//নিজস্ব প্রতিবেদক//
যশোর সদরের চাঁদপাড়া গ্রামে নুরুল ইসলাম নামে এক বাবার বিরুদ্ধে নিজ ছেলে রুহুল আমিনকে (১৬) হত্যা করেছেন । যশোর সদরের ফতেপুর ইউনিয়নের পূর্ব চাঁদপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পিতা রুহুল আমিনকে আটক করেছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, পারিবারিক কলেহের জের ধরে নুরুল ইসলাম ছেলে রুহুল আমিনকে হত্যা করেছে বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনার দিন রুহুল নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। বাবা নুরুল ইসলাম প্রথমে ছেলের বাম পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে ইলেকট্রিক শক দেন। এতে মৃত্যু না হওয়ায় পরে গলায় গামছা পেঁচিয়ে আধা ঘন্টা ধরে নির্যাতন করে তাকে হত্যা করেন। খবর পয়ে পুলিশ নুরুল ইসলামকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্ত নুরুল ইসলাম বলেন, জমি বিক্রি করে ৪১ লাখ টাকা সংসারের পেছনে খরচ করেছি। এখন পরিশ্রম করতে পারি না। স্ত্রী ও ছেলে মিলে আমাকে অমানবিক মানসিক নির্যাতন করতো। ছেলেকে হত্যা না করে কোনো উপায় ছিলো না। আমি আমার ফাঁসি চাই।

