বরিশালে করোনায় মৃত্যু ও আক্রান্ত দুটোই উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে

বরিশালে করোনায় মৃত্যু ও আক্রান্ত দুটোই উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনায় একদিনে ৫ জন রোগীর মৃত্যু হয়েছে।এর মধ্যে করোনায়২জনওউপসর্গ নিয়ে আরো ৩জন।  গতকাল২৪ আগস্ট মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন ১১৪ জন রোগী।  অপরদিকে, করোনা ডেডিকেটেড বরিশাল জেনারেল হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোনো রোগীর মৃত্যু না হলেও সেখানে গতকাল সকালপর্যন্ত চিকিৎসাধীন ছিলো১৪ জন রোগী।

এদিকে, মেডিকেলে কলেজের আরটি পিসিআার ল্যাবে ১৯৮ জনের করোনা পরীক্ষা করিয়ে ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনা করোনা শনাক্তের হার ১৯.৭০।  শেবাচিমের পরিচালক কার্যালয় সূত্র জানায়,গতকাল মঙ্গলবার করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ছিলো ১২৭ জন।গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৩জন। করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে গতকাল সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ১৪ জন রোগী।

সেখানে গত ২৪ ঘন্টায় কোন রোগী মারা যায়নি। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন। মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত মঙ্গলবার রাতের রিপোটে করোনা শনাক্তের হার ১৯.৭০।অথচ গত ৫ জুলাই এই শনাক্তের হার ছিল ৭৩.৯৪।

উল্লেখ্য বরিশাল বিভাগে মোট শনাক্ত ১৫২ জন।এর মধ্যে বরিশাল জেলায় ৪৭ জন। পটুয়াখালী জেলায় ২২ জন, ভোলা জেলায় ৫৮ জন, ঝালকাঠি জেলায় ৭ জন, পিরোজপুর জেলায় ৬ জন,বরগুনা জেলায় ১২ জন। বরিশাল বিভাগে মোট সুস্থ ৮৮৭ জন।

বিশেষজ্ঞদের মতে বরিশালে এ অবস্থা ধরে রাখার জন্য প্রয়োজন সকলের স্বাস্থ্য সচেতনতা ও টিকা কার্যক্রমে খুব শীঘ্রই সকলে সম্পৃক্ত করনের ব্যবস্থা করা।

 //পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক, বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

 পটুয়াখালীর বাউফলে সাংবাদিকদের মানববন্ধন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *