ঢাকাস্থ কুমিল্লার সমিতির নতুন কমিটি

ঢাকাস্থ কুমিল্লার সমিতির নতুন কমিটি

স্টাফ রিপোর্টারঃ

ঐতিহ্যবাহী কুমিল্লা সমিতি ঢাকা’র (২০২২-২০২৪) কার্যকরী পরিষদের অভিষেক ২২ ডিসেম্বর ২০২২ রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাবেক প্রধান বিচারপতি  নাঙ্গলকোট উপজেলার দৌড়খার ইউনিয়নের বাসিন্দা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

সিনিয়র আইনজীবী এডভোকেট সৈয়দ রেজাউর রহমান নবগঠিত কমিটির সভাপতি, লায়ন মোস্তফা কামাল সাধারণ সম্পাদক ও লাকসামের কৃতী সন্তান বিশিষ্ট সাংবাদিক এম.এস দোহাকে সদস্য নির্বাচনের মাধ্যমে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়। উল্লেখ্য করোনাকালে স্থবির থাকার পর ১৯৭২ সালে প্রতিষ্ঠিত দেশের এই প্রাচীন সংগঠনের নবগঠিত কমিটি অভিষেকের মাধ্যমে নব উদ্যেমে যাত্রা শুরু করলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *