//বিশেষ প্রতিনিধি //
ডুমুরিয়ায় জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোল্যা সিরাজুল ইসলামের ২৪ তম শাহাদাৎ বার্ষিকী ও বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলামের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ১০ ই এপ্রিল শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলা যুবদলের আয়োজনে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
ডুমুরিয়ার সেন্টাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত স্মরন সভা সভাপতিত্ব করে উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ| উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্য মশিউর রহমানের সঞ্চালনায়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুব দলের সদস্য সচিব মোঃ নাদিমুজ্জামান জনি । আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ হেল কাফি,রুবেল মীর, শেখ শামিম, শেখ ফরিদুল ইসলাম।
অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, গাজী আব্দুল হালিম, শেখ হাফিজুর রহমান, মোল্যা মাহাবুর রহমান, শেখ শাহিনুর রহমান,মোল্য কবির হোসেন,খান ইসমাইল হোসেন, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন,অরুন গোলদার,আমিনুর রহমান মোড়ল,ডাঃ আলমগীর হোসেন আলম, খান আফজাল হোসেন,মাষ্টার আইয়ুব আহম্মেদ,মাওঃ খলিলুর রহমান,উপজেলা যুবদল নেতা সরদার বিল্লাল হোসেন, জিয়াউর রহমান জীবন,সোহাগ গোলদার, গাজী আব্দুল আজিজ, মোঃ রবিউল ইসলাম, পারভেজ গাজী প্রমুখ । উল্লেখ্য ২০০২সালে ১০ ই এপ্রিল রাতে চরমপন্থী সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।
স্মরন সভার পূর্বে বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ মোল্যা সিরাজুল ইসলাম ও উপজেলা বিএনপি নেতা ও খর্নিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মহরুম শেখ দিদারুল ইসলাম দিদারের কবর জিয়ারত করেন ।
এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সকল ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

