//আন্তর্জাতিক ডেস্ক//
প্রথম বারের মত এবার বিশ্বকাপ খেলতে নেমেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের ডুনেডিনে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে প্রোটিয়া নারীদের ২০৭ রানে অলআউট করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক।
শুরুতে ব্যাট করতে নেমে ৩০ রানের উদ্বোধনী জুটি পায় দক্ষিণ আফ্রিকা। ৮ রান করা তাজমিন ব্রিটসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ফারিহা তৃষা। আরেক ওপেনার লরা ওলভার্ড ৫২ বলে করেন ৪১ রান। তাকে বোল্ড করে সাজঘরের পথ দেখান ঋতু মণি।
মাঝে মারিজান ক্যাপ ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি। ৪৫ বলে ৪২ রান করা এই ব্যাটসম্যানকে আউট করেন জাহানারা আলম। ৪০ বলে ৩৯ রান আসে ক্লো ট্রায়নের ব্যাটে। তাকে আউট করেন পেসার ফারিহা তৃষা।
এই দুইজনের বিদায়ের পর দ্রুতই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ইনিংসের এক বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন ফারিহা তৃষা। জাহানারা ও ঋতু মণি পান দুটি করে উইকেট।
রাশিয়ার তিন সেনা অধিনায়ক নিহত হয়েছে ইউক্রেনের হামলায়
ইউক্রেনে রুশ বিমানবাহিনীর তৎপরতা কি কমে গেল….!
হাইমচরে পুলিশের আসামী ছিনতাই ও সরকারি কাজে বাধা প্রদানে ১২ জন গ্রেফতার
