লালমোহনে ১৩ কেজি ৩৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার ০৩

//নিজস্ব প্রতিনিধি//

“একটি গ্রাম হতে একটি দেশ, মাদকমুক্ত হবে সমগ্র বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে সারাদেশে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান।

তারই ধারাবাহিকতায় আজ ৩ সেপ্টেম্বর -২০২১ রোজ শুক্রবার  ভোরে ভোলা জেলার লালমোহন থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় টীম নিয়ে  গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লালমোহন থানার মঙ্গল সিকদার লঞ্চঘাটের বেড়িবাঁধ সংলগ্ন মসজিদের সামনে অভিযান পরিচালনা করে ১৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১. রিপন(২৫), পিতা- কাঞ্চন ২. ইলিয়াস (৩০), পিতা- আজিজুল ও ৩. আলাউদ্দিন, পিতা- ছিদ্দিক সকলেই গ্রাম- রহিমপুর, থানা- লালমোহন, জেলা- ভোলাদের গ্রেফতার করেন।

উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লালমোহন থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।

বেনাপোলে ফেনসিডিল ও গাঁজা গাছসহ ২ মাদক ব্যবসায়ী আটক

 

বৈশ্বিক মহামারী করোনার সুনামির সাথে দেখা দিয়েছে মাদকের মহামারি। করোনার সুনামি ও মাদকের মহামারী প্রতিরোধে নিরন্তর কাজ করছে যশোর জেলা পুলিশ। তারই ধারাবাহিকতায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় টীমকে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ ১২ জুন-২০২১ রোজ শনিবার পৃথক দুটি অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পশ্চিমপাড়া গ্রামের পলাতক আসামি মোঃ হযরত আলী হজো ফকির (৫০) পিতা- মৃত ইজ্জত আলীর বাড়ির গোয়াল ঘরের পিছনে পুকুর পাড় থেকে ১ একটি গাঁজা এবং একই থানার কাগমারী গ্রামের রাহেলা বেগম (৪৮) এর বাড়ির ভাড়াটিয়া পলাতক আসামি মোছাঃ খাদিজা বেগম (৩৬) এর কক্ষ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। উল্লেখিত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পৃথকভাবে দুইটি মামলা দায়ের করা হয়েছে। 

 

//  নিজস্ব প্রতিনিধি //

Dainik Biswa

পোশাক শিল্পের উদ্যোক্তাগন প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে কোটি টাকার অনুদান 

 

 

০২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

মাদকের ভয়াবহতা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। উঠতি বয়সের কিশোর- কিশোরীরাও মাদকাসক্ত হয়ে সমাজে নানা ধরনের অপরাধ মূলক কাজের সাথে জড়িত হয়ে পড়ছে।আর তাই দেশে কিশোর গ্যাংএর মতো বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ সৃষ্টি চাঁদাবাজি,সন্ত্রাসী, নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধে জড়িয়ে পড়ছে।

 

এছাড়াও অনেক কিশোরীও মাদকাসক্ত হয়ে মাদকের ব্যবসাসহ বিভিন্ন নারী পাচারের মতো কাজে লিপ্ত হচ্ছে। সমাজ থেকে এই সব অপরাধ মূলককাজ নির্মূল করতে হলে সর্বাগ্রে মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে মুক্ত করতে হবে।তারই ধারাবাহিকতায় আজ ১০ জুন-২০২১ রোজ বৃহস্পতিবার ৮ঃ৪৫ মিনিটে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সদের নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামের আল্লারদান বিরিয়ানি হাউজের সামনে থেকে ১. মোঃ জাকির হোসেন (৩২)ও ২. ফরমাজুল গাজী(৪০)দ্বয়কে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।

উল্লেখিত বিষয়ে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

// নিজস্ব প্রতিবেদক //

Dainik Biswa

চাঞ্চল্যকর হাত কাটা ঘটনার আসামী কাদির গ্রেফতার

 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২কেজি গাজাসহ কুখ্যাত মাদক কারাবারিকে গ্রেফতার

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২ কেজি গাজাসহ এক কুখ্যাত মাদক কারাবারিকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গত (২৭ মে বৃহস্পতিবার) রাত এগারো টায় পৌর শহরের কলেজ বাজার মসজিদ সংলগ্ন থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যাক্তি হলেন, পৌর শহরের কলেজ পাড়া মসজিদ সংলগ্ন নূর মোহাম্মদের ছেলে বাবুল আওয়াল ওরফে ঠুটা বাবুল (৫৫) কে তার নিজ বাড়ি থেকে ২ কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করেছে। পুলিস সুত্রে জানা যায়,বাবুল দীর্ঘ দিন ধরে এলাকায় ব্যাপক হারে গাজা সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রয় করছিল বলে একাধিক ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানা ওসি (তদন্ত) খাইরুল আনাম ডন বলেন আমরা গোপন সংবাদের ভিত্তিতে বাবুলকে আটক করেছি। এবং তার বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা ও পীরগঞ্জ থানা সহ ৭/৮টি মাদক মামলা রয়েছে। আসামিকে শুক্রবার বিকালে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

// মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরার মহম্মদপুরে ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন করলেন এমপি বীরেন শিকদার

 

কুমিল্লায় ৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 সারা বাংলাদেশে মাদকদ্রব্য চোরাচালানি ছোঁয়াচে রোগের ন্যায় বেড়ে গিয়েছে যা নিয়ন্ত্রণের জন্য কাজ করছে বাংলাদেশ পুলিশের বিশেষ টীম।কুমিল্লা জেলাকেও মাদকমুক্ত করার জন্য গত কয়েকমাস যাবত ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে।

তারই ধারাবাহিকতায় আজ কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস টীম কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন নিশ্চিতপুর এলাকার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী রয়েল কোচে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ রিয়াদ ও মোঃ সাগরকে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ইউএনও’র মোবাইল ক্লোন: মেয়রের কাছে টাকা দাবি

২০ কেজি গাঁজা, গাঁজা বহনকারী পিক-আপসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 করোনার বৈশ্বিক মহামারীতে যেমন জনজীবন বিধ্বস্ত। করোনাকে লকডাউন দিয়ে অনেকাংশে নিয়ন্ত্রণ করা গেলেও করোনার চেয়েও মারাত্মকভাবে ক্ষতিকর মাদকদ্রব্য চোরাচালান ও মাদকের ভয়াবহতা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

আর তাই করোনা ভাইরাসের ন্যায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহতভবে পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টীম আজ দিবাগত ভোররাত ৪ঃ০০ ঘটিকায় দাউদকান্দি মডেল থানার টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা ও গাঁজাবহনকারী পিক-আপ ঢাকা মেট্রো- ন-১১-১৬০৩ সহ১.ইমন মল্লিক(২০), পিতা- খোকন মল্লিক, ২.এনামুল হক(২১), পিতা- মীর বিপ্লব, ৩. সাকিব আহমেদ (১৯) পিতা- মোঃ দিদার সকলেই রাঙ্গামাটি জেলার মালিপাড়া গ্রামের বাসিন্দা ।

উক্ত বিষয়ে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

// নিজস্ব প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

চলে গেলেন না ফেরার দেশে- সাংবাদিক আব্দুর রশীদ বাবু — “আমরা শোকাহত”

 

০১ কেজি গাঁজাসহ আটক ০১ নারী

 

মাদক ও মাদকাসক্তি দুই সমাজের বিরাট বোঝা। মাদকের এই করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য সারাদেশে প্রতিনিয়ত পরিচালিত হয় মাদকের বিরুদ্ধে অভিযান। তারই ধারাবাহিকতায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদক ও চোরাচালান মুক্ত করার প্রত্যয়ে”একটি গ্রাম হতে একটি দেশ,মাদকমুক্ত হবে বাংলাদেশ ”-  এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে অব্যাহত অভিযান পরিচালনা করে যাচ্ছে।

আজ ১১ এপ্রিল -২০২১ রোজ রবিবার সকাল ১১ঃ১৫ ঘটিকায় এএসপি নাভারন সার্কেল ও অফিসার ইনচার্জ  শার্শা থানা যশোরের সার্বিক তত্ত্বাবধানে সঙ্গীয় ফোর্সদের নিয়ে  শার্শা থানার ছোট মান্দারতলা গ্রামে মোঃ রফিকুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে মোছাঃ রোজিনা খাতুন (৩২) পিতা- মোঃ নূর ইসলাম স্বামী- আশরাফুল ইসলাম গ্রাম- রাধানগর, উপজেলা – ঝিকরগাছা যশোরকে ০১ ( এক) কেজি গাঁজা, যার বাজার মূল্য আনুমানিক ৪০,০০০/-( চল্লিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন।

উক্ত বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।

  //নিজস্ব প্রতিবেদক//

৩৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

মাদকের ভয়াবহতা আজ সমাজের রন্ধ্রেরন্ধ্রে প্রবেশ করেছে। মাদকের এই ভয়াবহতা থেকে আগামী প্রজন্মকে রক্ষা করার তাগিদ নিয়ে সারাদেশে অব্যহতভাবে মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে।

আর এই অব্যহত অভিযানের অংশ হিসাবে ” একটি গ্রাম হতে একটি দেশ মাদকমুক্ত হবে সমগ্র বাংলাদেশ “- এই স্লোগানকে ধারক ও বাহক মনে করে কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার পৃথক দুটি অভিযানে মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেকে দুটি বস্তায় রাখা ২৪ কেজি গাঁজাসহ সদর দক্ষিণ থানাধীন শেওড়াতলী থেকে এবং মাদক ব্যবসায়ী মোবারক হোসেনকে ১৫ কেজি গাঁজাসহ চৌদ্দগ্রাম থানার উজিরপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রাম থেকে গ্রেফতার করেন।

উক্ত মাদকদ্রব্য চোরাচালানকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ০২ টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

 //স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

২০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকা থেকে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে সাড়ে ২০ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও আটক করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেক পোস্ট স্থাপন করে নান্দাইল চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোছামারা গ্রামের মো. আসাদ মিয়ার ছেলে জুনাইদ একই উপজেলার কমলপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত শাহিদ মিয়ার ছেলে মো. মিলন মিয়া ও মো. হোসেন মিয়ার ছেলে মো. সুমন মিয়া। র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক (উপ-পরিচালক) লে. কমান্ডার এম. শোভন খান এ অভিযানে নেতৃত্ব দেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

 স্টাফ রিপোর্টার: