এম মুরশীদ আলী, রূপসা, খুলনা।।
রূপসা উপজেলা প্রেসক্লাব আয়োজনে এক প্রীতিভোজ এবং আলোচনা শেষে অধ্যাপকের জন্মদিন পালন গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন রূপসা থানা ওসি মোঃ শওকত কবির।

বিশেষ অতিথি’র বক্তৃতা করেন খুলনা বয়রা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ও ক্রীড়া ব্যক্তিত্ব আহমেদুল কবির চাইনিজ, ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ক্লাবের উপদেষ্টা আব্দুল মজিদ ফকির, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ আলী জিন্নাহ।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, টিএসবি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন, সৈয়দ আওরঙ্গজেব স্বর্ণ, ইউপি সদস্য ইনতাজ মোল্লা, মোঃ মাসুম শেখ, দাউদ আলী শেখ, ইউপি সদস্যা আইরিন পারভিন, স্বপ্না রানী পাল, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মো: জুলফিকার আলী, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো: আজমল ফকির, টিএসবি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফ,ম অহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফ, ম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক উৎপল দত্ত, মো: কামাল হোসেন, শিক্ষক প্রনব বিশ্বাস, মানিক পাল, টিএসবি ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল, যুবলীগনেতা মুরাদ শেখ, সোহেল শেখ, নজরুল ভুইয়া, মনিরুল ইসলাম, মানিক শেখ, প্রেসক্লাবের সহ-সভাপতি এম মুরশীদ আলী, কোষাধ্যক্ষ নাহিদ জামান, সংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, দপ্তর সম্পাদক মিলন সাহা, সদস্য কোরবান শেখ, তৌহিদ উদ্দিন শেখ, মোল্লা জাহাঙ্গীর আলম সহ অনেকেই।

