মাগুরার মহম্মদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরার মহম্মদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ইং যথাযোগ্য মর্যাদায় নানা  আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

এরপর সকাল ৭.৩০ ঘটিকায়  উপজেলা পরিষদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  বীর শহীদদের সম্মানে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন,মাগুরা -২ ও ১ আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দের পক্ষে,উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন,উপজেলা শিল্পকলা একাডেমি, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন,রিপোর্টার্স ইউনিট, মহম্মদপুর শাখা, উপজেলা আনসার-ভিডিপি, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি মহম্মদপুর জোনাল অফিস,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকাল ৮.৩০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট, গালর্স গাইডের অংশগ্রহনে সমাবেশ, কুচকাওয়াজ, সালাম গ্রহন এবং শরীর চর্চা প্রদর্শনী ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সংবর্ধনা, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্বে এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ বিষয়ে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রামানন্দ পাল মহোদয় এর সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু আব্দুল্লাহেল কাফি।

এসময় মুক্তিযুদ্ধের বীরত্বের গল্প শোনান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মিয়া সহ আরো অনেকে।

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এ্যাডঃ আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক জনাব মোস্তফা কামাল সিদ্দিকী লিটন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোকসেদুল মমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ ইকরাম হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আনোয়ার হোসেন,শাহীন সরদার।

এ সময়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত/প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শণী করা হয়।

English Dainikbiswa

কুকিং রেসিপি

জেলেনস্কি শীঘ্রই আত্মসমর্পণ করবেন বলে দাবি

চাঁদপুরের হাইমচরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদা ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

২৬ মার্চ শনিবার প্রথমপ্রহরে শহীদদের স্মরনে আলগী দূর্গাপুর শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, হাইমচর প্রেসক্লাব সহ রাজনৈতিক, সমাজিক ও পেশাজীবি সংগঠন। পরে সকাল ৯টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী।

তিনি তার বক্তব্যে বলেন, আজ থেকে ৫০ বছর আগে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতি এই কাঙ্খিত স্বাধীনতা অর্জন করে। বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র।

স্বাধীনতা দিবস, এই দিনটি বাঙালি জাতির সংগ্রামমুখর জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। সেই সর্ব শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে রুপান্তরিত হচ্ছে। তারই কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার আদর্শকে বুকে লালন করে দেশকে আজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বারেক বকাউল, ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাষ্টার।

এসময় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা সহকারি কমিশনার ভ’মি আব্দুল্লাহ আল ফয়সাল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, প্রধানীয়া, সহ-সভাপতি এম বাশার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম ও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, হাইমচর সরকারি কলেজ অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার এক এম মীর হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

English Dainikbiswa

রাণীশংকৈলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মৌলভীবাজারের রাবার বাগানে খেলতে গিয়ে মাটি চাপায় ৩শিশুর মৃত্যু

 

রাণীশংকৈলে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (২৬ মার্চ শনিবার)  যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘিতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে।

সকাল ৮ টায় স্বাধীনতার সুবর্ণ র ্যালি বের করা হয়। সকাল ৯টায় ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ১১ টায় একই মাঠে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি)ইন্দ্রজিত সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম  ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, যুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজুল ইসলাম ও বিদেশি চন্দ্র রায় প্রমুখ।সঞ্চালনা করেন বেতার শিল্পি প্রভাষক প্রশান্ত বসাক।

বিকেলে একই মাঠে উপজেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এইসাথে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

মহান স্বাধীনতা দিবসে নওয়াপাড়া প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

//শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোরের অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাবের উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য-প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন খান হীরা, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি গাজী রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক ইমন হাসান, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, প্রেসক্লাবের সদস্য আক্তারুজ্জামান, নওয়াপাড়া টিভি এন্ড ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক জসিমউদ্দিন বাচ্চু, যুগ্ম আহবায়ক ডিআর আনিস, সদস্য সচিব আশরাফুল আলম লিপু, প্রেসক্লাবের সদস্য শিকদার আনিসুর রহমান, শফিকুল ইসলাম পিকুল, কামাল হোসেন, রাজয় রাব্বি প্রমুখ।

 

