পূর্বাঞ্চলের বার্তা সম্পাদকের পিতার মৃত্যুতে কচুয়া প্রেসক্লাবের শোক প্রকাশ

পূর্বাঞ্চলের বার্তা সম্পাদকের পিতার মৃত্যুতে কচুয়া প্রেসক্লাবের শোক প্রকাশ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক, অরুণ কুমার সাহার পিতা অনিল কুমার সাহা(৮৮) মৃত্যুতে কচুয়া প্রেসক্লাবের শোক প্রকাশ করেছে।

সাংবাদিক অরুণ কুমার সাহার পিতার আত্মার শান্তি কামনাসহ গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,সহ-সভাপতি পাইক সমীর বরণ,সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ,যুগ্ন-সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু,অর্থ সম্পাদক রথীন্দ্র নাথ সাহা, নির্বাহী সদস্য তুষার কান্তি রায় রনি, সুপার্থ কুমার মন্ডল, খান সুমন, প্রদ্যুৎ কুমার মন্ডল। সদস্য নকীব মিজানুর রহমান,পার্থ চক্রবর্তী,আজমির আলম খান, শহীদুল ইসলাম খোকন, রুম্মান। তিনি বুধবার দুপুর ১২টায় নগরীর দোলখোলা লেনের বাসায় বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যু বরন করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *