বৈশ্বিক মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ৮০১ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত হয়েছে ৮৮৫ জনের। চট্টগ্রামে আক্রান্তের মোট সংখ্যা ৭৫ হাজার ৩৬৩ জন। রবিবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন হতে এ তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৮০১ জনের দেহে নতুন করে করোনা সনাক্ত হয়। তৎমধ্যে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি ল্যাবে ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ১১৮ জন, সিভাসু ল্যাবে ৪৫ টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের দেহে করোনার জীবাণু সনাক্ত হয়েছে।
অন্যদিকে ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪ টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৫৮ টি নমুনা পরীক্ষা করে ৩০ জন, চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ৪৯ টি নমুনা পরীক্ষা করে ৩৪ জন, সেভরন হাসপাতাল ল্যাবে ৩৮৩ টি নমুনা পরীক্ষা করে ১১৫ জনের এবং এন্টিজেন টেস্টে ৮৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৩২৪ জনের দেহের করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মহানগরের ৫৪৩ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৪২ জন।
এদিকে আক্রান্তদের মধ্যে উপজেলা ওয়ারী সংখ্যা হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলায় ৩৮ জন, রাউজানে ৪০ জন, ফটিকছড়িতে ৫ জন, হাটহাজারীতে ৬৬ জন, সীতাকুন্ডে ১৯ জন, মিরসরাইতে ১২ জন, সন্দ্বীপে ২৩ জন, লোহাগড়ায় ৩ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালীতে ২০ জন, আনোয়ারায় ২৮ জন, চন্দনাইশে ২ জন, পটিয়ায় ৩৬ জন এবং বোয়ালখালীতে ৩৭ জন রয়েছেন।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০১ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। চট্টগ্রামে মোট সনাক্তের পরিমান ৭৫ হাজার ৩৬৩ জন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। তৎমধ্যে মহানগরে ৪ জন, উপজেলায় ৭ জন রয়েছেন। এ পর্যন্ত চট্টগ্রামে ৮৮৫ জন করোনায় আক্রান্ত রোগি মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে মহানগরে ৫৪৩ জন, উপজেলার ৩৪২।
//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//
কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