খুলনার ডুমুরিয়ায় মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

খুলনার ডুমুরিয়ায়  যথাযোগ‍্য মর্যাদায় মহান স্বাধীনতা ও বিজয দিবস পালিত হয়েছে।

দিবসের শুরুতে ৩১ বার তোপধনির, প্রভাত ফেরিতে স্বাধীনতা স্মৃতি সৌধে পুষ্প ম‍্যাল‍্য অর্পন করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, মূক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, হাইওয়ে পুলিশ,পানি উন্নযন বোর্ড, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, গুটুদিয়া ইউনিয়ন পরিষদ, বিয়াম ল‍্যাবরেটরি স্কুল, সরকারী বালিকা বিদ‍্যালয, ডুমুরিয়া এন্ডজিসিএন্ডএসিকে মাধ‍্যমিক বিদ‍্যালয,  ডুমুরিয়া  মহাবিদ‍্যালয, শহীদস্মৃতি মহিলা কলেজ, কমিউনিষ্ট পাটি,  আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন,  বিএনপি সহ সহযোগী সংগঠন, সাব রেজিষ্টার অফিস, দলিল লেখক সমিতি, ডুমুরিয়া যুব সংঘ, পাবলিক স্কুল, ক্রিয়েশন  কিন্ডার গার্টেন, মডেল প্রাথমিক বিদ‍্যালয , গুটুদিয়া প্রাথমিক বিদ‍্যালয , যশোর আলী কিন্ডার গার্টেন, মাওলানা আহম্মদ আলী সংসদ, ডুমুরিয়া   ইউনিয়ন পরিষদ, ষড়স সাংষ্কৃতিক, সংসদ মুক্তি যোদ্ধা সন্তান সংসদ, আলাপ সঙ্গীত একাড়েমী, ডুমুরিয়া  প্রেস ক্লাব,  মহিলা আলিয়া মাদ্রাসা, নিরাপদ সডক চাই,  বিদ‍্যাসাগর, বঙ্গবন্ধু পরিষদ, হাসপাতালে, উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনিষ্টিক এ‍্যাসোসিয়েশন,   সহ বিভিন্ন সামাজিক ও সাস্কৃতি  সংগঠন পুষ্প ম‍্যাল‍্য অর্পন  করেন।

খুলনার ডুমুরিয়ায় মহান স্বাধীনতা ও বিজয় দিবস পালিত

ডুমুরিয়া  কলেজ মাঠে জাতীয়  পতাকা উত্তোলন কুচকাওয়াজ, প‍্যারেট,  সালাম ও  অভিভাধন পায়রা উত্তোলন,  বীর মুক্তিযোদ্ধা   ও শহীদ পরিবারের সদস‍্যদের সংবর্ধনা  প্রদান করা হয়।  উপজেলা প্রশাসনের আয়োজনে  আলোচনা সভায় সভাপতিত্বে  করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল ওয়াদুদ।  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন  সাবেক মন্ত্রী নারায়ন  চন্দ্র চন্দ এমপি।  আরো বক্তব‍্য দেন সহকারী  কমিশনার ভূমি মামুনুর রশিদ ওসি ওবাইদুর রহমান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক। এ ছাড়া বিভিন্ন ইভেন্টে

ক্রীড়া ও  চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজযীদের পুরষ্কার বিতরন  করা হয।

English Dainikbiswa

খুলনার রূপসায় আজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

খুলনার রূপসায় আজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

//নিজস্ব প্রতিবেদক//

খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য  আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দারিদ্রতা প্রায় পরাজিত হয়েছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলেই। বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।

তার বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহিদ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের আপামর জনতা একাত্মতা ঘোষণা করে তারা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। আমাদের অহংকার করার মত যে অতীত আছে সেটিকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে গড়ে তুলতে হবে।স্বাধীনতা যুদ্ধে বুকের রক্ত ঢেলে দিয়েছে এদেশের মানুষ। বঙ্গবন্ধু শুধু রাজনীতির ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও তার বিশাল ভূমিকা ছিল। কোন পরাজিত শক্তি যাতে মাথা তুলে দাড়াতে না পারে সেজন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান  তিনি।

খুলনার রূপসায় আজ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শনিবার বেলা ১১টায় রূপসা উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাসনিম।সভায় বিশেষ  অতিথির বক্তৃতা করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, সহকারী কমিশনার ভূমি মোঃ সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ জুবায়ের, ফরহানা আফরোজ মনা, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,  উপজেলা  স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাঃমোঃ সফিকুল ইসলাম, কৃষি কর্মকতা মোঃ ফরিদুজ্জামান।

বক্তৃতা করেন মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, হিসাব রক্ষন কর্মকর্তা মদন কুমার দাস, আইসিসি কর্মকর্তা রেজাউল করিম, আরডিও তারেক আজিজ,বন কর্মকর্তা মুজিবর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী ম‍াধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম‍্যান মোঃ জাহাঙ্গির শেখ, মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, তথ‍্য কর্মকর্তা দিলসান আরা, মুক্তিযোদ্ধা আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি নজরুল ইসলাম, সৈয়দ মোরশেদুল আলম বাবু, মুক্তিযোদ্ধা মোঃ তৈয়েবুর রহমান, খালিদ হাসান, সন্তোষ চিন্তাপাত্র, খান দেলোয়ার হোসেন, রবীন্দ্রনাথ বিশ্বাস, মোঃ মঈন উদ্দিন প্রমূখ।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুস্প মাল্যদান করেন  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। সকাল আটটায় কাজদিয়া উচ্চ মাধ‍্যমিক বিদ‍্যালয় মাঠে উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পরে একইস্থানে পুলিশ, আনসার-ভিডিপি,  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু কিশোর সংগঠন, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

স্বাধীনতা ও জাতীয় দিবস// নতুন স্মারক ডাক টিকিট ও ডাটা কার্ড অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা ও জাতীয় দিবস// নতুন স্মারক ডাক টিকিট ও ডাটা কার্ড অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

//দৈনিক বিশ্ব ডেস্ক//

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা গ্রহণ ও প্রেরণ কেন্দ্র সলিমপুর ওয়্যারলেস স্টেশন বিষয়ে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন।

প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাক টিকিটের পাশাপাশি ১০ টাকার উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন।

এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বাসস

English Dainikbiswa

সেকেন্ডের মধ্যে দুইবার মৃত্যু থেকে বেঁচে গেল কিশোর, ভিডিও..

 

মহান স্বাধীনতা দিবস।। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো শেষে দলের নেতাকর্মীদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়মী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (২৬ মার্চ) ভোরে ৫টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক, সাংস্কৃতিক দল ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শনিবার দিনভর জাতীয় স্মৃতিসৌধসহ দেশের প্রতিটি অঞ্চলে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের শহীদদের ফুল দিয়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করবেন।

প্রতি বছরই বিশেষ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। সকাল থেকেই মানুষের ঢল নামে স্মৃতিসৌধে। ধীরে ধীরে ফুলে ফুলে ঢেকে যায় গৌরবের সৌধ।

২৬মার্চ ১৯৭১ সাল থেকে আমরা স্বাধীন

//নিজস্ব প্রতিবেদক//

৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালীদের উপর অতর্কিত হামলা চালালে এরপর দিন ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়।

একাত্তরের ২৫ মার্চের মৃত্যুর বিভীষিকা থেকে এক হয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল দেশের মানুষ। ওই দিন দিবাগত রাতেই (একাত্তরের ২৫ মার্চ) গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। তার আগেই বার্তা পাঠিয়ে দেন স্বাধীনতার ঘোষণার। এরপর গঠিত হয় প্রবাসী সরকার। তাদের নেতৃত্বে সংগঠিত রূপ নেয় মুক্তিযুদ্ধ।

সেদিন বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তারের আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পাশাপাশি যে কোনো মূল্যে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মুহূর্তের মধ্যেই বঙ্গবন্ধুর এ ঘোষণা ওয়্যারলেসের মাধ্যমে দেশে-বিদেশে ছড়িয়ে দেয়া হয়। সেই সময় বাস্তবতা ও নিরাপত্তা জনিত কারণে বঙ্গবন্ধুর স্বাধীনতার এই ঘোষণা নথি সংরক্ষণ করা সম্ভব ছিলো না। তবে পরবর্তী সময়ে সংবিধানের ষষ্ঠ তফসিলে বঙ্গবন্ধুর ঘোষণাটি অন্তর্ভুক্ত করা হয়।

তৎকালীন ইপিআর-এর ট্রান্সমিটারের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পরে। পরে চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ২৬ ও ২৭ মার্চ বেশ কয়েকজন শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।

বঙ্গবন্ধুর ঘোষণার মূল্যবান দলিলটি সেখানে লিপিবদ্ধ হয়েছে এভাবে, ইহাই হয়তো আমাদের শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে, যে যেখানে আছে, যাহার যাহা কিছু আছে, তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। শেখ মুজিবুর রহমান। ২৬ মার্চ, ১৯৭১।

এছাড়া ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বাংলাদেশ ডকুমেন্টস-এ ওই ঘোষণার পূর্ণ বিবরণ প্রকাশিত হয়েছিলো। ঘোষণায় বলা হয়, এই-ই হয়তো আপনাদের জন্য আমার শেষ বাণী হতে পারে। আজকে থেকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, যে যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন এবং হাতে যার যা আছে তাই নিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলুন। ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যান-যতদিন না দখলদার পাকিস্তানি বাহিনীর শেষ সৈনিকটি বাংলাদেশের মাটি থেকে বহিষ্কৃত হচ্ছে এবং চূড়ান্ত বিজয় অর্জিত হচ্ছে।

এরপর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ মানুষের আত্মদান, ৩ লাখ নারীর সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে অর্জিত হয় বিজয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিলো একটি ভূখণ্ডের, যার নাম বাংলাদেশ।

১৯৭১ সালে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের মাত্র ৭৮৬ কোটি টাকার বার্ষিক বাজেট আজ পরিণত হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬ শ ৮১ কোটি টাকার বাজেটে। সেদিনের ১২৯ ডলার মাথাপিছু আয়ের দেশটিতে বর্তমান মাথাপিছু আয় ২৫৯১ ডলার।

সময় পেরিয়েছে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়েছে। মাথাপিছু আয়, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন, বেসরকারি খাতে বিনিয়োগ ও দেশজ উৎপাদন বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবহার এবং সম্পদ উৎপাদন ও আহরণ দৃশ্যমান ভাবে বৃদ্ধি পেয়েছে।

স্বাধীনতার পর বাংলাদেশকে ‘তলা বিহীন ঝুড়ির’দেশ আখ্যা দেয়া হয়েছিলো। স্বাধীনতার ৫০ বছর পরে এসে দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধিসহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়েছে বাংলাদেশ। এ প্রাপ্তি নিয়েই এবার জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন, আমরা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত এবং একটি মর্যাদা সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে চাই যাতে কেউ আমাদেরকে দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগ প্রবন দেশ হিসেবে উল্লেখ করে অবহেলা করতে না পারে।

অনেক প্রাপ্তি নিয়ে এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। গত বছর এমন একটি সময়ে দিবসটি উদযাপিত হয়েছিলো, যখন বাংলাদেশসহ চারদিকে ছিলো বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের থাবা। বর্তমানে মহামারি অনেকটা নিয়ন্ত্রণে। তাই এবার স্বাধীনতা দিবস উদযাপন স্বতঃস্ফুর্ততা থাকবে বেশি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

এছাড়া এ দিবসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে সহজে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করা হবে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন বাহিনীর বাদকদল বাদ্য বাজাবেন।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী প্রদান করবেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এ উপলক্ষে ইলেকট্রনিক মিডিয়াসমূহ মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা; সাংস্কৃতিক অনুষ্ঠান; শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা; মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

এছাড়া মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। কোস্টগার্ডের জাহাজসমূহ আজ দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি পালন করবে।

English Dainikbiswa

খুলনার রূপসায় এ্যাড সুজিত অধিকারী বলেছেন শেখ হাসিনার সরকারের উন্নয়ন বিশ্বের বুকে রেকর্ড করেছে

চাঁদপুরের হাইমচরে ৪০০ কেজি জাটকা ও পিকআপ ভ্যানসহ আটক ২

খুলনার রূপসায় গণহত্যা দিবস পালিত

//রূপসা প্রতিনিধি//

গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ২৫ মার্চ সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া তাসনিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মানা, রূপসা থানা ওসি সরদার মোশাররফ হোসেন।

কৃষ্ণ গোপালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার, ভেটোরিনারী সার্জন তপন কুমার সাহা, মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস, কৃষি সম্প্রসারন কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান,

মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, বন কর্মকর্তা মোঃ মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সেখ প্রমূখ।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত হয়।

English Dainikbiswa

কুকিং রেসিপি

করোনাকালীন স্বাস্থ্য সেবার বিশেষ ভাতা পাবেন চট্টগ্রামের আরো ২০৪ ডাক্তার