স্বর্ণের দাম আবারও কমল// বুধবার থেকে কার্যকর

স্বর্ণের দাম আবারও কমল// বুধবার থেকে কার্যকর

//দৈনিক বিশ্ব ডেস্ক//

স্বর্ণের দাম প্রতি ভরিতে কমানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। ফ‌লে দে‌শের বাজা‌রে ভা‌লোমা‌নের স্বর্ণ প্রতি ভ‌রির দাম কমে দাঁড়াবে ৭৬ হাজার ৫১৬ টাকায়। যা এতদিন ছিল ৭৭ হাজার ৬৮২ টাকা।

বুধবার (১১ মে) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ বেচাকেনা করা হবে।

মঙ্গলবার (১০ মে) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে

দাম কমায় ১১ মে থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৬ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দামও ১১৬৬ টাকা কমিয়ে ৭৩ হাজার ১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৯৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬২ হাজার ৬৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৮৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ১৯৬ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৭৭ হাজার ৬৮২ টাকা, ২১ ক্যারেটের ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেট ৬৩ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৩ হাজার ৭১ টাকায় বিক্রি হয়েছে।

English Dainikbiswa

সেনবাগে রান্না করার চুলার আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *