চিতলমারী বাংলাদেশ সেবাশ্রমের অন্তর দ্বন্দ্বে দু‘পক্ষে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংখা

চিতলমারী বাংলাদেশ সেবাশ্রমের অন্তর দ্বন্দ্বে দু‘পক্ষে রক্তক্ষয়ী সংর্ঘষের আশংখা

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশন গোড়ানালুয়া চিতলমারী এর কেন্দ্রীয় কমিটি  গঠনের আহবানে দু‘পক্ষে উত্তেজনা রক্তক্ষয়ী সংর্ঘষের আশংখা, সংঘাত এড়াতে পুলিশ সুপারের নিকট আবেদন।

বাংলাদেশ সেবা আশ্রম কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল কুমার পাইক  জানান, নিত্যনন্দ বিশ্বাসের যোগসাজশে সাধারন সদস্য ও পূজারী উৎপলেন্দু বৈরাগী টাইটেল পরিবর্তন করে উৎপলেন্দু ব্রহ্মচারী (মহারাজ) সভাপতি সেবাইত সংঘ ও অধ্যক্ষ বাংলাদেশ সেবাশ্রম (কেন্দ্রীয়) চিতলমারী বাগেরহাট। তিনি ৪ আগষ্ট ২০২৩ ইং তারিখ শুক্রবার বাংলাদেশ সেবাশ্রমের (কেন্দ্রীয়) গোড়ানালুয়া কমিটি গঠন করা লক্ষে জরুরী সভার আহবান করে। বিষয়টি কেন্দ্রীয় কমিটির নজরে আসলে বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল কুমার পাইক জেলা প্রাশাসক বাগেরহাট ও পুলিশ সুপারের নিকট বুধবার একটি অভিযোগ করলে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরন করেছেন।

তিনি আরো জানান, বাংলাদেশ সেবাশ্রম নামে রেজিস্ট্রিশনের জন্য রেজিস্ট্রার  অব জয়েন্ট স্টক এর নিকট কাগজপত্র দিলে তারা জানায় এই নামে রেজিস্ট্রিশন হবেনা। এরপর নাম পরিবর্তন করে বাংলাদেশ সেবাশ্রম ফাইন্ডেশনের নামে এস৭৯৯৫(১৬)/০৮রেজিস্ট্রিশন পায়। তবে গঠনতন্ত্রে উল্লেখ থাকে সর্বত্রই বাংলাদেশ সেবাশ্রম নামে পরিচিত থাকবে। বাংলাদেশ শেবাশ্রম ফাইন্ডেশন প্রতিষ্ঠতা সভাপতি শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী যাহার বাংলাদেশের বিভিন্ন স্থানে ৫৪টি মন্দির রয়েছে। তার মধ্যে গোড়ানালুয়া চিতলমারী একটি সেবাশ্রম রয়েছে।

এসকল সেবাশ্রম ও মন্দির কেন্দ্রীয় কমিটি নিয়ন্ত্রন করে। সর্ব শেষ ১১/০২/২০২৩ ইং তারিখ সাধারন সভার মাধ্যমে সুশীল কুমার পাইককে সভাপতি নিয়ুক্ত করে ৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। যাহার মেয়াদ ১০/০২/২০২৫ইং তারিখ পর্যন্ত। উক্ত কমিটি চলমান থাকা অবস্থায় উৎপলেন্দু বৈরাগী অসৎ উদ্দেশ্যে সভাপতি সেজে পুনরায় কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষে ১৬/০৭/২০২৩ ইং তারিখ চিঠি ইস্যু করায় চলমান কমিটির সভাপতি, সাধারন সম্পাদক, সাধারন সদস্য ও সেবাইতদের মধ্যে উত্তজনা বিরাজ করছে। সংঘাত এড়াতে বাংলাদেশ সেবাশ্রম গোড়ানালুয়া চিতলমারী বাগেরহাট আয়োজিত জরুরী সভা স্থগিত করার আবেদন করেন কেন্দ্রীয় কমিটি সভাপতি।

বাংলাদেশ সেবাশ্রমের অধ্যক্ষ উৎপলেন্দু ব্রহ্মচারী বলেন,বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশন এর সাথে আমাদের কোন সর্ম্পক নেই আমারা বাংলাদেশ সেবাশ্রমের সাথে আছি।এব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগায়োগের চেষ্ঠাকরে পাওয়া যানি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *