// আবুল হাসেম, চট্টগ্রাম //
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ: কমতে শুরু করেছে। বর্তমানে চট্টগ্রামে করোনা সনাক্তের হার ০.৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহীন ভাবে কেটেছে চট্টগ্রাম। সে সাথে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২ হাজার ১১০ জন। রবিবার (১৭ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫ শত ৮৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ১০ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়। সনাক্তদের ১০ জনই নগরের বাসিন্দা।
সনাক্তদের মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২ জন, এপিক হাসপাতাল ল্যাবে ২ জনের শরীরে করোনার সংক্রমণ সনাক্ত হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫ শত ৮৬ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনা জীবাণুর অস্থিত্ব পাওয়া গেছে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ১ লাখ ২ হাজার ১১০ জন। আক্রান্তের হার ০.৬৩ শতাংশ।

