খুলনায় শেখ আবু নাসের হাসপাতালে ৪৫ বেড নিয়ে করোনা ইউনিট চালু

খুলনায় শেখ আবু নাসের হাসপাতালে ৪৫ বেড নিয়ে করোনা ইউনিট চালু

 

খুলনায় শেখ আবু নাসের বিশেসায়িত  হাসপাতাল নিয়ে নতুন সিদ্ধান্ত।  প্রতিদিন খুলনা করোনা সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিট ও বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালে পর্যাপ্ত সীট না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনরা।

হাসপাতালে ভর্তি হতে না পেরে অনেক রোগীই সু-চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে । ফলে করোনায় আক্রান্ত হয়ে অনেকটাই মৃত্যুর ঝুকিতে রয়েছে তারা। খুলনায় করোনা হাসপাাতালের রোগীর চাপ সামাল দিতে আজ শনিবার সকাল থেকে ৪৫ বেড নিয়ে চালু হচ্ছে করোনা ইউনিট । তবে এই হাসাপাতালে শুধু চিকিৎসাই নেয়া যাবে । কোন রোগীর নমুনা পরীক্ষা করার কোন ব্যাবস্থা নেই আবু নাসের হাসপাতালে ।

অন্যদিকে করোনা আক্রান্তর সংখ্যা বাড়তে থাকায় ২৩০ বেড থেকে বাড়িয়ে ১৫০ বেড করা হয়েছে । চলতি সপ্তার মধ্যে ২০০ বেড করা হবে বলে জানিয়েছেন হাসপাতার কর্তৃপক্ষ । জানা যায়, গত ২৯ জুন স্বাস্থ্য অধিদপ্তরের এক পত্রের মাধ্যমে ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট চালুর নির্দেশ দেওয়া হয়।

সেই নির্দেশ মোতাবেক গত ৩০ জুন সকালে হাসপাতালের সভা কক্ষে বিভাগীয় প্রধানদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালের উত্তর পাশের জরুরী বিভাগ সংলগ্ন প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের ২০টি এবং ফিজিক্যাল মেডিসিনি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ১৫টি বেড স্থাপন কার্যক্রম শুরু হয়। ওই ৩৫টি বেড ছাড়াও চতুর্থ তলার আইসিইউ বিভাগের ১০টি বেডও করোনার রোগীদের জন্য প্রস্তুত করা হয়।

আইসিইউর ১০টিসহ মোট ৪৫টি বেডে রোগী ভর্তি করা হবে। নিচ তলা থেকে রোগীদের চতুর্থ তলার আইসিইউতে নেওয়ার জন্যও ব্যবহার করা হবে পৃথক লিফট। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, শনিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে করোনা রোগী ভর্তির মধ্য দিয়ে আবু নাসের হাসপাতালে করোনা ইউনিটের যাত্রা শুরু হবে। করোনা ইউনিটে ৩৫টি জেনারেল ও ১০টি আইসিইউ বেডে করোনা পজিটিভ রোগী ভর্তি করা হবে ।

পর্যাক্রমে ৩টি সিফটে রোগীদের সেবা দেওয়া হবে। প্রতি সিফটে দু’জন করে চিকিৎসক ও ১০ জন নার্স তাদের দায়িত্ব পালন করবে। খুলনা মেডিক্যালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৩০ বেড, খুলনা জেনারেল হাসপাতালের ৭০ বেড, বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালে ১২০ বেড ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ বেড মিলিয়ে ৩৬৫ বেডে jazwকরোনা আক্রন্ত রোগীরা চিকিৎসা সেবা নিতে পারবেন।

অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের ১৩০ বেডের করোনা ইউনিট বাড়িয়ে ১৫০ বেডে করা হয়েছে । হাসপাতালের পরিচালক ডাঃ রবিউল হাসান জানান, করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরো ২০ বেড বাড়ানো হয়েছে । চলতি সপ্তাহর মধ্যে ২০০ বেডের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি ।x

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব‍্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

করোনা সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে পুলিশ কমিশনার মসজিদে বক্তব্য

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *