বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে

বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল//

বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে জোয়ারের পানিতে প্লাবিত হলেও এখন পর্যন্ত এর কোনো প্রভাব পড়েনি বরিশাল নগরে। শুক্রবার (১৭ জুন) রাত ৮টায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশাল কার্যালয় সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, বরিশাল বিভাগের মধ্যে ভোলা খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার, ভোলার দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার, তজুমদ্দিনের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর বাহিরে বরিশালের কীর্তনখোলা, পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর, পিরোজপুরের বলেশ্বর, ঝালকাঠি ও বরগুনার বিশখালী নদীর পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে শুক্রবার রাতে বরিশালসহ দক্ষিণের জেলাগুলোর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার জানান, পূর্ণিমার জো’র কারণে জোয়ারের সময় সাগর ফুলে উঠছে। অপরদিকে উত্তরাঞ্চলের বন্যার পানির ভাটির দিকে নামছে। এ কারণে বরিশালের বিভিন্ন নদীর পানি জোয়ারের সময় বিপৎসীমা অতিক্রম করছে। আবার ভাটির সময় কমে যাচ্ছে। তবে এটি স্থায়ী কোনো বিষয় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *