প্রাণিসম্পদ খাতের উন্নয়নে উপজেলায় মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের আশ্বাস — রূপসায় এমপি আজিজুল বারি হেলাল

//এম মুরশীদ আলী//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারি হেলাল বলেছেন, বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে প্রাণিসম্পদ খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে খামারিদের স্বাবলম্বী করতে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় খুলনা-৪ আসনের প্রতিটি উপজেলায় মিল্কভিটার কার্যক্রম সম্প্রসারণ এবং মিল্কভিটা প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রতিটি উপজেলায় দুধ সংগ্রহ কেন্দ্র, মিল্ক কালেকশন সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে এলাকার গরু ও ছাগল খামারিদের কাছ থেকে সরাসরি দুধ সংগ্রহ করে মিল্কভিটার মাধ্যমে বাজারজাত করার ব্যবস্থা হবে। আমাদের এলাকার অনেক মানুষ গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু অনেক সময় খামারিরা উৎপাদিত দুধের ন্যায্য দাম পান না। দুধ বিক্রির জন্য তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা চাই, খামারিরা যেন বাড়ির কাছেতেই দুধ বিক্রির সুযোগ পান এবং উৎপাদিত দুধের ন্যায্যমূল্য পান। এ উদ্যোগ বাস্তবায়িত হলে খামারিদের আয় বাড়বে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে। যারা গবাদিপশু পালন করেন, যারা নতুন করে খামার গড়ে তুলতে চান, তাদের সবাইকে এ কার্যক্রমের আওতায় আনার চেষ্টা করা হবে। প্রাণিসম্পদ কর্মকর্তাদেরও খামারিদের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ, প্রশিক্ষণ, চিকিৎসা ও কারিগরি সহযোগিতা দিতে হবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষি ও প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বড় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুললেই হবে না, গ্রামের সাধারণ মানুষ, কৃষক ও খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। একটি পরিবার যখন গবাদিপশু পালন করে আয় করতে পারে, তখন সেই পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। তাই ক্ষুদ্র ও মাঝারি খামারিদের উৎসাহিত করতে হবে এবং তাদের জন্য সহজ শর্তে ঋণ, উন্নত জাতের গবাদিপশু, পশুখাদ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকে তাদের অধিকার, প্রত্যাশা ও জীবনমান উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের কথা শুনছেন এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন। রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল যেন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও পায়, সেটিই হওয়া উচিত আমাদের লক্ষ্য। দেশের উন্নয়ন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য, খামারির আর্থিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ। আমরা চাই, খুলনা-৪ আসনের মধ্যে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার প্রতিটি মানুষ উন্নয়নের সুযোগ পাক। বিশেষ করে প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও লাভজনক করতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন। তাই আমাদের সকলের লক্ষ্য হবে খামারিদের পাশে থাকা, তাদের সমস্যার কথা শোনা এবং বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে সেগুলোর সমাধান করা। প্রাণিসম্পদ ও দুগ্ধ উৎপাদনে একটি সম্ভাবনাময় অঞ্চলে পরিণত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি গত ২৬ নভেম্বর সকালে রূপসা উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সভায় রূপসা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জি এম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, ইউআরসি ইনস্ট্রাক্টর কাজী এহতেশামুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহিউদ্দীন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, কামরুল ইসলাম কচি, খন্দকার শরিফুল ইসলাম, বাবুল লস্কর, ফিরোজ মাহমুদ, রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, খান আলিম হাসান, জহিরুল হক শারাদ, তরিকুল ইসলাম রিপন, নাজমুল ইসলাম সোহাগ, জিএম জাহিদ, আরিফ মোল্যা, রাজু দাস, তপন দাস, সিহাবুল ইসলাম, এসএম আবু সাঈদ, মহিতোষ ভট্টাচার্য, শাহজামান প্রিন্স, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, নাঈম আহম্মেদ, দানিশ আরশাদ, এসএম মুস্তাইন শেখ, মিজান শেখ, শামীম মোল্যা, খামারি কাজী লিয়াকত আলী, শেখ মনিরুল ইসলাম, রুনু বিশ্বাস প্রমুখ।

রূপসায় এমপির পক্ষ থেকে ৮০ ফুট কালীর জন্য ১ লক্ষ টাকা উপহার

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রূপসার কুদির বটতলা মঞ্চ এলাকায় বিএনপির শুভেচ্ছা মিছিল