ঝ‌ড়ে উপ‌ড়ে গেছে নিউট‌নের সেই আ‌পেল গাছ‌

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ইংল‌্যা‌ন্ডেরন ক্যামব্রিজ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনের ‘নিউটন আপেল গাছ’টি ঝড়ে উপড়ে গেছে। যে আপেল গাছের নিচে বসে নিউটন মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন উপড়ে যাওয়া গাছটি ছিলো সেটির ক্লোন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বাগানের কিউরেটর ড. স্যামুয়েল ব্রকিংটন জানান, এই গাছটি ১৯৫৪ সালে রোপন করা হয়েছিল। ৬৮ বছর ধরে বাগানের ব্রুকসাইড প্রবেশ পথে দাঁড়িয়েছিল। তিনি আরও জানান, গাছটিরও একটি ক্লোন রয়েছে। শিগগিরই বাগানের অন্য স্থানে তা রোপন করা হবে।

যে মূল গাছ থেকে আপেল পড়ার ঘটনায় নিউটন মধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিলেন তা লিংকনশায়ারের  গ্রান্থামের উলসথর্প ম্যানরে অবস্থিত ছিল। ১৯ শতকের একটি ঝড়ে গাছটি উপড়ে গেলেও তা বেঁচে যায় এবং কলম করে গাছটির বংশ বিস্তার করা হয়েছে। এই প্রক্রিয়াটি ছিল একটি চারা অন্য অঙ্কুরের সঙ্গে জুড়ে দেওয়া।

বাগানের অন্য কোনও স্থানে রোপন করা হবে নিউটনের আপেল গাছের ক্লোন।

ড. স্যামুয়েল ব্রকিংটন জানান, পর্যালোচনায় দেখা গেছে, বোটানিক্যাল গার্ডেনের একটিসহ ক্যামব্রিজে নিউটনের মূল আপেল গাছের তিনটি ক্লোন রয়েছে।

তিনি আরও জানান, শুক্রবারের ঝড়ে এটির উপড়ে যাওয়া দুঃখজনক হলেও মধু ছত্রাকের উপস্থিতির কারণে গাছটির পরিণতি সম্পর্কে সচেতন ছিলেন। তাই তারা গাছটির ক্লোন করা শুরু করেন।

তার কথায়, অভাবনীয় কলম বিজ্ঞানের কারণে নিউটনের আপেল গাছ আমাদের সংগ্রহে থাকবে বলে আমরা আশা করছি।

ফেসবুক সংগ্রহ।।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

১১-২০ জাতীয় ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও কঠোর কর্মসূচি ঘোষণা

ইউক্রেনে হামলার মধ্যে রাশিয়ায় পুতিনের সঙ্গে ইমরানের বৈঠকের উদ্দেশ্য কি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *