ করবো। তবে ভবিষ্যতেও অনলাইন রেজিস্ট্রেশন দিতে হবে। একটি প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন দেওয়া হচ্ছে। আমরা আদালতের কাছে সে বিষয়টি উপস্থাপন করবো। কিছু অনলাইন আমরা বন্ধ করবো। কিছু বন্ধও করা হয়েছে। সেই সঙ্গে আমরা আদালতের নজরে এটিও আনবো, এটি একটি চলমান প্রক্রিয়া এবং যাচাই-বাছাই ছাড়া সবগুলোকে একসঙ্গে বন্ধ করে দেওয়া হয়, সেটিও কতটুকুক সমীচীন, সেটিও ভাবার বিষয়। সেজন্য আমরা আদালতের নজরে আনবো।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

২০৪ কোটি টাকার হীরা কপাল কেটে  নিয়ে পালালেন ভক্ত

অননুমোদিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

ভোলায় বিশেষ অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ

দেশে মাদকের চাহিদা বেড়ে যাওয়ায় মাদক ব্যবসায়ীদের অধিকহারে মাদকের  যোগান দিতে হচ্ছে। ফলে দেশের প্রতিটি জেলা, উপজেলায় প্রতিদিন মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য চোরাচালানে বিশেষ তৎপর।   যেহেতু মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। আর তাই মাদকদ্রব্য চোরাচালানীর বিরুদ্ধে  সারাদেশে প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে  সাড়াশি অভিযান।

তারই ধারাবাহিকতায় দ্বীপ জেলা ভোলায় আজ ১৩ সেপ্টেম্বর-২০২১ রোজ সোমবার ভোলা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টীম ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভার ০৮নং ওয়ার্ডে মোস্তফা কামাল বাসষ্ট্যান্ড মোড়াস্থ মেসার্স মিয়াজী ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ নাসিম (২৮), পিতা- মোঃ কাঞ্চু গোয়া গ্রাম- আহম্মদপুর,(ফরিদাবাদ, ০৩নং ওয়ার্ড) ইউপি আহম্মদপুর, থানা-দুলারহাট, জেলা- ভোলা ও ০২। মোঃ নুরু মিয়া (৩৫), পিতা- আব্দুল বারেক, গ্রাম-চর তোফাজ্জল,০৪নং ওয়ার্ড, ইউপি-নুরাবাদ, থানা- দুলারহাট, জেলা- ভোলাদ্বয়ের  নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য ০২ (দুই) কেজি অবৈধ  গাঁজা সহ গ্রেফতার করেন।

উল্লেখ্য আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে আজকের ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায়  মামলা প্রক্রিয়াধীন।

মাগুরার কৃতি সন্তান মিরাজুল সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি

 

গত ১০ই সেপ্টেম্বর ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম কর্তৃক আয়োজিত জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপী ৫ দফা দাবী আদায়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয়,বিভাগীয়,জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।সংবাদ সম্মেলনে ৫ দফা দাবী বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন সকল নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত বিভাগ,জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উন্মুক্ত আলোচনা ও মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ (আংশিক) ও ৪৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর আহ্বায়ক পরিষদ নির্বাচিত করা হয়।কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সভাপতি নির্বাচিত হন ১১-২০ গ্রেড কর্মচারীদের আস্থার প্রতীক,সকলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব, যার উপর আস্থাশীল ১১-২০ গ্রেড এর প্রায় ১৪ লক্ষ কর্মচারী,মাগুরা জেলার কৃতি সন্তান জনাব

মো:মিরাজুল ইসলাম- পরিবার পরিকল্পনা বিভাগ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন গোপালগঞ্জের কৃতি সন্তান জনাব শেখ ফরিদ আহমেদ- খাদ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জনাব মোঃ মনোয়ার হোসেন কবির কে আহ্বায়ক ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন এর কর্মচারী জনাব এবনে ফারুক কে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর আহ্বায়ক পরিষদ নির্বাচিত হয়।

উভয় কমিটির সকলে বঙ্গবন্ধুর আদর্শ ও সপ্ন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে ১১-২০ গ্রেড এর কর্মচারীদের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে হাসপাতাল গেটের সামনে ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে ট্রাক্টরের ধাক্কায় সুন্দরী বেগম(৬৫)নামে এক বৃদ্ধার  মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধা  উপজেলার রায়পুর গ্রামডাঙ্গির গ্রামের আমীর হোসেনের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সুন্দরী বেগম কোভিড ১৯  টিকা নেওয়ার জন্য রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলেন। হাসপাতাল গেটের সামনে পাকা রাস্তা পার হতে গিয়ে একটি ট্রাক্টরের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। আহত ও অজ্ঞান অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

এ বিষয়ে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ ফিরোজ আলম বলেন, আহত ও অজ্ঞান অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। থানার ওসি এস এম জাহিদ ইকবাল ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা  ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে এসেছি। মৃত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য তারা  নিয়ে গেছেন।

১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটি ঘোষণা

 

গত ১০ই সেপ্টেম্বর ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম কর্তৃক আয়োজিত জাতীয় প্রেসক্লাবে দিনব্যাপী ৫ দফা দাবী আদায়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয়,বিভাগীয়,জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।সংবাদ সম্মেলনে ৫ দফা দাবী বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন সকল নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত বিভাগ,জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উন্মুক্ত আলোচনা ও মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ (আংশিক) ও ৪৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর আহ্বায়ক পরিষদ নির্বাচিত করা হয়।কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সভাপতি নির্বাচিত হন ১১-২০ গ্রেড কর্মচারীদের আস্থার প্রতীক,সকলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব, যার উপর আস্থাশীল ১১-২০ গ্রেড এর প্রায় ১৪ লক্ষ কর্মচারী,মাগুরা জেলার কৃতি সন্তান জনাব মো:মিরাজুল ইসলাম- পরিবার পরিকল্পনা বিভাগ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন গোপালগঞ্জের কৃতি সন্তান জনাব শেখ ফরিদ আহমেদ- খাদ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জনাব মোঃ মনোয়ার হোসেন কবির কে আহ্বায়ক ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন এর কর্মচারী জনাব এবনে ফারুক কে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর আহ্বায়ক পরিষদ নির্বাচিত হয়।

উভয় কমিটির সকলে বঙ্গবন্ধুর আদর্শ ও সপ্ন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে ১১-২০ গ্রেড এর কর্মচারীদের সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

//সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসায় গাজাঁ গাছসহ লেবার বাদশা আটক

দুর্ণীতির দায়ে এহসান গ্রুপের এমডিসহ ৪ ভাই ৭ দিনের রিমান্ডে

রূপসায় গাজাঁ গাছসহ লেবার বাদশা আটক

রূপসায় গাজাঁ গাছসহ বাদশা শেখ (৪২) নামে এক লেবারকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার আইচগাতি ইউনিয়নের দেয়াড়া এলাকার রণি’র বাড়ির ভাড়াটিয়া। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর সকালে দেয়াড়া এলাকায় রনি’র বাড়িতে অভিযান চালায় আইচগাতি ক্যাম্প পুলিশ।

এ সময় ভাড়াটিয়া বাদশা শেখের বসত ঘরের পশ্চিম পাশ্ব থেকে ১১ ফুট লম্বা তাজা একটি গাজাঁ গাছ উদ্বার করে। গাজাঁ গাছ রোপন করার অপরাধে বাদশা শেখকে গ্রেফতার করে। বাদশা বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের মৃত ফয়েজ শেখের ছেলে। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে আইচগাতি ইউনিয়নের দেয়াড়া এলাকায় বসবাস করে আসছে। সে খুলনার বড়বাজার এলাকায় লেবার’র কাজ করে। আইচগাতি ক্যাম্প ইনর্চাজ নকিব ইকবাল বাদি হয়ে রূপসা থানায় মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

// রূপসা প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

ব্যারিস্টার জুবায়ের আকতার ওহীর সাথে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন’র মেয়ে অনামিকা ইসলাম প্রিয়মের বিয়ে সম্পন্ন

 

নলছিটির সকলের প্রিয়,সদালাপী,পরোপকারী জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত সচিব হলেন

 

বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব  নলছিটির কৃতিসন্তান,সদালাপী,পরোপকারী  জনাব মো. জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। জনাব জাহাঙ্গীর হোসেন নলছিটির সর্বস্তরের কাছে প্রিয় একটি নাম।

গত ৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত পদোন্নতির প্রজ্ঞাপনের এ তথ্য জানানো হয়।

জনাব মো. জাহাঙ্গীর হোসেন ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার পৌরসভার সূর্যপাশা গ্রামে জন্মগ্রহন করেন।তার পিতার নাম আবদুল আজিজ হাওলাদার এবং মাতার নাম মোসাম্মৎ মমতাজ বেগম। তিনি ভাই ও চার বোনের মধ্যে জ্যেষ্ঠ। জনাব জাহাঙ্গীর ছোট বেলা থেকেই প্রকৃত মেধাবী ছিলেন।তার মেধা ও মননশীলতা নলছিটির অনেকের কাছে এখনো উদাহরণ। তিনি সূর্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারী স্তর শুরু করে, নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি ডিগ্রি কলেজ এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেন।

জনাব জাহাঙ্গীর  বিসিএস১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করেন। এ কর্মবীর কর্মক্ষেত্রে যোগদান করে সরকারের দেওয়া বিভিন্ন দায়িত্ব,সততা,নিষ্ঠা,ওআন্তরিকতার সাথে পালন করে আসছেন।

তাঁর পদোন্নতির খবরে নলছিটির সর্ব মহলেআনন্দছড়িয়ে পরে।

তার এই পদোন্নতিতে নলছিটি উপজেলার সকলস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন ও তার সফলতা কামনা করেছেন।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক,বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

নলছিটিতে ডিবি পুলিশের হাতে ২কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

 

 

চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোন- পানি যাবে চাঁদপুর থেকে

চট্টগ্রামের মীরসরাইতে গড়ে ওঠা দেশের সর্ববৃহৎ ইকোনমিক জোন “বঙ্গবন্ধু শিল্প” নগরে পানি আসবে চাঁদপুর থেকে। এ শিল্প নগরীতে নিরবিচ্ছিন্ন ভাবে পানি সরবরাহ করতে চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা থেকে পানি নিয়ে আসার উদ্দোগ নেয়া হচ্ছে। এ লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ (বেজা)র একটি সূত্র জানায়, দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হিসাবে মীরসরাই, সীতাকুন্ড ও ফেনীর উপকুলীয় এলাকার প্রায় ৩০ হাজার একর জমিতে বহুমুখী কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে বিভিন্ন শিল্প গ্রুপ এ এলাকা হতে শতশত একর জমি বরাদ্ধ নিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কার্যক্রম শুরু করেছে। বঙ্গবন্ধু শিল্পনগর খ্যাত মীরসরাই ইকোনমিক জোনের উন্নয়নের কাজ পরিচালনা করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষ (বেজা)।

চট্টগ্রামের সর্ব উত্তরের উপজেলা মীরসরাইতে শিল্পনগরী গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগিয়ে চললেও কতৃপক্ষ পানির সমস্যা নিয়ে চিন্তিত। এলাকায় প্রয়োজনীয় পানি না থাকার কারনে শিল্প কারখানায় উৎপাদন শুরু করার ক্ষেত্রে পানি প্রধান সমস্যা হিসাবে দেখা দিয়েছ্।

মীরসরাই বঙ্গবন্ধু মিল্প নগর বাস্তবায়নে পরিচালিত জরিপে চারটি উৎস থেকে পানি সংগ্রহের কথা বলা হয়েছে। সে গুলো হলো ১) মীরসরাই মহামায়া লেক ২) ফেনী নদী, মাতা মুহরী নদী, মনু নদী ও ছোট ফেনী নদী ৩) প্রাকৃতিক জলাধার ৪) সমুদ্রের পানি।

প্রথম উৎস মীরসরাই মহামায়া লেক হলেও শুষ্ক মৌসুমে এ লেক থেকে বিপুল পরিমানের পানি পাওয়া সম্ভব হবে না।

দ্বিতীয় উৎস ফেনী নদী, মাতা মুহরী নদী, মনু নদী ও ছোট ফেনী নদী হলেও এ চার নদী নিয়ে সমস্যা প্রকট। নদীগুলোর উৎপত্তিস্থল বাংলাদেশে হলেও এ গুলো ভারতের ভিতর দিয়ে পূনরায় বাংলাদেশে এসেছে। ভারত তার অংশে স্লুইচ গেট নির্মাণের মাধ্যমে নদী গুলোর পানি নিয়ন্ত্রন করে। নদীগুলোতে বর্ষাকালে পানির সমস্যা না থাকলেও শুষ্ক মৌসুমে ভারত স্লুইচ গেট বন্ধ করে দেয়ার কারনে এ চারটি নদীতে পানি থাকে না।

তৃতীয়ত: প্রাকৃতিক জলাধার যেমন, পুকুর খনন করা, বৃষ্টির পানি জমিয়ে রাখার মত প্রয়োজনীয় জমির সংস্থান করা সম্ভবপর নয়।

চতুর্থত: সমুদ্রের পানির কথা উল্লেখ থাকলেও তা প্রক্রিজাতের মাধ্যমে মিষ্টি করতে হলে খরচ বেশি পড়ে। এক লিটার সমুদ্রের লবনাক্ত পানি প্রক্রিয়াজাত করে মিষ্টি পানিতে পরিনত করতে চার থেকে পাঁচ টাকা খরচ পড়বে। এত অর্থ ব্যয়ে পানি কিনে কোন শিল্প প্রতিষ্ঠান টিকবে না। সবকিছু বিবেচনা করে সর্বশেষে হালদা নদী থেকে পানি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্ত দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা থেকে পানি নেয়া হলে এটি ধ্বংস হবে মর্মে চারিদিকে প্রতিবাদ মুখর হলে সেটি বাদ দিয়ে চট্টগ্রাম ওয়াসাকে নতুন উৎস খোঁজার দায়িত্ব দেয়া হয়।

চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন ভাবে জরিপ পরিচালনার মাধ্যমে চাঁদপুর থেকে পানি আনার সিদ্ধান্ত গ্রহণ করে। চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় রয়েছে মিষ্টি পানির বিশাল ভান্ডার। এখান থেকে দৈনিক চারশত কোটি লিটার পানি উত্তোলন করা হলেও তাতে কোন প্রভাব পড়বে না। তাছাড়া এ পানি মিষ্টি হওয়ার কারনে প্রক্রিয়াজাত করণের বাড়তি কোন খরচও নেই।

শুধু পাইপ লাইন নির্মাণের মাধ্যমে মীরসরায়ের ইকোনমিক জোন পর্যন্ত পানি নিয়ে আসতে হবে। এক্ষেত্রে মীরসরাই থেকে ফেনী হয়ে নোয়াখালীর রামগতির উপর দিয়ে একটি রাস্তা রয়েছে। এ পথে পানি আনতে হলে ১২৬ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করতে হবে। অন্যদিকে চাঁদপুর থেকে কুমিল্লা ও ফেনী হয়ে মীরসরাই পর্যন্ত পানি আনার আরো একটি পথ রয়েছে। চাঁদপুর থেকে লাকসাম ফেনী হয়ে মীরসরায়ে পানি আনার অপর একটি রাস্তা চিহ্নিত করা হয়েছে।

এদিকে সড়ক পথে পাইপ লাইন বসিয়ে পানি আনার চাইতে রেল লাইনের পাশ দিয়ে পানি পাইপ লাইনের মাধ্যমে পানি আনা ঝামেলা বিহীন বলে মনে করে জরিপ বিভাগ। তাই চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে রেল লাইনের পাশ দিয়ে ১৩২ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের মাধ্যমে চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা থেকে মীরসরাইয়ের বঙ্গবন্ধু ইকোনমিক জোনে পানি আনার প্রস্তাব জানানো হয়েছে। যা দ্রুত বাস্তবায়ন করা হবে।

