চট্টগ্রামের বোয়ালখালীতে স্বাস্থ্যবিধি না মানায় ৪ জনকে জরিমানা

চলমান লকডাউনে সরকারী নির্দেশনা অমান্য করে স্বাস্থবিধি না মানার কারণে বোয়ালখালীতে ৪ জনকে ১৯শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা যায় গতকাল মঙ্গলবার উপজেলা সদর ও গোমদন্ডী ফুলতল এলাকায় অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার কতৃক এই জরিমানা করা হয়।

অভিযানকালে মাস্ক বিতরণসহ শপিং মল মালিক সমিতি ও সর্বসাধারণকে করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।

মো. হামিদুর রহমান সাকিল, চট্টগ্রাম দক্ষিণ//

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে জরিমানা : কারণ মাস্ক না পরা

 

একটি জরুরি বৈঠকে মাস্ক না পরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে ছয় হাজার বাথ (১৯০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।

সোমবার সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।  প্রায়ুথ তার ফেসবুকপাতায় বৈঠকের একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, মাস্ক ছাড়াই তিনি বৈঠকে অংশ নিচ্ছেন।  যদিও ছবিটি পরে সরিয়ে নেওয়া হয়।  খবর ওয়াশিংটন পোস্টের।

ওই ছবি প্রকাশের পর প্রায়ুথকে জরিমানা করা হয় বলে জানান ব্যাংককের গভর্নর অশ্বিন ওয়ানমুয়াং।

রাজধানী ব্যাংককসহ থাইল্যান্ডের ৪৮ প্রদেশে মাস্ক পরার বাধ্যবাধকতার সময় বাড়ানো হয়েছে এবং নিয়ম আরও কঠোর করা হয়েছে।

সেখানে এখন একমাত্র বসতবাড়ির ভেতর ছাড়া সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। এমনকি ব্যক্তিগত গাড়িতে একজনের বেশি আরোহী থাকলেও মাস্ক পরতে হবে।

সোমবার থেকেই নতুন এই নিয়ম কার্যকর হয় এবং প্রধানমন্ত্রী প্রায়ুথই প্রথম ব্যক্তি, যিনি ওই আইনে প্রথম জরিমানা দিতে যাচ্ছেন। যদিও এ অপরাধে সর্বোচ্চ জরিমানা ২০ হাজার বাথ (৬৩৯ মার্কিন ডলার)।

ব্যাংককের গভর্নর সোমবার তার অফিসিয়াল ফেসবুকপাতায় এ তথ্য জানিয়ে লেখেন, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি— এটি কোভিড ১৯-এর বিরুদ্ধে আরোপিত স্বাস্থ্যবিধির লঙ্ঘন।  তিনি জরিমানা দিতে রাজি হয়েছেন।

//আন্তর্জাতিক অনলাইন ডেস্ক//

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য RO Filter ব্যবহার করুন…

 

গাজীপুরে নকল,নিম্নমানের ও ভেজাল কসমেটিকস বিক্রির অপরাধে জরিমানা আদায়

 

বর্তমান সময়ের প্রেক্ষাপটে রূপচর্চার জন্য প্রসাধনীর কোন বিকল্প নেই। ছেলে- মেয়ে উভয়ই কমবেশি রূপের সৌন্দর্য বৃদ্ধির জন্য নামীদামী ব্রান্ডের কসমেটিক ব্যবহার করে।কিন্তু এই নামী-দামী ব্রান্ডের অন্তরালে দেশীয় ভেজাল কসমেটিক বিক্রি করেন অনেক অসাধু ব্যবসায়ী। ভোক্তাদের ফাঁকি দেওয়ার এই প্রবণতা দেখা যায় অহরহ।

আর তাই ভোক্তাদের অধিকার রক্ষায় আজ ২৬ এপ্রিল -২০২১ রোজ সোমবার সকাল ১০ঃ০০ টা থেকে দুপুর ১ঃ০০ টা পর্যন্ত গাজীপুর জেলার সৈয়দ আলী সুপার মার্কেট, চান্দনা চৌরাস্তা এবং নিউ চকবাজার মার্কেটের কসমেটিকসের পাইকারী ও খুচরা দোকানে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা কালে দেখা যায় দোকান সমূহে নকল, অতি নিম্নমানের ও ভেজাল কসমেটিকস- এ সয়লাব। এই নকল নিম্নমানের ভেজাল কসমেটিকস বিক্রির অপরাধে দুই মার্কেটের ০৬ টি দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনে ৪২,৫০০/-( বিয়াল্লিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।

//নিজস্ব প্রতিবেদক//

আরও পড়ুন…

বিশুদ্ধ পানির জন্য RO Filter ব্যবহার করুন…

 

বরিশালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে  ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

 

 বরিশালে ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। রাস্তায় বেড়েছে রিক্সাসহ ব্যক্তিগত যানবাহন। বেড়েছে মানুষ চলাচল। খুলেছে অনেক দোকানপাট। নগরীর ৩টি প্রবেশদ্বারে সকালের দিকে বহিরাগত প্রবেশে কড়াকাড়ি করে পুলিশ। তবে বিকেলে ঢিলেঢালা হয়ে যায় সব কিছু।

অপরদিকে লকডাউন ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন ব্যক্তির নিকট থেকে ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

প্রথম দফায় ৭ দিনের কঠোর লকডাউনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানো হয়েছে। সে হিসেবে বুধবার টানা অষ্টম দিনে বরিশালে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। আগের ৭ দিনের চেয়ে রাস্তায় বেড়েছে রিক্সা ও ব্যক্তিগত যানবাহন চলাচল। নগরীর বিভিন্ন এলাকায় ওষুধ ও মুদী দোকান ছাড়াও অনেক দোকান খুলেছে। রাস্তায় বেড়েছে মানুষ চলাচল। পুলিশ কিংবা প্রশাসনের কাউকে দেখলেই দোকানের শাটার আটকে দিচ্ছেন দোকানীরা।

 

লকডাউন বাস্তবায়নে সকালের দিকে পুলিশ নগরীর ৩টি প্রবেশদ্বারে চেকপোস্ট স্থাপন করে বহিরাগতদের ফিরিয়ে দেয়। অপ্রয়োজনীয় যানবাহনের বিরুদ্ধে মামলা করে তারা। তবে বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতা কমে যায়। রাস্তায় বেড়ে যায় মানুষ এবং যানবাহন।

 

এদিকে লকডাউন ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের পৃথক দুটি ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এবং নিশাত ফারাবীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি এবং লকডাউন উপেক্ষা করায় ১৩ জন ব্যক্তিকে ৪ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত ৬ দোকানকে জরিমানা করেছে

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১৯ এপ্রিল সোমবার লকডাউনের ৬ ষষ্ঠ তম দিনে করোনা ভাইরাস রোধে লকডাউনের সময় দোকান পাট খোলা রাখায় ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ৬ টি মামলায় ৬ দোকানদার মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় ।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ । এদিন পৌর শহরে অভিযান চালিয়ে ৬ ব্যাক্তিকে ৩৬০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

এছাড়াও গরীর ,অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ইউএনও স্টিভ কবির। ভ্রাম্যমাণ আদালত চলা কালে উপস্থিত ছিলেন ইউএনও অফিসের সংশ্লিষ্ট কর্মচারী, সাংবাদিক, পুলিশ ও নিরাপত্তা কর্মী । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা ।

 //মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

রাণীশংকৈলে  ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

দেশব্যাপী করোনা ভাইরাস রোধে লকডাউনের ৩য় দিনে দোকান পাট খোলা রাখায় ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৮ জন ব্যাক্তিকে জরিমানা করেন ।

 

১৬ এপ্রিল শুক্রবার  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির।

এদিন পৌর শহরের ১৮ জন ব্যাক্তিকে লকডাউন অমান্য করে দোকান পাট খোলা রাখায় ও মাস্ক ব্যবহার না করাই ১৫ শত টাকা জরিমানা করা হয়।

এছাড়াও গরীর ,অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝ বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ইউএনও স্টিভ কবির।

এ সময় ইউএনও অফিসের সংশ্লিষ্ট কর্মচারী, গ্রাম্য পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা জানান।

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

লোহাগাড়ায় ৭ হোটেলকে জরিমানা

চট্ট্রগ্রামের লোহাগাড়া উপজেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পচিালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী, গত ১০ এপ্রিল পরিচালিত অভিযানে মুখে  মাকস না পরার অপরাধে ২৪ জনকে ৭হাজার ৮শ ৪০ টাকা ও স্বাস্থ্যবিধি লংগনে ৭ হোটেলকে ৭হাজার ৮শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

//মোঃ হামিদুর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি //

লকডাউন কালে পটিয়া, চন্দনাইশ ও বোয়ালখালীতে জরিমানা আদায়

 

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা থেকে চন্দনাইশ উপজেলার ইটভাটায় মাটি বহন করে নিয়ে যাওয়ার দায়ে  ইসমাঈল নামক এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পটিয়া উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ জানান, আজ বিকেল সাড়ে ৩ টায় খরনা এলাকায় অভিযান চালিয়ে টপ চয়েল মাটি চন্দনাইশের ইটভাটায় নিয়ে যাওয়াকালে চন্দনাইশের বাদশা মিয়ার পুত্র মোঃ ইসমাঈলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইউ এন ও আরো জানান, এই অভিযান অব্যাহত থাকবে। যাতে করে ফসলি জমি থেকে মাটি নিয়ে টপ চয়েল নষ্ট করা না হয়।

 

অন্যদিকে বোয়ালখালী উপজেলার শাকফুরা রায়খালী, ফুলতল ও উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত পরিচালিত করে ৪ মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার। গতকাল ৬ এপ্রিল ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে শাকফুরা রায়খালী ব্রিজ এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করায় ভোক্তা অধিকার আইনে,  বিছমিল্লাহ বেকারীকে ৫ হাজার টাকা, ফুলতলা আলো সুইট্সকে সংক্রামক নিরোধ আইনে ১ হাজার টাকা, উপজেলা সদরে শহ শোকর আলী বেডিং ও খাজা গ্লাসকে ৫শত টাকা জরিমানা করা হয় বলে আদালত সূত্র জানায় ।

 

তাছাড়া চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে ৬ এপ্রিল অভিযান চালিয়ে সরকারী আদেশ অমান্য করা ও লকডাউনের শর্ত ভঙ্গ করায় উপজেলা সদরের কাশবন হোটেলের মালিক পারভেজকে ৩ হাজার টাকা, উপজেলা সদরের মোঃ ফারুক সওদাগরকে ৫০ টাকা, খানঁহাট এপেক্স জুতার দোকানের মালিক ফয়েজকে ২ হাজার টাকা, হার্ডওয়্যার দোকানের মালিক কামালকে ৫শ টাকা, রউশন হাটের স্বর্ণের ব্যবসায়ী দুলাল ধরকে ২শ টাকা জরিমানা করা হয়।

মোঃ হামিদুর রহমান, চট্টগ্রাম জেলা প্রতিনিধি //