সারাদেশের ন্যায় গাজীপুরে আজও বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা

সারাদেশের ন্যায় গাজীপুরে আজও বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা

 

গত কয়েকদিন যাবত করোনায় আক্রান্তের হার এবং আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল যেন থামছে না। করোনায় আক্রান্ত ও মৃতের হার কমানোর জন্য স্বয়ং প্রধানমন্ত্রী জনগণের সহযোগিতা কামনা করেছেন। কিন্তু জন সচেতনার যে বেহাল দশা যে আজও জনগণের চলাফেরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে কোন ধরনের সহযোগিতার মনোভাব পরিলক্ষিত হচ্ছে না।

তাই জনগণকে সচেতন ও মাস্ক ব্যবহারে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে আজ ০২ মার্চ-২০২১ রোজ শুক্রবার বিকাল ৩ঃ০০ ঘটিকা থেকে ৬ঃ০০ ঘটিকা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মাসুদুর রহমান জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে কাঁচাবাজার হয়ে জয়দেবপুর বাজারের শপিং মলগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বাস স্ট্যান্ড,কাঁচাবাজার ও শপিং মলগুলোতে মাস্ক পরিধানের বাধ্যতামূলক সম্প্রচার ও জনসাধারণের মধ্যে মধ্যে মাস্ক বিতরণ করেন এবং শপিং মলগুলোতে যে সব দোকানদার ও ক্রেতা মাস্কবিহীন ছিলেন তাদের জরিমানা করেন। এছাড়া মাস্ক পরিধানের বিষয়ে কঠোর হুশিয়ারি দেন।

এ সময় জয়দেবপুর বাস স্ট্যান্ডে অবস্থিত একটি বিস্কুট ফ্যাক্টরিকে খাবারে নিম্ন মানের রং মিশানো, এ্যামোনিয়া মিশানো ও মেয়াদবিহীন খাবার সংরক্ষণ করার অপরাধে জরিমানা করা হয়। সর্বমোট ১০ টি মামলায় ২১,৯০০/- ( একুশ হাজার নয়শত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 // নিজস্ব প্রতিনিধি //

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *