চট্টগ্রামে করোনায় ১০ জনের মৃত্যু: নতুন সনাক্ত ৩১৮

চট্টগ্রামে করোনায় ১০ জনের মৃত্যু: নতুন সনাক্ত ৩১৮

মহামারী করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ১০ জনের মৃত্যু হয়েছে। সে সঙ্গে করোনায় আক্রান্তদের সাথে নতুন করে যুক্ত হয়েছেন আরো ৩১৮ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৬৭০ জন। এ পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১ শত ৯৩ জন। মঙ্গলবার (২৪ আগষ্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তর্থ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩১৮ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়। নতুন সনাক্তদের মধ্যে ২০২ জন নগরের এবং ১১৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সনাক্তদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৬ জন, বিআইটিআইডি ল্যাবে ৭১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে ৪০ জন, সিভাসু ল্যাবে ৫৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২২ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২ জন,  আরটিআরএল ল্যাবে ২ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৭ জন ও এন্টিজেন টেস্টে ১৭ জনের শরীরে করোনার জীবাণু সনাক্ত হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১৮ জনের দেহে করোনা প্রজেটিভ এসেছে। একই সময়ে ১০ জন করোনায় আক্রান্ত রোগির মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ৯৭ হাজার ৬৭০ জন। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১৯৩ জন।
//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *