//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
দৈনিক লোকসমাজের মফস্বল সাংবাদিক ফোরামের নবগঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ৬ নভেম্বর(শনিবার) যশোরের নওয়াপাড়া প্রেসক্লাব মিলনায়তনে। বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লোকসমাজ মফস্বল সাংবাদিক ফেরামের আহবায়ক মজনুর রহমান। সদস্য সচিব নজরুল ইসলাম মল্লিকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম আহবায়ক চৌগাছা স্টাফ রিপোর্টার মুকুল ইসলাম মিন্টু, সদস্য কেশবপুর স্টাফ রিপোর্টার জয়দেব চক্রবর্তী, ডুমুরিয়া প্রতিনিধি রুহুল আমিন, ফুলতলা প্রতিনিধি শামছুল আলম খোকন, ঝিকরগাছা প্রতিনিধি তরিকুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় ফোরামের আগামি সভা অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর লোকসমাজের প্রধান কার্যালয়ে। এছাড়াও লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামি ৪ ডিসেম্বর প্রেসক্লাব যশোর মিলনায়তনে। এ ব্যাপারে লোকসমাজসহ সংশ্লিষ্ঠদের কাছে সহযোগীতা কামনা করা হয়েছে। উল্লেখ্য দৈনিক লোকসমাজের ২৬তম বর্ষে পদার্পন উপলক্ষে গত ৩০ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকীতে লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের মেয়াদউত্তীর্ন কমিটি বিলুপ্ত করে নতুন রুপে আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মনিরামপুর স্টাফ রিপোর্টার মজনুর রহমানকে
আহবায়ক, অভয়নগর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিককে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

