এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি||
আমি হাফিজুর রহমান তুহিন, পিতা: মো:হাসান আলী, সাং: ঝনঝনিয়া, থানা: রামপাল, জেলা: বাগেরহাট।
রামপাল উপজেলা বিএনপি নেতা হাফিজুর রহমান তুহিনের নির্দেশে হামলায় ৩ নারী সহ ৬ জন আহত শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আদৌ সঠিক নয়, এমন ভূল তথ্য দিয়ে আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছে একটি কুচক্রী মহল ।
আমি ঐ দিন মারামারির ঘটনা সম্পর্কে পরে জানতে পেরে আহতদেরকে দেখতে হাসপাতালে ছুটেযাই এবং তাদের সাথে কথা বলি।
আমি সেখান থেকে চলে আসার পরে আমার প্রতিপক্ষরা আমাকে কলুশিত ও হেয়প্রতিপন্ন করতে এবং দলের বদনাম করার জন্য আমার নির্দেশে ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের কে বলে।
পরবর্তীতে গত ২৩ ও ২৪ আগষ্ট দৈনিক নওয়াপাড়া, দৈনিক লোকসমাজ পত্রিকা ও সময়নিউজ ২৪ডটকম, চ্যানেল সেভেন, নতুন টাইমস ডককম সহ বেশ কয়েক টি অনলাইন মিডিয়ায় সংবাদটি প্রকাশিত হওয়ায় আমার দৃষ্টিগোচর হয়।
আমি হাফিজুর রহমান তুহিন, এই ধরনের কর্যকলাপের সাথে আমি কখনো জড়িত নই। আমার বিরুদ্ধে এই ধরনের সংবাদ প্রকাশের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিবৃতিদাতা,
হাফিজুর রহমান তুহিন,
পিতা: মো: হাসান আলী
গ্রাম: ঝনঝনিয়া,
থানা: রামপাল , জেলা: বাগেরহাট।
ফোন: ০১৭১১১১০১৪৪

