ডুমুরিয়ার শোভনার বাদুরগাছা এলাকায় মাটির রাস্তাটি ইটের সোলিং না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ

ডুমুরিয়ার শোভনার বাদুরগাছা এলাকায় মাটির রাস্তাটি ইটের সোলিং না হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ

 //জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের  প্রত‍্যন্ত পল্লীর বাদুরগাছা হতে   মাদারতলা বাজার পর্যন্ত দেড় কি:মি:  কাঁচা (মাটির)  রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে  চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

জানা গেছে  মাদারতলা হতে বাদুরগাছা পর্যন্ত মাটির সড়কদিয়ে সরকারী আবাসন ও প্রাথমিক বিদ‍্যালযের কমোলমতি  শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করে থাকেন  আধুনিকতার এ যুগে কাচাঁ মাটির সড়কটি এলাকা বাসী অতি কষ্ট করে পায়ে হেটে চলাচল করতে হয। গুরুত্বপূর্ন কাজ ও অসুস্থ রোগী পরিবহনের ক্ষেত্রে এই এলাকার মানুষের সীমাহীন ভোগান্তির কোন অর্ন্ত নেই বলে জানান স্থানীয় এলাকাবাসী।

স্থানীয় ইউপি মেম্বার দেবব্রত সরদার  জানান বাদুরগাছা গ্রামের আবাসন ও প্রাথমিক বিদ‍্যালয়  হতে মাদারতলা বাজার পর্যন্ত দেড় কিলোমিটার মাটির রাস্তাটি ইটের সোলিং দ্বারা পাকা করন হলে এলাকার শত শত মানুষের দুর্ভোগ লাঘব হবে। বর্ষা মৌসুমে কাদামক্ত রাস্তা দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ অসুস্থ রোগীদের যাতাযাত করতে বিড়ম্বনার শিকার হতে হয।

দীর্ঘদিন যাবৎ রাস্তাটির এমন বেহাল অবস্থার সৃষ্টি হলেও আজবধি রাস্তাটি পাকাকরণের কোন উদ্যোগ নেয়া হয়নি। ইটের পাকা রাস্তা নির্মানে   স্থানীয় সংসদ নারায়ন চন্দ্র চন্দ সহ উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *