//জাহিদুর রহমান বিপ্লব, ডুমূরিয়া//
খুলনার ডুমুরিয়ায় ডুমুরিয়া ফাউন্ডেশন এর আয়োজনে ২৫ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলার মিকশিমিল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে শীত বস্ত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ আ: রশীদ মোড়ল এর সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন প্রফেসর ডা: বিশ্বাস আখতার হোসেন, প্রধান উপদেষ্টা ও অধ্যক্ষ নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ।
সরকারী বিএল কলেজের বাংলা বিভাগের সহ যোগী অধ্যাপক মো : মামুন কাদের এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল ইসলাম উপ পরিচালক তুলা উন্নযন বোর্ড, সাবেক অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, নব নির্বিচিত ইউপি চেয়ারম্যান মো: তৌহিদুজ্জামান, রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালাম জোয়াদার, শামীম আহম্মেদ বাপ্পী সাধারন ডুমুরিয়া ফাউন্ডেশন, সমন্বযকারী রবিউল ইসলাম বাবু শীত বস্ত্র বিতরন কমিটি, নৌবাহিনী কলেজের শিক্ষক মাসুদ আলম, মাও: ওহিদুজ্জান শিক্ষক জি এম আবু মুছা। ৩শত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়।

