বরিশাল শেবাচিমে করোনায়  আরও ৩ জনের মৃত্যু

বরিশাল শেবাচিমে করোনায়  আরও ৩ জনের মৃত্যু

//পলাশ চন্দ্র দাসঃবরিশাল//

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন ৪৭ জন রোগী। অপরদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার সব শেষ রিপোর্টে ১৫.৬০ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেলর পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত শনিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৫২ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৭ জন রোগী।

একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৩ জনের।

এর মধ্যে ২ জনের করোনা পজেটিভ। অপরজনের নমুনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪৭ জন রোগী। যা গত মধ্য মে’র পর থেকে সর্বনিম্ন।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত শনিবার রাতের সব শেষ রিপোর্টে ৩২ জনের মধ্যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫.৬০ ভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *