আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন শতাধিক অস্বচ্ছল পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন, পি.ডি.এম ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোংলার কৃতিসন্তান দানবীর আমেরিকা প্রবাসী দিপঙ্কর মৃধা (দিপু) ১০মে সোমবার বিকালে দক্ষিণ চাঁদপাই মাজারে চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা মোঃ তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ আর্থিক সহায়তা প্রদান করেন।
আরো উপস্থিত ছিলেন, ইউপি নির্বাচনের প্রার্থীগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঈদ ও করোনা কালে এ আর্থিক সহযোগিতা পেয়ে সুবিধাভোগী পরিবারগুলো দারুন খুশি। তাছাড়া করোনা কালের প্রথম থেকেই দিপু মৃধার সহায়তার হাত ছিল সবার উপরে। স্বাস্থ্য সচেতনতা, খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা সব ক্ষেত্রেই দিপু মৃধার মানবিক সহায়তা ছিল প্রসংসনীয়।
তিনি আর্ত মানবতার সেবায় কাজ করার জন্য গড়ে তুলেছেন সেবামূলক সংগঠন পি.ডি.এম. ফাউন্ডেশন। সংগঠনের হয়ে উপস্থিত ছিলেন, দুলাল ফকির, আকরাম ফকির, ইমাম আজিজুল, শুভ বিশ্বাস, সজিব, মনোজিত, তুহিন শিকদার, অসিম বিশ্বাস প্রমুখ।
//আজিজ মোড়ল, মোংলা, বাগেরহাট//