চট্টগ্রাম ওয়াসার ব্যস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার একেএম ফয়জুল্লাহ জানান, হালদা থেকে নয়, মীরসরাই ইকোনমিক জোনের প্রয়োজনীয় পানি আনা হবে চাঁদপুর থেকে। চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা থেকে পাইপ লাইনের মাধ্যমে পানি এনে বঙ্গবন্ধু শিল্প নগরীর পানির সংস্থান করা হবে। ওখান থেকে যত ইচ্ছা পানি আনা যাবে। তাছাড়া ওখানের পানি মিষ্টি তাই বাড়তি খরচের চিন্তাও নেই। চাঁদপুর থেকে কুমিল্লা- লাকসাম-ফেনী হয়ে মীরসরাই পর্যন্ত পানির এই লাইন নির্মাণকালে কুমিল্লা, লাকসাম বা ফেনীকেও ওয়াসার পানি সরবরাহ নেটওয়ার্কে যুক্ত করা যাবে বলে তিনি মন্তব্য করেন।

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

২০ তম ৯/১১ যেভাবে পালিত হলো যুক্তরাষ্ট্রে

আফগানিস্তান থেকে উচ্চমাত্রার গোপন দলিল হাতিয়ে নিয়েছে পাকিস্তান

টাঙ্গাইলের নাগরপুরে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

প্রধানমন্ত্রী দেশে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে এনেছেন : সারমিন সালাম

 

খুলনা-৪ আসনের সংসদ সদস্য  আব্দুস সালাম মুর্শেদীর সহধর্মিনী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালাম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা ও ষড়যন্ত্রকারীদের সাথে কখনো আপোষ করেননি। দেশে শান্তি,উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে তার দীর্ঘায়ূ কামনায় সকলের কাছে দোয়া চান তিনি।

রূপসা উপজেলার শ্রীফলতল ইউনিয়ন পরিষদে ৯সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায়  গরীব অসহায়দের মাঝে ফ্রি চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব  এসহাক সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,  উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, যুব ও ক্রীড়া  সম্পাদক  স ম জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাস।

প্রধানমন্ত্রী দেশে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র ফিরিয়ে এনেছেন : সারমিন সালাম

ইউপি সদস্য সরদার কামরুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা মহিলা লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন, রিনা পারভিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজান সরদার, এমপি’র প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা সামছুল আলম বাবু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, আনজুয়ারা সুমি,

ন য়ন তারা, ইউপি সদস্য শিরিন আক্তার,সাইদুর রহমান,হিরন আহমেদ হিরু, মমতা হেনা জোসনা,জামাল শেখ,সালাম শেখ, শারাফত হোসেন উজ্জল, আমিনুল শেখ, শিপন শেখ, জাহিদ মোল্লা, ফয়সাল সরদার, জাহিদ শেখ সহ অনেকেই।

অপরদিকে দুপুর ১২টায় শ্রীফলতলা ইউনিয়নের পালের বাজার এলাকায় বঙ্গবন্ধু ইকোপার্ক এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রিয়েল হিরো  অ্যাওয়ার্ড পুরস্কার প্রাপ্ত সারমিন সালাম। এছাড়া দুপুরে নৈহাটি ইউনিয়নের আমদাবাদ এলাকায় আমদাবাদ মৃৎশিল্প সমবায় সমিতির আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সরদার মোশাররফ হোসেন, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জি, সরকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম বাবু,ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, এমপির প্রধান সমন্বয়কারী নোমান ওসমানী রিচি, ইউপি সদস্য আ: গফুর খান, সালাম মুর্শেদী সেবা সংঘ টিম লিডার,  সামছুল আলম বাবু, অলক চন্দ্র দাস, উজ্জল পাল সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

ময়লা ফেলে আর ঘরে ফেরা হলোনা রানীশংকৈলের সায়েদা বেগমের