চট্টগ্রামে করোনায় ৮ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৭৪

চট্টগ্রামে করোনায় ৮ জনের মৃত্যু, নতুন সনাক্ত ৭৪

করোনা ভাইরাসে আক্রান্ত- হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ভাবে করোনায় আক্রান্ত- হয়েছেন ৭৪ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা দঁাড়ালো ৫৫৫ জনে। এ পর্যন্ত- চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫১ হাজার ৯৩ জন। আজ (রবিবার) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬ টি  ল্যাবে ১ হাজার ১৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৪ জনের দেহে করোনার সংক্রমণের সনাক্ত হয়েছে। তৎমধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৮৫ টি নমুনা পরীক্ষা করে ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতাল ল্যাবে ২৪২ টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।
তা ছাড়া শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫০৬ টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ টি নমুনা পরীক্ষা করে ৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল (আরটিআরএল) ল্যাবে ৩৭ টি নমুনা পরীক্ষা করে ১২ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১১ টি নমুনা পরীক্ষা করে ৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এ দিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪ টি নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনা মেলেনি।
অন্য দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যার ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে গত ২৪ ঘণ্টায় কোন নমুনা পরীক্ষা করা হয় নি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা সনাক্ত হয়েছে। উক্ত সময়ে ৮ জন করোনায় আক্রান্ত- ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। নতুন আক্রান্-দের মধ্যে নগরের ৫৫ জন এবং উপজেলার ১৯ জন।
আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *