//সুজন মাহমুদ, মাগুরা জেলা প্রতিনিধি //
মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ তিনজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় সোমবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের নির্দেশনায় উপ পুলিশ পরিদশর্ক (এস আই) রাকিবুলের নেতৃত্বে এ এস আই লিটন হোসেন,এ এস আই রিপনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিশপুর গ্রামের চিত্রা নদীর সাঁকো ঘাটে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র ,গুলি ও ম্যাগাজিনসহ ৩ কিশোরকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ আটক কৃতরা হলেন যশোর জেলার বাঘারপাড়া উজেলার খাঁনপুর গ্রামের শাহিনুর রহমানের পুত্র মোঃ ইয়াছির আরাফাত(১৯),একই গ্রামের মোঃ সাইফুল মোল্যার পুত্র মোঃ জিসান মোল্যা(১৯),বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মহব্বত খাঁনের পুত্র মাহিম খাঁন মিরাজ (১৮)
শালিখা থানার ওসি (তদন্ত) মিলন কুমার সাংবাদিকদের অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ তিন জন আটকের তথ্য নিশ্চিত করেন এবং জানান তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্ততি চলছে।

