মাগুরায় প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামানের ২৮ তম মৃত্যু বার্ষিকী পালিত

মাগুরায় প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামানের ২৮ তম মৃত্যু বার্ষিকী পালিত

//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরার গণমানুষের নেতা প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা এ্যাড.আছাদুজ্জামান সাহেবের ২৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাগুরা পৌর কবরস্থানে আজ ২৫ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় জেলা আঃলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব বৃন্দ সামাজিক সংগঠন ও বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন শ্রদ্ধা নিবেদন করতে।পৌর কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে আছাদুজ্জামান মিলনায়তনে স্বরন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রয়াত এই বর্ষীয়ান রাজনীতিবিদের সুযোগ্য সন্তান মাগুরা – ১ আসনের মাননীয় সাংসদ জনাব এ্যাড.সাইফুজ্জামান শিখর।

উক্ত শোক ও স্বরণ সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আ.ফ.ম ফাত্তাহ।সঞ্চালনা করেন জেলা আঃলীগের সাধারণ সম্পাদক জনাব পংকজ কুন্ড।আরও উপস্থিত ছিলেন আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য জনাব এড.রবিউল ইসলাম রিংকু প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *