আজ ১৫ এপ্রিল-২০২১ রোজ বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) এর টেকনাফ ব্যাটালিয়ান গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় মিয়ানমার থেকে লেদা খাল দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হবে।
উক্ত সংবাদের ভিত্তিতে আজ ভোর ৪:৩০ মিনিটে অভিযান পরিচালনা কালে ০৫/০৬ জন মাদক পাচারকারীদের দেখতে পেয়ে চ্যালেঞ্জ করে দ্রুত আগ্রসর হয়।কিন্তু বিজিপি-এর উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা তাদের নিকটে থাকা বস্তাগুলো ফেলে পার্শ্ববর্তী গ্রামে চলে যায়।
তাদের ফেলে যাওয়া বস্তা ০৪ টি উদ্ধার করে এবং উদ্ধারকৃত বস্তার মধ্যে ০৪ লক্ষ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় যার বাজার মূল্য ১২ কোটি টাকা।
পরবর্তীতে পার্শ্ববর্তী গ্রামগুলিতে অভিযান পরিচালনা করে ইয়াবা কারবারীদের সনাক্তের চেষ্টা করেও সম্ভব না হওয়ায় তাদের সনাক্তের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
// স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক //

