বরিশাল নগরীতে ব্যাটারিচালিত রিক্সা শ্রমিকদের আনন্দ মিছিল

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত রিক্সা শ্রমিকদের আনন্দ মিছিল

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত যানবাহনের খসড়া নীতিমালা চুড়ান্ত করে লাইসেন্স প্রদান করা সহ পার্কিং স্টান্ড নির্ধারন সহ ব্যাটারিচালিত যানবাহন মহাসড়ক ব্যাতিত সর্বত্র চলাচলের জন্য উচ্চ আদালত হাইকোর্ট রায় প্রদান করায় আনন্দ ও বিজয় মিছিল উৎসব করেছে শত শত ব্যাটারিচালিত যানবাহনের শ্রমিক সদস্যরা।

বুধবার বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোড থেকে আনন্দ ও মিছিল উৎসবের আয়োজন করে রিক্সা, ব্যাটারি, রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটি। ব্যাটারি,রিক্সা-ভ্যান- ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা কমিটির আয়োজনে ও সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডাঃ মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে আনন্দ ও বিজয় মিছিল পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা (বাসদ) সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, বরিশাল নৌযান ফেডারেশনের সভাপতি মাস্টার অবুল হাসেম,বরিশাল জেলা মহিলা ফ্রন্ট নেত্রী জোহরা রেখা,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারন সম্পাদক শোভন রহমান, নেতা বিজন সিকদার,শ্রমিক ফ্রন্ট নেতা মানিক হাওলাদার,শহিদুল ইসলাম,দুল্লা মল্লিক সহ বিভিন্ন শ্রমিক ফ্রন্টের নেতৃবৃন্দ। এসময় বাসদ সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী,বলেন, আমরা দীর্ঘ ১০ বছর আইনী লড়াই করার মাধ্যমে উচ্চআদালত থেকে রায় পেয়েছি। আজকের পর থেকে কথায় কথায় শ্রমিকদের বিরুদ্ধে অবৈধ যানবাহন বলে হয়রানিমূলক মামলা দিয়ে অসহায় শ্রমিকদের পকেট কেটে টাকা নেওয়া হলে সাধারন শ্রমিক সদস্যরা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলবে। অভিলম্বে দ্রুত নীতিমালা খসড়া তৈরী করে ইজিবাইকের লাইসেন্স দেওয়ার দাবী জানান।

পরে বিশাল এক আনন্দ ও বিজয় মিছিল বেড় করে নগরীর ফজলুল হক এ্যাভিনিয়, চকবাজার, কাটপট্রি,নাজিরের পোল হয়ে সদররোড়ে শেষ করে ।

English Dainikbiswa

দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার- আয়োজনে ডুমুরিয়া ইসলামী ফাউনডেশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *