আজকে খুলনা বিভাগে করোনায় দ্বিতীয় সুনামি সীমান্তবর্তী খুলনা বিভাগের ১০ জেলার উপর দিয়ে অপ্রতিরোধ্য গতিতে প্রবাহিত হচ্ছে। প্রতিদিনই করোনার সংক্রমণ ও মৃত্যুর নতুন নতুন রেকর্ড প্রত্যক্ষ করছে খুলনা বিভাগের জনগণ ।
করোনার এই বাঁধ ভাঙা জোয়ারের প্লাবন যদি প্রতিহত না করা যায় তাহলে আগামীদিনগুলিতে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টার প্রবাহ অত্র বিভাগের গ্রাম পর্যন্ত পৌঁছে যাবে।আর ভারতীয় এই ভ্যারিয়েন্ট যেভাবে অতি সংক্রমণ তা যদি গ্রাম পর্যন্ত পৌঁছে যায় তবে মহামারীর মহাপ্লাবনে মানুষের মৃত্যুর মিছিল পরিণত হবে।
তখন করোনার সংক্রমণ ও মৃত্যু আর এক দুই ডিজিটের সীমাবদ্ধ থাকবে না। আজ ২০ জুন-২০২১ রোজ রবিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর খুলনার দেওয়া তথ্য মতে গত ২৪ ঘন্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে খুলনা বিভাগে এযাবত কালের সর্বোচ্চ ২৮ জন মৃত্যু বরণ করেছেন।
এর মধ্যে কুষ্টিয়ায় ৭ জন, খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ২ জন, যশোরে ৪ জন, নড়াইলে ১ জন, মাগুরায় ১ জন, চুয়াডাঙ্গায় ৫ জন এবং ঝিনাইদহে ৪ জন এবং খুলনায় গত ২৪ ঘন্টায় নতুন করে সনাক্ত হয়েছে ২২৩ জন।
করোনার সংক্রমণ ও মৃতের যে গতি প্রকৃতি তাতে লকডাউন, বিশেষ লকডাউন কঠোর লকডাউন, পকেট লকডাউন এসব কতটা কার্যকরী হবে তা ইতিমধ্যেই দেশের জনগণ করোনা প্রতিরোধ কমিটিকে বুঝাতে সক্ষম হয়েছে।
তাই এখনই করোনার সংক্রমণ ও মৃতের হার বিবেচনা করে এলাকা ভিত্তিক রেড এলার্ট জারি করা ছাড়া অন্য কোন পথ খোলা আছে বলে মনে হচ্ছে না।
নিজস্ব প্রতিবেদকঃ
রাণীশংকৈলে জমি-গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পযায়ে শুভ উদ্বোধন

