//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থ বছরের ২ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ০৮৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বাজেটে ২ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ০৮৭ টাকার উদ্বৃত্তের বিপরীতে মোট রাজস্ব উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ০৮৭ টাকা।
২৪ মে রবিবার বেলা ১২ টায় উপজেলার ৪নং খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(প্রশাসক)মোঃ মোসলেম আলীর সভাপতিত্বে ইউনিয়নের প্রশানিক কর্মকর্তা হেকমত আলী সরদারের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন,ইউপি সদস্য মোল্লা আবুল কাসেম,শেখ হযরত আলী,আব্দুল হালিম সরদার, শেখ রবিউল ইসলাম,মহাসিন শেখ, মোক্তার হোসেন,সঞ্জয় মল্লিক, লুৎফর রহমান,মোজাফফর মোল্লা।এসময় আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সদস্যা শিউলি খাতুন, রাশিদা বেগম,আলেয়া বেগম প্রমুখ।

