ডুমুরিয়ায় মৎস‍ দপ্তরের উদ্যোগে মৎস‍ খামারীদের মাছের পোনা ও খাবার বিতরণ

ডুমুরিয়ায় মৎস‍ দপ্তরের উদ্যোগে মৎস‍ খামারীদের মাছের পোনা ও খাবার বিতরণ

//ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়ায় মৎস দপ্তরের উদ্যোগে ৮ মে রবিবার  সকালে এনএটিপি-২ প্রকল্পের অর্থায়নে সিআইজি চাষিদের মাঝে মাছের পোনা ও খাবার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে স্থানীয়  শিল্প কলা একাডেমি চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত  হয।

সহকারী কমিশনার ভূমি মো: মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ‘র বক্তব‍্য রাখেন সাবেক মৎস‍্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন  জেলা মৎস্য অফিসার জযদেব কুমার  পাল,  আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,  সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ।

অনুষ্ঠানে সকল উপকারভোগী ও লিফগন এবং সফল মাছ চাষীরা  উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে মাছের পোনা ও খাবার বিতরন করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *