ভাসমান বেভে সবজি ও মসলা চাষ গবেষনা সম্প্রসারন ও জনপ্রিয়করন প্রকল্পের আওতায় মাঠ দিবস ও ক্ষেত পরিদর্শন।
ডুমুরিয়া উপজেলার ৩০ জন কৃষক ১১ ডিসেম্বর মঙ্গলবার দিন ব্যাপী তেরখাদা উপজেলার ভূতিয়ার বিলে মাটিয়ার কুল গ্রামের পাশ্বে পানির ওপরে ভাসমান ভেড়ে লাগানো মৌসুমী সবজি চাষ পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করেন।ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি অফিসের এস এ পিপি সন্জয় দেবনাথ, উপ সহকারী কৃষি কর্মকর্তা ওয়াশিংটন গোলদার, ও অমিত বিশ্বাস , মাল্টা ও পেয়ারা চাষী কৃষক ইমন খান সহ ৩০ জন কৃষক উপস্থিত ছিলেন।
এসময তেরখাদা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামাল হোসেন। ,ভূতিয়ার বিলে ভাসমান বেডের কৃষক মৌসুমী সবজি চাষ সম্পর্কে অবহিত করেন।
তিনি ভাসমান বেডে চাষাবাদ কৃত সবজি চাষ করে লাভবান হযেছেন বলে জানান। বিকেলে তেরখাদা উপজেলা পরিষদ চত্বরে কৃষক মাঠ দিবসের বক্তব্য দেন প্রকল্পের মনিটরিং অফিসার বিবেক আনন্দ ( হিরা) ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মো: মোচ্ছাদেক হোসেন, তেরখাদা উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। ফকিরহাট উপজেলার সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান প্রমুখ।
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
ভিনগ্রহের মানুষ ইলন মাস্কের স্যাটেলাইট ফোন ‘‘ পাই ’’

