নিজস্ব প্রতিনিধিঃ
অবিরাম লকডাউনের ফলে বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণের চেইন ভেঙে গিয়েছে বিধায় দ্বিতীয় ঢেউয়ের আঘাত ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে।ফলে সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও সনাক্ত উভয়ই কমতে শুরু করেছে।যার প্রভাব সীমান্তবর্তী যশোর জেলাতেও পরিলক্ষিত হয়েছে এবং গত কয়েকদিন দিন করোনার সংক্রমণ ছিল ১০ শতাংশের নিচেয় কিন্তু আজ আবার করোনায় সংক্রমণের হার প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আজ ৫ সেপ্টেম্বর -২০২১ রোজ রবিবার যশোর জেনারেল হাসপাতালের আরএমও ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু বরণ করেছেন ১ জন। এযাবৎ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৪৬৭জন।
গত ২৪ ঘন্টায় জেলায় ২৮০ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়েছে ৩৫ জনের শরীরে। সনাক্তের হার ১২.৫০ শতাংশ যা গত ৪ দিনের চেয়ে ২ শতাংশ বেশি ।
সনাক্ত হওয়া করোনা রোগীদের মধ্যে যশোর সদর উপজেলায় করোনা পজেটিভ ২৫জন,অভয়নগরে ৩ জন, কেশবপুরে ১জন,ঝিকরগাছায় ৫ জন ও শার্শায় ১ জন। চৌগাছা,মনিরামপুর , বাঘারপাড়া আজ কোন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়নি।
যশোর জেলায় আজ পর্যন্ত করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে ২১ হাজার ২৪৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯৭৫ জন।

