বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে রূপসায় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে রূপসায় বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

//কুরবান সেখ, রূপসা প্রতিনিধি//

খুলনা জেলা রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের গোয়াড়া গ্রামে এর বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি ১৯ই আগস্ট শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের মেম্বার আবু সালে।

প্রধান অতিথি বন্ধু ফাউন্ডেশনের সভাপতি রজত মালাকার, সহ-সভাপতি উৎপল হিরা, সাধারণ সম্পাদক শুভ্রদেব বালা, সাংগঠনিক সম্পাদক অনিপন মালাকার, সদস্য উজ্জ্বল ধর, শিপন রায়, সুরঞ্জন বালা অরূপ মালাকার,জয়ন্ত বাগচী, অংশু মল্লিক, সহ সকল সদস্যদের দেশ ও জনগণের স্বার্থে কাজ করার পরামর্শ দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বাবু জ্ঞানেন্দ্র নাথ মালাকার , শিক্ষক যশোমন্ত ধর, শিবনাথ দাস, পরিমল বিশ্বাস, অরুন দাস, মোহিত মালাকার, মিঠুন হীরা, গণেশ অধিকার সহ আরো কয় একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *