সুন্দরবনের বনদস্যু রাজু বাহিনীর প্রধান রাজু মোল্লা (৪৯) কে রূপসা থানা পুলিশ বন্দুকের বাটসহ গ্রেফতার করেছে। তার নামে হত্যা, চাদাবাজি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
মামলা সূত্রে জানাযায়, থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন,ওসি তদন্ত সিরাজুল ইসলাম ও এস আই বাবলা দাস সহ সঙ্গীয় ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ এপ্রিল বিকালে নিজ বাড়ি থেকে তাকে গেফতার করে।
পরে তার বসত বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশী তৈরী বন্দুকের বাট ও একটি অস্ত্রের বোল্ট উদ্বার করে। ২০১৭ সালে খুলনায় র্যাবের হাতে অস্ত্র জমা দিয়ে রাজু ও তার বাহিনীর সদস্যরা আত্মসমর্পন করে।
কিছুদিন পূর্বে জেল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে না এসে পূর্বের জীবনে ফিরে যাবার জন্য দল সংগঠিত করার চেষ্টা করছে বলে পুলিশ জানায়।
রাজু উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের শাহাদাত মোল্লার ছেলে। এব্যপারে রূপসা থানায় মামলা দায়ের করা হ য়েছে। যার নং-১৩,তাং-১৮/৪/২১ইং।
//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

