বাড়ীর টিনের ছাউনি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর রেলওয়ে ব্রিজের নির্মাণ শ্রমিকদের বাসায়। নিহত শ্রমিকের নাম আজহার উদ্দিন (৪২)। সে উপজেলার আধুনগর সর্দারনি পাড়ার সদা শেখের ছেলে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আজাহার সহ কয়েকজন আধুনগর রেলওয়ে ব্রিজের পাইল ভাঙার কাজ করতেন। তারা কন্টাকটারের অধীনে শ্রমিকদের জন্য নির্ধারিত টিনের ছাউনিযুক্ত বাসায় থাকতেন। সে বাসা যাতে কাল বৈশাখী ঝড়ে নষ্ট না হতে পারে সে জন্য রশি দিয়ে বাসার টিনের ছাউনি বেধে রাখছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত অবস্’ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফঁাড়ির এএসআই শিলব্রত বড়ুয়া জানান, লোহাগাড়া থেকে বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত এক শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো //
