শ্রমিক সংকটের সময় কৃষকের পাকা ধান কেটে দিল গজারিয়া উপজেলা কৃষকলীগ

 মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর ইউনিয়ন এলাকার কৃষক সুরুজ মিয়ার ২৮ শতাংশ পাকা বি-৮১ জাতের ধান কেটে দেওয়ার মধ্যদিয়ে উপজেলা ব্যাপি শ্রমিক সংকট ও অর্থ অভাবে থাকা নিপীড়িত কৃষকের ধান কেটে দেওয়া কর্মসূচির শুভ উদ্বোধন করলো গজারিয়া উপজেলা কৃষকলীগ।

শ্রমিক সরবরাহ সহ কৃষকলীগের অসহায় নিপীড়িত কৃষকের পাশে দাড়াও কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকলীগের সক্রিয় সদস্যরা।এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক-নূর-এলাহী। এ সময় তৌফিক নূর এলাহী বলেন এই করোনা পরিস্থিতির মধ্যেও আমরা এই উপজেলায় কৃষকদের সার্বিক কর্মকান্ডে পাশে থেকেছি।

ধানের মৌসুমে আমরা কৃষকদের সচেতনতা বাড়াতে চেষ্টা চালিয়েছি।এ বছর এই উপজেলায় মাটির গুনাগুন পরীক্ষা করে বি-২৮ জাতের ধানের পরিবর্তে উচ্চ ফলনশীল বি-৮১ জাতের ধান উৎপাদনে পরামর্শ দিয়েছি ও ধান বীজ সরবরাহ করেছি।

কৃষকের পাকা ধান কেটে দিল গজারিয়া উপজেলা কৃষকলীগ

উপজেলা কৃষকলীগের সদস্য সচিব গোলাম সেলিম মাষ্টার বলেন গজারিয়া উপজেলার নিপীড়িত কৃষক যারা করোনা পরিস্থিতে অর্থ অভাবে জমির পাকা ধান কাটতে পারছে না অথচ ধান জমিতে নষ্ট হবার উপক্রম আমরা গজারিয়া উপজেলা কৃষকলীগ তাদের পাশে রয়েছি।কৃষক বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনার বাংলাদেশ।আমাদের এই কার্যক্রম মাস ব্যাপি অব্যাহত থাকবে।

উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বলেন শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে সর্বদা জাগ্রত রয়েছে গজারিয়া উপজেলা শ্রমিকলীগ।শ্রমিকলীগ শ্রম অর্থ সহ সার্বিক সহযোগিতা করে এ এলাকার নিপীড়িত সাধারন মানুষের পাশে রয়েছে। কৃষক সুরুজ মিয়া বলেন উপজেলা কৃষি অফিস আমাকে ধান বীজ সরবরাহ করেছিল ফলে পরিশ্রম করে ধান উৎপাদন করি।মাঠে ধান পেকে গেছে কিন্তু বাবা এই করোনার জন্য নিজেই ঠিক মত খাইতে পারতাছিনা অর্থ অভাবে।

এই দিকে জমিনে পাকা ধান কাটতে অর্থ ও শ্রমিক যোগান দিতে পারছিলাম না।আমার এই দুর্দাশায় আমার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে তারা এগিয়ে এসেছে। এই কর্মসূচিতে আরোও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা হরিপদ দাস, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি ছানাউল্লাহ্ মোল্লা, কৃষকলীগের সদস্য যুবায়ের রহমান উজ্জল, মাহমুদ আলী, রহমত আলী সহ প্রায় ২৫ জনের স্বেচ্ছাসবী একটি দল।

সৈয়দ মোঃ শাকিল গজারিয়া, মুন্সীগঞ্জ।