নিরাপদ মাছ ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুলাই শনিবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে ডুমুরিয়া উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাবে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনির ভূমি মামুনুর রশীদ। সভায় দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, সহকারি মৎস্য কর্মকর্তা চিত্ত রজ্ঞন পাল, সম্প্রসারন কর্মকর্তা আব্দুল কাদের, প্রণব দাস।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, জিএম আব্দুস ছালাম, শেখ মাহাতাব হোসেন, জাহিদুর রহমান বিপ্লব, সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক, রফিকুল ইসলাম উদয চক্রবর্তী, সুব্রত ফৌজদার, বিলায়েত হোসেন, আব্দুল লতিফ মোড়ল, ইলিয়াস হুসাইন, আশরাফুল আলম, মোক্তার হোসেন আরিফুর রহমান নয়ন, সূমন ব্রম্ভ সহ বিভিন্ন পত্রিকা সাংবাদিক গন উপস্থিত ছিলেন ।
২৩জুলাই হতে২৯ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

